...
...
Next Story

অরিন্দমের সহবাস সঙ্গিনী শুক্লার মেয়ের বিয়ে ও প্রীতিভোজের আসরে চাঁদের হাট! প্রসেনজিৎ-শুভশ্রী-নুসরত সহ কারা কারা এলেন?

পরিচালক অরিন্দম শীল পরিবারে বিয়ের সানাই। মেয়ের বিয়ে দিলেন তিনি। প্রেমের সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসলেন অরিন্দম শীল এবং তাঁর সহবাস সঙ্গিনী শুক্লা দাসের কন্যা সোনিকা শীল। তিনি অরিন্দমের মেয়ের বিয়েতে চাঁদের হাট বসেছিল। টলিপাড়া থেকে কারা কারা এলেন?

Published on: Feb 15, 2026, 15:55:25 IST
Advertisement

পরিচালক অরিন্দম শীল পরিবারে বিয়ের সানাই। মেয়ের বিয়ে দিলেন তিনি। প্রেমের সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসলেন অরিন্দম শীল এবং তাঁর সহবাস সঙ্গিনী শুক্লা দাসের কন্যা সোনিকা শীল। তিনি অরিন্দমের মেয়ের বিয়ে ও প্রীতিভোজের অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। টলিপাড়া থেকে কারা কারা এলেন?

অরিন্দমের সহবাস সঙ্গিনী শুক্লার মেয়ের বিয়ে ও প্রীতিভোজের আসরে চাঁদের হাট!
অরিন্দমের সহবাস সঙ্গিনী শুক্লার মেয়ের বিয়ে ও প্রীতিভোজের আসরে চাঁদের হাট!

আরও পড়ুন: বিয়ের পর প্রথম শিবরাত্রি মধুমিতার, কীভাবে পালন করবেন? জানালেন HT Bangla-কে

এদিন অনুষ্ঠানে স্বামী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে হাজির হয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি নিজের রিসেপশনের শাড়ি পড়েই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। তাছাড়াও হাজির হয়েছিলেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। তাঁরা রংমিলান্তিতে ধরা দিয়েছিলেন। যশের পরনে ছিল কালো টি -শার্ট ও ধূসর রঙের জিন্স। অন্যদিকে, কালো সঙ্গে সোনালির কাজ করা পোশাকে ধরা দিয়েছিলেন নুসরত।

আরও পড়ুন: রাজপাল যাদব কি মুক্তি পেয়েছেন জেল থেকে? সলমনকে ধন্যবাদ জানানোর ভাইরাল ভিডিয়ো আদৌও কি সত্যি?

তাছাড়াও হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি কালো সাদা পাঞ্জাবিতে ধরা দিয়েছিলেন। তাছাড়াও সাদা সুতোর কাজ করা হালকা গোলাপি ও হলুদ রঙের শাড়িতে দেখা মিলেছিল অনন্যা বন্দোপাধ্যায়ের। পণ্ডিত বিক্রম ঘোষ উপস্থিত ছিলেন। দেখা মিলে ছিল টলি কুইন কোয়েল মল্লিক ও কনিনীকা বন্দোপাধ্যায়েরও। তাছাড়াও গৌরব চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী অভিনেত্রী তথা নৃত্য শিল্পী দেবলীনা কুমারও হাজির হয়েছিলেন।

তাছাড়াও সোনালি রঙের শাড়িতে হালকা সাজে ধরা দিয়েছিলেন ইশা সাহা। এসেছিলেন মনামী ঘোষও। লাল রঙের লহেঙ্গায় ধরা দিয়েছিলেন তিনি। দেখা মিলেছিল টোটা রায় চৌধুরীরও। ধূসর রঙের লাল পাড় শাড়িতে দেখা মিলেছিল জুন মালিয়ার। ধূসর রঙের শাড়িতে দেখা মিলেছিল রোশনি ভট্টাচার্যের। অন্যদিকে, স্ত্রী নন্দিনীকে নিয়ে হাজির হয়েছিলেন আবির চট্টোপাধ্যায়। সাদা পাঞ্জাবিতে দেখা মিলেছিল রঞ্জিত মল্লিকেরও।এছাড়াও দেখা মিলেছিল শাশ্বত চট্টোপাধ্যায় এবং মুনমুন সেনের। এক ফ্রেম্রে ধরাও দিয়েছিলেন তাঁরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks