নব্বইয়ের দশকে বলিপাড়ার সবচেয়ে চর্চিত বিয়ের অন্যতম ছিল সইফ আলি খান (Saif Ali Khan) ও অমৃতা সিং (Amrita Singh)-এর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া। তাঁদের এই গোপন ও আকস্মিক বিয়ের বিষয়ে বহু অজানা তথ্য সময়ের সাথে সাথে প্রকাশ্যে এসেছে। বারো বছরের বড় অমৃতাকে বিয়ে করেছিলেন ২১ বছরের ঝকঝকে যুবক সইফ আলি খান। সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর জনপ্রিয় টক-শো ‘ডাবল ডেট’-এ হাজির হয়ে সইফের দুই বোন সোহা আলি খান (Soha Ali Khan) ও সাবা পতৌদি (Saba Pataudi) খোলসা করলেন কেন সেই বিয়ের অংশ হননি দুজনে।

সাইফ-অমৃতার বিয়েতে গরহাজির সাবা-সোহা
স্কুলেই প্রথম দাদার বিয়ের খবর পান বোনেরা! টক-শো চলাকালীন নেহা ধুপিয়া যখন অবাক হয়ে জানতে চান যে বোনেরা কেন দাদার বিয়েতে যাননি, তখন পুরো বিষয়টি পরিষ্কার করেন সাবা ও সোহা।
অধ্যক্ষের দপ্তর থেকে ফোন: সাবা জানান, ১৯৯১ সালে সাইফ যখন অমৃতাকে বিয়ে করেন, তখন তাঁর বয়স ছিল ১৫ বছর এবং সোহার বয়স মাত্র ১৩ বছর। তাঁরা দু'জনেই তখন বোর্ডিং স্কুলে পড়তেন। সাবা স্মৃতিচারণ করে বলেন, ‘হঠাৎই স্কুলের প্রিন্সিপালের অফিস থেকে আমাদের কাছে বাড়ির ফোন আসে। বাবা-মা আমাদের স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয়ে আমরা যেন কাউকেই কিছু না বলি। যদিও ততক্ষণে খবরের কাগজে খবরটা ছেপে গিয়েছিল।’
ফ্রেঞ্চ টিচারের মাধ্যমে জানা: সোহা জানান, বাড়ির ফোন আসার আগেই ওঁর ফ্রেঞ্চ শিক্ষক প্রথম তাঁর কাছে এসে এই বিয়ের কথা বলেন। পুরো বিষয়টি অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে সিদ্ধান্ত নিয়ে করা হয়েছিল।
এক নজরে সাইফ-অমৃতার সম্পর্কের ইতিহাস:
{{/usCountry}}এক নজরে সাইফ-অমৃতার সম্পর্কের ইতিহাস:
{{/usCountry}}প্রথম দেখা ও বিয়ে: ১৯৯১ সালে ২১ বছর বয়সী সইফ প্রতিষ্ঠিত অভিনেত্রী অমৃতা সিং গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির দুই সন্তান— কন্যা সারা আলি খান (জন্ম ১৯৯৫) ও পুত্র ইব্রাহিম আলি খান (জন্ম ২০০১)।
বিচ্ছেদ: দীর্ঘ ১৩ বছর পর ২০০৪ সালে সইফ ও অমৃতা আলাদা হয়ে যান। পরবর্তীতে ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সইফ। অমৃতা অবশ্য় আজও সিঙ্গল।
নতুন প্রজন্মে সারা ও ইব্রাহিম
বাবা-মায়ের পথ অনুসরণ করে ইতিমধ্যেই বিনোদন জগতে নিজেদের জায়গা শক্ত করেছেন সারা ও ইব্রাহিম। ২০১৮ সালে 'কেদারনাথ' দিয়ে সারার বলিউডে অভিষেক হয়, অন্যদিকে ইব্রাহিম 'নাদানিয়াঁ' ও 'সরজমিন' ছবির মাধ্যমে অভিনয়ে পা রেখেছেন। বিচ্ছেদ হলেও সইফ কিন্তু আজও দুই সন্তানের ভীষণ কাছের মানুষ।