নিতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে উন্মাদনা তুঙ্গে। রণবীর কপূরের রাম অবতার থেকে শুরু করে ছবির চোখধাঁধানো ভিজ্যুয়াল—সবকিছুই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। বক্স অফিসেও একের পর এক নজির গড়ছে এই পৌরাণিক ছবি। স্বাভাবিকভাবেই এবার দ্বিতীয় পর্বের অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। প্রথমে ঠিক ছিল, ২০২৭ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে আসবে ‘রামায়ণ ২’। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনায় বদল এসেছে। পিছিয়ে গিয়েছে ছবির মুক্তি। কেন এতটা সময় লাগছে ছবিটি তৈরি করতে? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন ছবির সিনেমাটোগ্রাফার পঙ্কজ কুমার।

কতটা এগিয়েছে ছবির শুটিং?
পঙ্কজ কুমার, মহেশ লিমায়ের সঙ্গে ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাচ্ছেন। সম্প্রতি Variety-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, দ্বিতীয় পর্বের প্রায় ৬০ শতাংশ শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে ছবির কাজ এখনও অনেকটাই বাকি। প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় পর্বের ভিজ্যুয়াল আরও বড় মাপের হতে চলেছে। বিশেষ করে হনুমান এবং সম্পূর্ণ বানর সেনাকে পর্দায় ফুটিয়ে তুলতে প্রচুর সিজিআই ও মোশন ক্যাপচারের প্রয়োজন হবে।
কেন পিছিয়ে গেল মুক্তি?
পঙ্কজের কথায়, নির্মাতারা ছবির গুণমান ও উপস্থাপনার ক্ষেত্রে কোনও আপস করতে রাজি নন। দ্বিতীয় পর্বে রয়েছে বিশাল যুদ্ধের দৃশ্য এবং অত্যন্ত জটিল ভিএফএক্সের কাজ। সীমিত সময়ের মধ্যে সবকিছু শেষ করতে গেলে ছবির সূক্ষ্ম বিষয়গুলিতে যথাযথ নজর দেওয়া সম্ভব হবে না। তাই বাড়তি সময় নিয়ে প্রতিটি দৃশ্য নিখুঁত করে তুলতে চাইছেন নির্মাতারা। তাঁর মতে, মুক্তি পিছিয়ে যাওয়াটা আসলে ইতিবাচক সিদ্ধান্ত।
বক্স অফিসে কেমন ব্যবসা করছে প্রথম পর্ব?
{{/usCountry}}বক্স অফিসে কেমন ব্যবসা করছে প্রথম পর্ব?
{{/usCountry}}গত ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ‘রামায়ণ: পার্ট ১’। ১৭ দিনে ভারতে ছবিটির নেট আয় প্রায় ৯০৬.৯০ কোটি টাকা। অন্যদিকে, বিশ্বজুড়ে মোট আয় ১,৬১৬.৭০ কোটি টাকা ছাড়িয়েছে। ফলে ছবিটি ইতিমধ্যেই বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হয়ে উঠেছে। উল্লেখ্য, দুই পর্ব মিলিয়ে ছবিটির বাজেট প্রায় ৪০০০ কোটি টাকা বলে জানা গিয়েছে। অর্থাৎ প্রতিটি পর্বের নির্মাণে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন নির্মাতারা।
সব মিলিয়ে, ‘রামায়ণ ২’ এখন আরও বড় পরিসরে দর্শকদের সামনে আসার প্রস্তুতি নিচ্ছে। নির্মাতাদের নিশ্চিত করা নতুন সূচি অনুযায়ী, ২০২৮ সালের দীপাবলিতে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
ABOUT THE AUTHOR
হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।