...
...
Next Story

সৌরভের বায়োপিকে ডোনার ভূমিকায় সানিয়া নন, রাজকুমারের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে?

কিছুদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’-এর শ্যুটিং কিছুদিন আগেই শুরু হয়েছে। তবে এই ছবি নিয়ে যখন থেকে আলোচনায় তখন থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে থাকবেন তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। তবে এবার অবশেষে জানা গিয়েছে কাকে দেখা যাবে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায়।

Published on: May 15, 2026, 14:36:21 IST
Advertisement

এপ্রিলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’-এর শ্যুটিং শুরু হয়েছিল। কলকাতাতেই শুরু হয়েছিল শ্যুট। তবে এই ছবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে থাকবেন তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয় ছবি ঘোষণার পর থেকেই। মাঝে অনেক নাম উঠে এসেছিল টলিউড থেকে বলিউডের বহু অভিনেত্রী ছিলেন তালিকায়। শেষে শোনা যাচ্ছিল সানিয়া মালহোত্রা নাকি এই ছবিতে রাজকুমারের বিপরীতে থাকবে। তবে এবার খবর তিনি নন, বি-টাউনের এই নায়িকাই পর্দায় 'মহারাজ'-এর স্ত্রীর ভূমিকায় ধরা দেবেন।

সৌরভের বায়োপিকে ডোনার ভূমিকায় রাজকুমারের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে?
সৌরভের বায়োপিকে ডোনার ভূমিকায় রাজকুমারের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে?

যে সময় কলকাতায় শ্যুটিং শুরু হয়েছিল অর্থাৎ এপ্রিলের শুরুতে তখন শোনা গিয়েছিল এই ছবিতে সৌরভ-পত্নীর ভূমিকায় দেখা যেতে পারে তৃপ্তি দিমরিকে। তারপর জানা যায় তিনি নন বরং সানিয়া হচ্ছেন 'দাদা'-এর নায়িকা। নাচে পারদর্শী সানিয়া নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় যে বেশ মানানসই তাও অনেকেই মনে করেছিলেন

তাছাড়াও মাঝে কলকাতায় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া এসেছিলেন তখন টলিপাড়ার দুই নায়িকা মিমি চক্রবর্তী ও ইশা সাহার নাম উঠে এসেছিল। অমৃতা চট্টোপাধ্যায়ও নাকি এই চরিত্রের জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু ছবির সর্বভারতীয় দর্শকদের কারণে মিমি বা ইশা কাউকে নিয়েই পরবর্তীতে আর এগোতে দেখা যায়নি। তারপর সামনে আসে তৃপ্তির নাম। তবে সে জল্পনাও নস্যাৎ হয়ে যায়।

তবে এবার অবশেষে জানা গিয়েছে এই ছবিতে সৌরভ-পত্নী ভূমিকায় দেখা যাবে তান্যা মানিকতলাকে। প্রতিম ডি গুপ্তের সিরিজ ‘টুথপরি’তে কাজ করেছিলেন তান্যা। সেখানে তিনি তাঁর সঙ্গে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও শান্তনু মাহেশ্বরী। জানা গিয়েছে ১৫ মে, শুক্রবার থেকে রাজকুমারের সঙ্গে তান্যার শুটিং শুরু। ১০-১২ দিন ধরে চলবে ছবির সৌরভ-ডোনার অংশের শুটিং।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks