কালীপুজোর রাতে কলকাতার বিভিন্ন এলাকায় শব্দবাজির তাণ্ডব নিয়ে ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। যা নিমেষে ভাইরাল হয়। তবে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে, সে পোস্ট মুছে ফেলেছেন বিজেপি নেত্রী-বিধায়িকা। যদিও ততক্ষণে ছড়িয়ে পড়েছে রূপা-র পোস্টের স্ক্রিনশট। অনেকেরই ধারণা হয়, নিজের দলের চাপে পড়েই সেই পোস্টটি মুছতে বাধ্য হয়েছেন রূপা। তবে এবার সেই ভুল ভাঙলেন অভিনেত্রী খোদ।
কেন ফেসবুকের পোস্ট মুছলেন রূপা?

সম্প্রতি এক অনুষ্ঠানে মিডিয়ার মুখোমুখি হন বিজেপি বিধায়িকা। আর সেখানে পোস্টটি মুছে ফেলার কারণ নিয়ে প্রশ্ন করা হলে জবাব আসে, ‘আমাকে সেই মুহূর্তেই কলকাতা পুলিশের থেকে ফোন করা হয়। ১০ মিনিটের মধ্যে থানা থেকে লোক সেইসব এলাকাগুলিতে ঘোরে, এবং জিজ্ঞাসা করে যে আর কোন কোন জায়গা থেকে আপনি অভিযোগ পেয়েছেন। আমি সেই জায়গাগুলো নিয়ে খোঁজখবর দেই।’
রূপা জানান যে, পুলিশের উপরমহল থেকে ফোন আসে তাঁর কাছে। সিপি নিজে ফোন করেন। ফোন করেন ডিসি-ও। নেত্রী আরও বলেন যে, যেহেতু তাঁর বাড়ি আরসিটিসি (রয়্যাল ক্যালকাটা টারফ ক্লাব)-এর কাছে, ফলে ভিজিবিলিটি অনেক বেশি। ঘরে বসে জানলা দিয়েই অনেকদূর অবধি দেখতে পারছিলেন। রূপাই তখন পুলিশকে খোঁজ দেন, কোন বাড়ির মাথায় বা কোন কোন এলাকায় বাজি ফাটছে। আর পুলিশও তাঁর সঙ্গে কথা বলে ছোটেন সেই সমস্ত জায়গায়।
রূপার কথায়, ‘আমার মনে হল আমার সরকার, আমার প্রশাসন যখন আমাকে অভিযোগ তোলার পর সমাধান করার সুযোগ দিচ্ছে, আমি কেন করব না। আমি তারপরের ৩০ থেকে ৪৫ মিনিট পুলিশকে সাহায্য করলাম, যাতে এটা বন্ধ হয়। আর বন্ধ হল। আমার সোশ্যাল মিডিয়ায় লেখার একটাই উদ্দেশ্য ছিল, আমি কলকাতা পুলিশকে ট্যাগ করেছিলাম, তাঁরা যাতে যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টা দেখেন। তাঁরা সেটা দেখেছেন। আমার কাজ হল কাজটা করানো। আমি সেটা করাতে পেরেছি। আমি তো তার জন্য আমার সরকারকেই ধন্যবাদ জানাব। পারলে আপনারাও জানাবেন।’
কী ছিল রূপার কালীপুজোর রাতের পোস্ট?
{{/usCountry}}রূপার কথায়, ‘আমার মনে হল আমার সরকার, আমার প্রশাসন যখন আমাকে অভিযোগ তোলার পর সমাধান করার সুযোগ দিচ্ছে, আমি কেন করব না। আমি তারপরের ৩০ থেকে ৪৫ মিনিট পুলিশকে সাহায্য করলাম, যাতে এটা বন্ধ হয়। আর বন্ধ হল। আমার সোশ্যাল মিডিয়ায় লেখার একটাই উদ্দেশ্য ছিল, আমি কলকাতা পুলিশকে ট্যাগ করেছিলাম, তাঁরা যাতে যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টা দেখেন। তাঁরা সেটা দেখেছেন। আমার কাজ হল কাজটা করানো। আমি সেটা করাতে পেরেছি। আমি তো তার জন্য আমার সরকারকেই ধন্যবাদ জানাব। পারলে আপনারাও জানাবেন।’
কী ছিল রূপার কালীপুজোর রাতের পোস্ট?
{{/usCountry}}বরাবরের মতো এবারেও পুলিশ-প্রশাসনের সব চোখ রাঙানিকে অগ্রাহ্য করে কালীপুজোর সন্ধেয় চলে শব্দবাজির তাণ্ডব। কলকাতা পুলিশকে ট্যাগ করে ফেসবুক বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় পোস্ট করলেন, 'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না।'