...
...
Next Story

কেন আদৃতের নায়িকা হিসেবে 'কুমকুম'-এ থাকছেন না সুস্মিতা? ‘তাড়াহুড়ো করে…’, জবাব সাহেবের হবু বউয়ের

খবর ছিল যে, সুস্মিতাও ফিরবেন স্টার জলসায়, নায়ক হবেন এবার আদৃত। তবে এখন জানা যাচ্ছে যে আদৃত ‘কুমকুম’ দিয়ে ফিরলেও, তাতে নায়িক হচ্ছেন না সুস্মিতা। কী কারণে নিলেন না মেগার কাজ?

Published on: May 28, 2026 06:40 PM IST
Advertisement

ছোট পর্দায় অভিনেত্রী সুস্মিতা দে-কে শেষ দেখা গিয়েছিল কথা ধারাবাহিকে। স্টার জলসার এই মেগার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। তবে কথা শেষ হওয়ার পর, ধারাবাহিকের নায়ক ফিরেছেন ইতিমধ্যেই। সাহেব ভট্টাচার্যকে দেখা যাচ্ছে গঙ্গা ধারাবাহিকে। মাঝে খবর ছিল যে, সুস্মিতাও ফিরবেন স্টার জলসায়, নায়ক হবেন এবার আদৃত। তবে এখন জানা যাচ্ছে যে আদৃত ‘কুমকুম’ দিয়ে ফিরলেও, তাতে নায়িক হচ্ছেন না সুস্মিতা। তবে অনুষ্কা নামের এক নতুন মুখের থাকার কথা।

কেন আদৃতের নায়িকা হিসেবে 'কুমকুম'-এ থাকছেন না সুস্মিতা?
কেন আদৃতের নায়িকা হিসেবে 'কুমকুম'-এ থাকছেন না সুস্মিতা?

কেন আদৃতের ছবিতে থাকছেন না সুস্মিতা? ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ধারাবাহিকের গল্প, লুক নিয়ে নায়িকার সঙ্গে নাকি মতবিরোধ হয় নির্মাতাদের। আর যার ফলে সুস্মিতা স্টার জলসার এই ধারাবাহিক ছাড়েন। আনন্দবাজারকে সুস্মিতা জানান, ‘আমি নিজেকে একটু সময় দিতে চাই। তাড়াহুড়ো করে কোনও কাজ শুরু করতে চাই না। তাই এই মুহূর্তে ধারাবাহিকের কাজটি আমি করছি না।’

তবে নিজের অনুরাগীদের একেবারে বিরত করেননি সুস্মিতা। তাঁর কুহেলি সিরিজটি মুক্তি পেয়েছে হইচইতে। কজন প্রভাবশালী পুলিশ অফিসার (এসপি রানা সিংহ)-কে থানার মধ্যেই মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও, তদন্ত এগোতে থাকলে এটি একটি সুপরিকল্পিত খুন হিসেবে সামনে আসে। রাণা-র পত্নীর চরিত্রে দেখা গিয়েছে সুস্মিতাকে। আর তাঁর দুই বোন ঋদ্ধিমা ঘোষ (দিদি) এবং অঙ্গনা রায় (ছোট বোন)। প্রথম সিরিজটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

এদিকে, সুস্মিতার ব্যক্তিগত জীবনও রয়েছে খবরে। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, কথা নায়ক সাহেব ভট্টাচার্যের সঙ্গে পরিবার ও ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে বিয়ের ‘পাকা দেখা’ এবং ‘আংটিবদল’ (এনগেজমেন্ট) হয়ে গিয়েছে। সাহেব ভট্টাচার্যের বাড়িতে তাঁর মা, বোন সোনম এবং ভগ্নিপতি সুনীল ছেত্রীর সঙ্গেও দেখা গিয়েছে সুস্মিতাকে। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই জুটি হয়তো সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সাহেব ও সুস্মিতা।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe