ঘোষণার পরেও কেন ‘দেশু ৭’ পরিচালনা করলেন না সুজিত রিনো? ‘সবটাই তাদের জন্য…’, মুখ খুললেন পরিচালক

আনুষ্ঠানিক ঘোষণার পরেও কেন দেব-শুভশ্রী জুটির কামব্যাক ছবি ‘দেশু ৭’ পরিচালনা করলেন না সুজিত রিনো দত্ত? মুখ খুললেন পরিচালক। 

Published on: Apr 13, 2026, 19:48:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বছরের শুরুতেই দেব জানিয়েছিলেন তিনি এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় ফের পর্দায় জুটি বাঁধতে চলেছেন। তারপর এক এক করে দেব এই ছবি প্রসঙ্গে নানা ঘোষণা করেন। এক সময় তিনি জানিয়েছিলেন তাঁর এই ছবির পরিচালক হতে চলেছে সুজিত রিনো দত্ত। রিনোর সঙ্গে জুটি বেঁধে দেব 'খাদান'-এর মতো ব্লকবাস্টার উপহার দিয়েছিলেন। তাই স্বাভাবিক ভাবেই তিনি পরিচালনা করবেন এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ছবি নিয়ে প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছিল দেব-ভক্তদের।

ঘোষণার পরেও কেন ‘দেশু ৭’ পরিচালনা করলেন না সুজিত রিনো? মুখ খুললেন পরিচালক
ঘোষণার পরেও কেন ‘দেশু ৭’ পরিচালনা করলেন না সুজিত রিনো? মুখ খুললেন পরিচালক

আরও পড়ুন: শাহরুখের সঙ্গে ছোট্ট ভুল বোঝাবুঝির জন্য ‘ওম শান্তি ওম’ হাত ছাড়া হয়েছিল রাজপালের? যা বললেন অভিনেতা

কিন্তু সম্প্রতি নায়ক ফের একটি নতুন ঘোষণা করেন। সেখানে জানা যায় এই ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন না সুজিত। দেব নিজে ছবির পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। এই ছবির গল্পও রিনোরই লেখার কথা ছিল। কিন্তু নতুন ঘোষাণায় সামনে আনা হয় দেব নিজেই ছবির গল্প ও চিত্রনাট্য লিখবেন।

কিন্তু কেন পরিচাকের নাম ঘোষণা হওয়ার পরও তা পরিবর্তন হল? দেবের সঙ্গে রিনোর যথেষ্ট ভালো সম্পর্ক, তাহলে সে সম্পর্কে ভাঙন ধরেছে? টলিপাড়ায় কান পাতলে দুটি বিষয় উঠে আসছে। একটি হল, রিনোর গল্প নাকি দেবের পছন্দ হয়নি। দেব নিজের কলম ধরেছেন। তবে অনেক সময়েই গল্পের পরিবর্তন ঘটে। নতুন গল্প নিয়েই কাজ করেন পরিচালক। তাহলে কেন রিনোর ক্ষেত্রে ব্যতিক্রম?

আরও পড়ুন: 'আমার কথাটি ফুরোলো…', ‘বেশ করেছি প্রেম করেছি’ শেষ হতেই আবেগে ভাসলেন পর্দার 'স্বয়ম' রাজদীপ

আর একটি বিষয় যেটা উঠে আসছে তা হল দেব বহুদিন ধরেই পরিচালক হিসেবে কাজ করতে চাইছিলেন তাই ‘খাদান’, ‘রঘু ডাকাত’-সহ একাধিক ছবিতে কার্যনির্বাহী পরিচালক হিসেবে থেকেছেন। আর এবার ‘দেশু ৭’-এর হাত ধরে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। দেবের ইচ্ছাকে মর্যাদা দিয়েই নাকি সরে গিয়েছেন রিনো।

আর এবার এই সবটা নিয়ে মুখ খুললেন সুজিত নিজে। দেবের থেকে এই বিষয় জানতে চাওয়া হলে তিনি রিনোর কোটেই বল ছুঁড়ে দেন। আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে রিনো এই প্রসঙ্গে বলেন, ‘দর্শক শুধু সিনেমা দেখুক, সিনেমা চর্চা করুক। তার বাইরে সবটাই তাদের জন্য অপ্রাসঙ্গিক।’

প্রসঙ্গত, এই ছবিতে শুভশ্রীর পাশাপাশি দেখা মিলবে অনির্বাণ ভট্টাচার্যেরও। ওই ঘোষণার সময়ই দেব অনির্বাণকে সঙ্গে নিয়ে তা জানিয়েছিলেন দর্শককে। অলিখিত ব্যান পেরিয়ে আবার পর্দায় ফিরতে চলেছেন অনির্বাণ।