...
...
Next Story

বিগ বসের ঘরে দাদার দরবারে প্রতিযোগিদের হেয়ার-মেকআপ করতে সত্যি কি বাইরের লোক যায়? জানা গেল উত্তর!

দাদার দরবারে প্রতিযোগীদের নজরকাড়া সাজ থেকে চোখ ফেরানো দায়। কে সাজিয়ে দেন মানামী, জীতু, সৃজলাদের? সামনে এল উত্তর।

Published on: Nov 28, 2026, 11:00:32 IST
Advertisement

রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র অন্দরমহলে প্রতিযোগীদের সাজগোজ ও ফ্যাশন নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে উইকেন্ড এপিসোডগুলোতে প্রতিযোগীদের ঝকঝকে লুক এবং নিখুঁত হেয়ারস্টাইল দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে— বাইরের জগতের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও, ভেতরে কি তবে কোনো মেকআপ আর্টিস্ট বা হেয়ার স্টাইলিস্ট যান? সম্প্রতি ঠিক এই প্রশ্নই সোশাল মিডিয়ায় তুলেছিলেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। আর এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে বিগ বসের ঘরের অন্দরের আসল বাস্তবতা সামনে আনলেন শো থেকে সদ্য উচ্ছেদ হওয়া প্রতিযোগী অভিনেত্রী রণিতা দাস (Ranieeta Dash)।

বিগ বসের ঘরে দাদার দরবারে প্রতিযোগিদের হেয়ার-মেকআপ করতে সত্যি কি বাইরের লোক যায়? জানা গেল উত্তর!
বিগ বসের ঘরে দাদার দরবারে প্রতিযোগিদের হেয়ার-মেকআপ করতে সত্যি কি বাইরের লোক যায়? জানা গেল উত্তর!

বিগ বসের ঘরে হেয়ার স্টাইলিস্ট নিয়ে কী প্রশ্ন তুলেছিলেন সুদীপা চট্টোপাধ্যায়? সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে সুদীপা চট্টোপাধ্যায় বিগ বস বাংলার প্রতিযোগীদের চুলের সাজ নিয়ে বিস্ময় ও সন্দেহ প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, ‘Big Boss বাংলা এ- সবার অতো পরিষ্কার-ঝকঝকে চুলের স্টাইল কে করে দেয়? সবাই নিজে নিজে, অতো ভালো কেশসজ্জা করে নিতে পারলে- তো আর হেয়ার স্টাইলিস্টের দরকারই পড়বে না।’

সুদীপার এই পোস্টের পর নেটপাড়াতেও শুরু হয়েছিল জোর চর্চা— সত্যিই কি গোপনে স্টাইলিস্টরা ভেতরে গিয়ে প্রতিযোগীদের সাজিয়ে দিয়ে আসেন?

‘তোমারটা তোমাকেই ম্যানেজ করতে হবে’— প্রশ্নের জবাবে কী বললেন রণিতা দাস?

বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার পর এবার এই বিষয়ে স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী রণিতা দাস। তিনি সাফ জানিয়ে দেন, প্রতিযোগীদের সাজিয়ে দেওয়ার জন্য ভেতরে আলাদা করে কেউ থাকেন না।র ণিতার কথায়, ‘কেউ নেই কোনো ডিজাইনার, যে লুক করে দিচ্ছে বা মেকআপ হেয়ার কেউ এসে করে দিচ্ছে, এটা এরকম নয়। শুধুমাত্র ওই যে স্পেশাল জামাগুলো, ওই জামাগুলোই আসে আর কিচ্ছু আসে না। তোমারটা তোমাকেই ম্যানেজ করতে হবে।’ অর্থাৎ, বিশেষ পর্বের জন্য বাইরে থেকে কেবল নির্ধারিত পোশাকগুলোই ঘরের ভেতরে পৌঁছায়। কিন্তু মেকআপ থেকে শুরু করে নিখুঁত হেয়ারস্টাইল— যাবতীয় সাজগোজ প্রতিযোগীদের নিজেদেরই সামলাতে হয়। রণিতার এই বক্তব্যের পর বিগ বসের ঘরের সাজগোজ ঘিরে তৈরি হওয়া সমস্ত ধোঁয়াশা কার্যত কেটে গেল।

 

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks