...
...
Next Story

KBBKD Day 8 BO: ২য় শুক্রবারেও ভালো ব্যবসা জিতের, এই সপ্তাহান্তে ২ কোটির গণ্ডি ছোঁবে কেউ বলে বিপ্লবী কেউ ডাকাত?

KBBKD Day 8 BO: বক্স অফিসে ভালো ফল জিতের কেউ বলে বিপ্লবী কেউ ডাকাতের। পর্দায় অনন্ত সিং-এর চরিত্রকে জীবন্ত করে তুলেছেন টলিউডের ‘বস’। ৮ দিনে মোট কত আয় করল এই ছবি?

Published on: Aug 22, 2026, 10:01:03 IST
Advertisement

জিতের বহু প্রতীক্ষিত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ (#KBBKBD) প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই চর্চায় রয়েছে। প্রথম সপ্তাহের টানটান পারফর্ম্যান্সের পর দ্বিতীয় সপ্তাহের শুরুতেও ছবিটি নিজস্ব গতি ধরে রেখেছে। ছবির কালেকশনে ‘জল মেশানো’র অভিযোগ নিয়ে দেব ভক্তদের ট্রোলিং-এর মাঝেই দ্বিতীয় শুক্রবারে দু অঙ্কের ব্য়বসা করল জিতের ছবি। জানা যাচ্ছে, শুক্রবার কেউ বলে বিপ্লবী কেউ ডাকাতের কালেকশন ছিল ১১ লাখ টাকা।

২য় শুক্রবারেও ভালো ব্যবসা জিতের, এই সপ্তাহান্তে ২ কোটির গণ্ডি ছোঁবে কেউ বলে বিপ্লবী কেউ ডাকাত?
২য় শুক্রবারেও ভালো ব্যবসা জিতের, এই সপ্তাহান্তে ২ কোটির গণ্ডি ছোঁবে কেউ বলে বিপ্লবী কেউ ডাকাত?

এই আয় যুক্ত হওয়ার পর ৮ দিন শেষে জিতের এই ছবির মোট নেট কালেকশন গিয়ে দাঁড়াল ১ কোটি ৬৭ লাখ টাকায়।

এক নজরে কেউ বলে বিপ্লবী কেউ ডাকাতের কালেকশন:

প্রথম সপ্তাহের মোট আয়- ১ কোটি ৫৬ লাখ টাকা

দ্বিতীয় শুক্রবার আয়- ১১ লাখ টাকা

৮ দিনে ছবির মোট আয়- ১ কোটি ৬৭ লাখ (Sacnilk.com-এর তথ্যানুসারে)

২ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলার সম্ভাবনা

বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার আয় কিছুটা কমলেও টানা দু-অঙ্কের (Double-digit) ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে ছবিটি। ছবিটির বর্তমান ট্রেন্ড ও দ্বিতীয় সপ্তাহের গতিপথ বিশ্লেষণ করলে বেশ কয়েকটি ইতিবাচক দিক উঠে আসছে।

স্থিতিশীল বক্স অফিস স্থায়িত্ব: প্রথম সপ্তাহের বিপুল ফুটফল (হলে দর্শকের উপস্থিতির সংখ্যা) পর দ্বিতীয় শুক্রবারের ১১ লাখের ব্যবসা প্রমাণ করে যে প্রেক্ষাগৃহে দর্শকের আগমন অব্যাহত রয়েছে। দ্বিতীয় সপ্তাহে ছবির শো সংখ্যা বেড়েছে, যা প্রমাণ দেয়, দর্শক এই ছবি নিয়ে আগ্রহী।

বিতর্ক পেরিয়ে জয়ের পথে: সোশ্যাল মিডিয়ায় নানাবিধ কটাক্ষ ও ফ্যান ওয়ারের টানাপোড়েনের মাঝেও জিতের সিনেমাটি যেভাবে বক্স অফিসে নিজের আসন পাকা করে রেখেছে, তা ইন্ডাস্ট্রির জন্য বেশ ইতিবাচক।

এখন দেখার বিষয়, শনি ও রবিবারের দর্শকসংখ্যা ওপর নির্ভর করে এই সপ্তাহান্তেই জিতের ছবিটি ২ কোটির মাইলফলক ছুঁতে পারে কি না।

ওদিকে জিতের ছবি নিয়ে ট্রোল করায় দেব নিজের ভক্তদেরই ক্লাস নিলেন। দেবের সাফ কথা, ‘তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, এসব বন্ধ করো। ও আমার বড় ভাইয়ের মতো। আমরা একই ইন্ডাস্ট্রির অংশ।’ দেব আরও জোর দিয়ে বলেন, জিতের বিরুদ্ধে থাকা সমস্ত নেতিবাচক পোস্ট ডিলিট করার জন্য।

পরে দেব নিজের ব্য়ক্তিগত প্রোফাইল থেকেও জানান ‘ওর (জিৎ) বিরুদ্ধে সব কিছু এক্ষুণি মুছে ফেল। উনি আমার বড় দাদা।’ এরপর দেব ট্রোল না করে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে জিত-এর ‘KBBKBD’ দেখার আহ্বান জানান দেব। তিনি জানান, ‘নিজেরাও সিনেমা হলে গিয়ে ছবিটা দেখো এবং অন্যদেরও দেখতে বলো। আমি নিজেও আগামী সপ্তাহে সিনেমাটা দেখতে যাচ্ছি।’

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe