...
...
Next Story

‘গার্লস হোস্টেল’ বিগ বস বাংলায় হটনেস অ্য়ালার্ট, শিলিগুড়ির ছেলে রাজবীর প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি, চিনুন তাঁকে

Bigg Boss Bangla 3: বিগ বসের ঘরে নতুন সদস্য। অনিন্দ্যর বাদ পড়া নিয়ে হইচইয়ের মাঝেই ঘরে এলেন রাজবীর দে। কে এই হ্যান্ডহাম হাঙ্ক?

Published on: Sep 6, 2026, 23:34:52 IST
Advertisement

বিগ বস বাংলা সিজন ৩'-এর প্রথম সপ্তাহেই অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়ার পর শো-এর উত্তেজনার পারদ দ্বিগুণ করতে ঘরে প্রবেশ করতে চলেছেন প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী। জীতু কমল বা জয় মুখোপাধ্য়ায় কিংবা রেজওয়ান রব্বানি শেখের মতো নাম নিয়ে কানাঘুষো চললেও প্রথম ওয়াইল্ড কার্ড হিসেবে বিগ বস বাংলার ঘরে পা রাখলেন মায়ানগরীর পরিচিত মুখ ও মডেল-অভিনেতা রাজবীর দে।

‘গার্লস হোস্টেল’ বিগ বস বাংলায় হটনেস অ্য়ালার্ট, শিলিগুড়ির ছেলে রাজবীর প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি, চিনুন তাঁকে
‘গার্লস হোস্টেল’ বিগ বস বাংলায় হটনেস অ্য়ালার্ট, শিলিগুড়ির ছেলে রাজবীর প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি, চিনুন তাঁকে

এই হ্যান্ডসাম হাঙ্ক বিগ বসের ঘরে পা রাখতেই সেখানকার উত্তাপ কয়েকগুণ বেড়ে গিয়েছে। এমনিতেই এই সিজনে সংখ্যায় মহিলাদের আধিক্য রয়েছে, তার উপর নীলাঞ্জন, সায়ক, দুর্নিবার, ভরত কল ও দিপেন্দুর উপস্থিতি সেইভাবে তরুণী হৃদয়ের ধুকপুকানি বাড়াতে পারেনি। বিগ বস হাউসের নারী সদস্যরাও রীতিমতো উত্তেজিত রাজবীরের এন্ট্রিতে।

রাজবীর দে-র ব্যাকগ্রাউন্ড ও ক্যারিয়ার স্পটলাইট:

শিলিগুড়ি থেকে স্বপ্ননগরী মুম্বাই: রাজবীরের জন্ম ও বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। শুরুতে শিলিগুড়িতে একটি কাপড়ের ব্যবসার সাথে যুক্ত থাকলেও পরবর্তীতে গ্ল্যামার দুনিয়ায় নিজের ক্যারিয়ার গড়তে মুম্বাই পাড়ি দেন তিনি।

মিস্টার ইন্ডিয়া ও রোডিজের পরিচিত মুখ: ২০১৭ সালে ‘পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতায় খেতাব জিতে প্রথম শিরোনামে আসেন তিনি। এরপর জাতীয় স্তরের মেগা রিয়্যালিটি শো ‘এমটিভি রোডিজ’ (কার্ম বা কান্ড)-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক পরিচিতি পান (প্রিন্স নারুলার গ্যাংয়ের সদস্য ছিলেন)।

হিন্দি মেগা ও ওয়েব সিরিজে অভিনয়: মডেলিংয়ের পাশাপাশি হিন্দি টেলিভিশনেও বেশ সুপরিচিত রাজবীর। স্টার প্লাসের ‘কসৌটি জিন্দেগি কি ২’, কালার্স টিভি-র ‘উড়ান’ এবং ওয়েব সিরিজ ‘পাঞ্চ বিট ২’ ও ‘কোল্ড লস্যি অউর চিকেন মসালা’-র মতো প্রজেক্টে অভিনয় করেছেন তিনি।

ইনস্টাগ্রামে ৪৪ হাজারের বেশি অনুরাগী এবং সুগঠিত বডি অ্যান্ড ফিটনেসের জোরে বিগ বসের ঘরে রাজবীরের এন্ট্রি অন্য প্রতিযোগীদের জন্য কড়া চ্যালেঞ্জ হতে চলেছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe