টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-র আইনি বিয়ে ঘিরে এখন সরগরম গোটা বাংলা। আইভরি ও সোনালি জরির রাজকীয় পোশাকে বরের সঙ্গে আংটিবদলের স্বপ্নের মতো ছবি প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীরা এই জুটিকে ‘রাজযোটক’ আখ্যা দিয়েছেন। যদিও বিয়ের পরপরই সিদ্ধার্থর ২০১৭ সালের প্রথম বিয়ের ভিডিয়ো ভাইরাল হওয়ায় নেটপাড়ায় কিছুটা শোরগোল তৈরি হয়েছিল, কিন্তু সেই সমস্ত অতীত ও চর্চাকে দূরে সরিয়ে রেখে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন মিমি এবং সিদ্ধার্থ। কিন্তু প্রশ্ন উঠছে— টলিউডের এই প্রথম সারির নায়িকার সঙ্গে সিদ্ধার্থর আলাপ হলো কীভাবে? আর পেশায় ঠিক কী করেন মিমির জীবনসঙ্গী?

অতীত ভুলে নতুন শুরু— নেটপাড়ার চোখে ‘রাজযোটক’ মিমি-সিদ্ধার্থ:
আইনি বিয়ের দিন অফ-হোয়াইট বা আইভরি রঙের কারুকাজ করা পোশাকে মিমি এবং সোনালি এমব্রয়ডারি করা শেরওয়ানিতে সিদ্ধার্থকে পাশাপাশি দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।জীবনের পুরোনো অধ্যায় পেরিয়ে দু’জনেই যে একে অপরের মধ্যে নিজেদের নিখুঁত আশ্রয় খুঁজে পেয়েছেন, তা তাঁদের আংটিবদল ও আলিঙ্গনের আবেগঘন মুহূর্তগুলোতেই স্পষ্ট।
বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা সেরে মিমি যখন তাঁর আদরের চারপেয়ে সন্তান ‘চিকু জুনিয়র’-কে কোলে নিয়ে হাসিমুখে বাড়ি ফেরেন, তখনই বোঝা যায় জীবনের এই নতুন শুরু নিয়ে কতটা খুশি অভিনেত্রী।
কীভাবে আলাপ হলো মিমি চক্রবর্তী ও সিদ্ধার্থর?
টলিউড ইন্ডাস্ট্রির জাঁকজমক এবং লাইমলাইট থেকে বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন মিমি চক্রবর্তী। বিয়ের আগে তাঁদের প্রেম নিয়ে সেভাবে কাকপক্ষীকেও টের পেতে দেননি অভিনেত্রী। ইন্ডাস্ট্রি ও ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, একেবারেই ঘরোয়া ও পরিচিত মহলের মাধ্যমেই প্রথম আলাপ হয়েছিল মিমি এবং সিদ্ধার্থর। সিদ্ধার্থর এক বোন মিমির বন্ধু, সেই সূত্রেই আলাপ দুজনের। টেলি অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যর নিজের দেওর সিদ্ধার্থ।
শুরুতে সাধারণ বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া থাকলেও, সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক গভীর ভালোবাসায় পরিণত হয়। পশুপ্রেম থেকে শুরু করে জীবনের নানান দর্শনে দু’জনের দারুণ মিল থাকায় তাঁরা একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন।
{{/usCountry}}শুরুতে সাধারণ বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া থাকলেও, সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক গভীর ভালোবাসায় পরিণত হয়। পশুপ্রেম থেকে শুরু করে জীবনের নানান দর্শনে দু’জনের দারুণ মিল থাকায় তাঁরা একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন।
{{/usCountry}}পেশায় কী করেন মিমি চক্রবর্তীর বর সিদ্ধার্থ?
অভিনয় জগতের মানুষ না হয়েও নিজের কর্মক্ষেত্রে অত্যন্ত প্রতিষ্ঠিত সিদ্ধার্থ। নৌ-প্রকৌশল বা মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করে আন্তর্জাতিক মার্চেন্ট নেভি (Merchant Navy) দুনিয়ায় পা রাখেন তিনি। ২০০৮ সালের মার্চ মাস থেকে টানা যুক্ত রয়েছেন যুক্তরাজ্যের (UK) নামজাদা আন্তর্জাতিক শিপিং সংস্থা 'Shell Ship Management Limited'-এর সঙ্গে। শিক্ষানবিস হিসেবে ক্যারিয়ার শুরু করে দীর্ঘ বছরের অভিজ্ঞতা ও দক্ষতায় আজ তিনি সেই বহুজাতিক সংস্থার দায়িত্বশীল সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার। বিশাল আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ইঞ্জিন রুম সামলানো এবং বিশ্বজুড়ে সমুদ্রে ভেসে বেড়ানোই তাঁর পেশা।
আগামী ৫ই ডিসেম্বর কালিম্পং-এ বসছে মিমি-সিদ্ধার্থর বিয়ের আসর। প্রি ওয়েডিং অনুষ্ঠান শুরু হবে যাবে দু-দিন আগেই। এরপর কলকাতায় ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য গ্র্যান্ড রিসেপশনেরও আয়োজন করছেন মিমি।
ABOUT THE AUTHOR
প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।