কেলুচরণ মহাপাত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইন্ডয়ান মিউজিয়ামে সম্প্রতি ওডিশি নৃত্য পরিবেশন করেন সানা ও ডোনা গঙ্গোপাধ্যায়। নাচে মা আর মেয়ের যুগলবন্দি ইতিমধ্যেই কেড়ে নিয়েছে নেটপাড়ার মন। এমনিতেই সৌরভ-কন্যা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তাঁর লেখাপড়া, বিদেশে উচ্চশিক্ষার চাকরি, সবই থাকে চর্চায়।
মা না বাবা, কে বেশি বকা দেয় সানাকে?

নাচের শেষে ব্যাকস্টেডে মিডিয়ার মিখোমুখি হয়েছিলেন সানা ও ডোনা। সেখানে সানার কাছে জানতে চাওয়া হয়েছিল, কে বেশি বকা দেয়, মা না বাবা? তাতে সানার জবাব, ‘কেউই না’। ডোনা মেয়ের পাশ থেকে বলে ওঠেন, ‘আমি বকি না’। তাতে সানা একটু নীচু স্বরেই বলে ওঠেন, ‘ওরকম মনে হয়’।
মেয়ের কথায় হেসে উঠে ডোনা বলেন, ‘এই একটা উত্তর। আমি বকি না বললেই বলবে, ওরকম মনে হয়।’ সানা আরও বলেন যে, বাবা অর্থাৎ সৌরভ একেবারেই বকেন না মেয়েকে। মা আগে বেশি বকতেন এখন কম বকেন। তাতে ডোনা বলেন, ‘এখন তো বড় হয়ে গিয়েছে, আর বকার দরকার পড়ে না।’
লন্ডনে কোথায় কাজ করতেন সানা?
বেশ লম্বা সময় লন্ডনে ছিলেন সানা। সেখানে ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেন। পড়াশোনা চলাকালীন এবং শেষ করার পরপরই সানা লন্ডনের গ্লোবাল ইনস্যুরেন্স ও ফাইন্যান্স কোম্পানিগুলোতে ইন্টার্নশিপ করেন। তারপর একাধিক নামিদামি সংস্থায় কাজ করেন তিনি। সানা-র শেষ কাজ ছিল INNOVERV-এ একজন সিনিয়র কনসেলটেন্ট হিসেবে। তবে চলতি মাসেই পাকাপাকিভাবে দেশে ফিরে এসেছেন।
সৌরভ সগর্বে জানিয়েছিলেন, লন্ডনে থাকাকালীন নিজের রান্না করা, ঘর গোছানো সমস্তটাই একা হাতে করতে হত মেয়েকে। কলকাতায় বেহালার বাড়িতে মা-বাবার আদরে বড় হওয়া সানার সাবলম্বী হয়ে ওঠেন অচিরেই।
{{/usCountry}}সৌরভ সগর্বে জানিয়েছিলেন, লন্ডনে থাকাকালীন নিজের রান্না করা, ঘর গোছানো সমস্তটাই একা হাতে করতে হত মেয়েকে। কলকাতায় বেহালার বাড়িতে মা-বাবার আদরে বড় হওয়া সানার সাবলম্বী হয়ে ওঠেন অচিরেই।
{{/usCountry}}সানার ছোটবেলা
লন্ডনে যাওয়ার আগে সানা কলকাতার লোরেটো বিদ্য়ালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছিলেন। বাবার মতো খেলাধুলায় আগ্রহ ছিল না তাঁর কোনোদিনই। তবে মায়ের সঙ্গে নাচ শিখতেন। টুকটাক পড়াশোনা সামলে পারফরমেন্সও করতেন। তবে বিদেশে থাকার কারণে লম্বা সময় সানা ছিলেন নাচ থেকে দূরে। কিন্তু কলকাতায় ফিরে মাত্র তিন দিনের প্রশিক্ষণের পর নৃত্য পরিবেশ করেছিলেন ইন্ডয়ান মিউজিয়ামে। আর সেই অনুষ্ঠান থেকে ছড়িয়ে পড়া প্রায় সব কটি ভিডিয়োতেই সানা-র নাচ কেড়ে নিয়েছে নেটপাড়ার মন।
সৌরভের বিগ বস বাংলা
এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে আলোচনায় আছেন তাঁর রিয়েলিটি শো বিগ বস বাংলার জন্য। যেখানে সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে সৌরভকে। যদিও একাংশের মতে, বিগ বসের মতো শো-র জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় একটু বেশিই নরম। এমনকী, তিনি প্রতিযোগীাদের সঙ্গে যে কথোপকথন করছেন তা বেশিরভাগই স্ক্রিপ্টেড মনে হচ্ছে।