...
...
Next Story

নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন খুদের বাবা-মায়ের বিয়ে! প্রসেনজিতের হাত ধরে থাকা বাচ্চাটিকে চিনলেন?

অনেকদিন পর সিনেমার মিউজিক রিলিজের অনুষ্ঠানে ‘ইন্ডাস্ট্রি’র হাত ধরে হাঁটতে দেখা যায় এই কিউটের ডিব্বাকে। চেনেন এই খুদেকে?

Published on: Jun 27, 2026, 17:30:40 IST
Advertisement

আপাতত অনেকদিন পর ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর তারই মাঝে সামনে এল এক মিষ্টি মুহূর্ত। সিনেমার মিউজিক রিলিজের অনুষ্ঠানে ‘ইন্ডাস্ট্রি’র হাত ধরে হাঁটতে দেখা যায় এই কিউটের ডিব্বাকে। চেনেন এই খুদেকে?

প্রসেনজিতের হাত ধরে থাকা এই খুদেকে চিনলেন?
প্রসেনজিতের হাত ধরে থাকা এই খুদেকে চিনলেন?

এই বাচ্চাটার মা-বাবার বিয়ে নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন প্রসেনজিৎ খোদ। ঠিকই ধরেছেন, বাচ্চাটি দুর্নিবার সাহা ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা সেনের। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই দম্পতির কোলজুড়ে আসে তাঁদের প্রথম সন্তান, যার নাম রাখা হয়েছে ধিয়ান।

'সারেগামাপা' খ্যাত গায়ক দুর্নিবার সাহা ২০২৩ সালের ৯ মার্চ সাতপাকে ঘোরেন মোহরের সঙ্গে। যদিও এই সম্পর্ক ও বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক হয়েছিল। তাঁদের এই বিয়েতে ইন্ডাস্ট্রির অনেক তারকার পাশাপাশি উপস্থিত ছিলেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি মোহরকে নিজের কন্যাসমান মনে করেন। এমনকী নিজে দাঁড়িয়ে থেকে বিয়ের সব কাজ করেছিলেন প্রসেনজিৎ। হাজির ছিলেন অভিনেতা-পুত্র মিশুকও। বিয়ের পর থেকে নবদম্পতি যখনই সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি বা পোস্ট দিতেন, তখন নেটিজেনদের একাংশ তাঁদের ব্যঙ্গবিদ্রুপ ও আক্রমণ করতেন।

দুর্নিবার সাহার প্রথম বিয়ে হয়েছিল ২০১৭ সালে। আইনি কাগজে সইসাবুদ করে বিয়ে করেছিলেন তাঁরা। এরপর ২০২১ সালে হয় দুজনের সামাজিক বিয়ে। যদিও বছর ঘোরার আগেই ২০২২ সালের মাঝামাঝি সময়ে তাঁরা আইনিভাবে আলাদা হয়ে যান। আর এই প্রথ বিয়ের কারণেই নেটপাড়ার চরম ট্রোলের মুখে পড়তে হয়েছিল দুর্নিবার ও মোহরকে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe