বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ উদযাপনের মঞ্চে এসে এক এক রোমাঞ্চকর ও আবেগঘন অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন টলিউড সুপারস্টার জিৎ। সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জিৎ জানান, বর্তমান ‘জেন জি’ বা নতুন প্রজন্মের কাছে উত্তম কুমার ঠিক কে, তা নিয়ে তাদের মাঝে নানা প্রশ্ন রয়েছে।

নিজের ১৩ বছরের মেয়ে নবন্যার সঙ্গে হওয়া কথোপকথনের প্রসঙ্গ টেনে জিৎ মঞ্চ থেকে বলেন, ‘আমার ১৩ বছরের মেয়ে আমাকে জিজ্ঞেস করছে, ‘কে উত্তম কুমার?’ ঠিকই তো, আজকের জেন জি (Gen Z) বা জেন আলফা (Gen Alpha)—তারা অনেকেই জানেন না।’ জিৎ রবিবার রবীন্দ্র সদনে দাঁড়িয়ে জানান, ‘আজকাল আমাকে বাড়ি থেকে বেরানোর সময় শুধু স্ত্রী জানতে চাইত আমি কোথায় যাচ্ছি, এখন মেয়েও জানতে চায়, সে আমাকে বলল বাবা কোথায় যাচ্ছো’। মহানায়ক উত্তম কুমারে জন্মশতবর্ষের উদযাপনে আসছেন এ কথা জানাতেই নবন্যা, বললেন- ‘কে উত্তম কুমার?’।
মেয়ের এই প্রশ্নের উত্তরে মহানায়ক সম্পর্কে জিৎ ঠিক কী বলেছিলেন, তাও অনুষ্ঠানে সবার সামনে অকপটে তুলে ধরেন টলিউড ‘বস’। তিনি বলেন, ‘আমার মেয়েকে আমি যে উত্তরটা দিয়েছি, সেটা সকলের জানা প্রয়োজন বলে আমার মনে হয়। মহানায়ক উত্তম কুমার শুধুমাত্র একজন অভিনেতা নন; তিনি বাংলা সিনেমার এক অধ্যায়, এক আবেগ, এক চিরন্তন ভালোবাসার নাম। এত বছর পরেও আজ আমরা তাঁর অভিনয়ের জন্য, তাঁর ব্যক্তিত্বের জন্য, তাঁর সৃষ্টির জন্য উনাকে অত্যন্ত মনে করি এবং আমাদের সকলকে ভীষণভাবে অনুপ্রেরণা দেন।’
উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে জিৎ আরও যুক্ত করেন যে, মহানায়কের কাজ ও ব্যক্তিত্ব যুগে যুগে প্রতিটি প্রজন্মের কাছে চিরস্মরণীয় ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
{{/usCountry}}উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে জিৎ আরও যুক্ত করেন যে, মহানায়কের কাজ ও ব্যক্তিত্ব যুগে যুগে প্রতিটি প্রজন্মের কাছে চিরস্মরণীয় ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
{{/usCountry}}এদিন মঞ্চে দেব-জিৎ-প্রসেনজিৎ-কে মেলালেন মহানায়ক। উত্তম কুমারের গানে এদিন কোমর দোলালেন বাংলা ছবির তিন প্রজন্মের তিন সুপারস্টার। এদিন লাল পাঞ্জাবি আর চোস্তায় পুরোদস্তুর বাঙালি লুকে ধরা দিলেন পর্দার অনন্ত সিং। বক্স অফিসে জিতের শেষ রিলিজ ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ভালো সাড়া ফেলেছে। ইতিমধ্য়েই বক্স অফিসে ২৫ দিন পূর্ণ করেছে এই ছবি। অভিনেতার নতুন ছবির ঘোষণার অপেক্ষায় ভক্তরা।