...
...
Next Story

বিতর্ক অতীত, ‘আমিই তারকাটার প্রযোজক’, ঘোষণা বিক্রমের, আসছে বড় চমক, জানালেন নায়ক

প্রযোজক হিসেবেও এক নতুন অধ্যায়ের শুরু করেছিলেন বিক্রম। কিন্তু তারপর জি ফাইভ বাংলা প্ল্যাটফর্মের আসন্ন ‘তারকাটা’ থেকে আচমকাই প্রযোজক হিসেবে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন বিক্রম। এবার ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট। তাহলে কি প্রযোজক হিসেবে থাকছেন বিক্রম?

Published on: May 31, 2026 01:15 PM IST
Advertisement

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ছোটপর্দার মাধ্যমে তিনি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিলেও, বর্তমানে তিনি ওটিটি ও বড়পর্দাতেই মনোনিবেশ করেছেন। কিছুদিন আগে জানা গিয়েছিল তাঁর নতুন সিরিজ 'তারকাটা' আসছে জি ফাইভ-এ। এই সিরিজে কেবল অভিনেতা নয়, বরং প্রযোজক হিসেবেও তিনি কাজ করেছেন।

বিতর্ক অতীত, ‘আমিই তারকাটার প্রযোজক’, ঘোষণা বিক্রমের, আসছে বড় চমক, জানালেন নায়ক
বিতর্ক অতীত, ‘আমিই তারকাটার প্রযোজক’, ঘোষণা বিক্রমের, আসছে বড় চমক, জানালেন নায়ক

কিন্তু তারপর শুক্রবার শোনা যায় প্রজেক্ট ঘিরেই তৈরি হয়েছে চরম জটিলতা। আর তার জেরেই ‘তারকাটা’ থেকে আচমকাই প্রযোজক হিসেবে নিজেকে সরিয়ে নিচ্ছেন বিক্রম। তবে রবিবার জি ফাইভের পক্ষ থেকে ফের একটি নতুন পোস্ট সামনে আনা হয় আর সেখানেই ছিল চমক।

শুধু অভিনয় নয়, প্রযোজক হিসেবেও এক নতুন অধ্যায়ের শুরু করেছিলেন বিক্রম। তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা বিক্রম চট্টোপাধ্যায় ফিল্মস একের পর এক কাজ নিয়ে আসছিল। কিন্তু তারপর জি ফাইভ বাংলা প্ল্যাটফর্মের আসন্ন ‘তারকাটা’ থেকে আচমকাই শুক্রবার প্রযোজক হিসেবে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন বিক্রম।

তিনি একটি বিবৃতির মাধ্যমে জানান, কিছু অপ্রত্যাশিত সৃজনশীল মতপার্থক্যের কারণে বিক্রম চট্টোপাধ্যায় ফিল্মস এই আসন্ন সিরিজ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে বিক্রম যেমন প্রযোজকের আসন ছাড়ছেন, তেমনই তাঁর প্রযোজনা সংস্থাও এই প্রজেক্টের সমস্ত রকম কাজকর্ম ও অ্যাসোসিয়েশন থেকে পুরোপুরি নিজেদের গুটিয়ে নিচ্ছে।

তবে রবিবার ফের জি ফাইভের পক্ষ থেকে একটি পোস্ট সামনে আনা হয়। সেখানে লেখা ছিল, ‘কখনও কখনও ‘তারকাটা’-র মতো একটা পাগল করা শো-এর জন্য, আমাদের সবাইকে একটু ’তারকাটা' হতেই হয়। 'তারকাটা' প্রযোজকের সঙ্গে আমাদের এই সম্পর্কের জন্য আমরা গর্বিত... আমরা সবে শুরু করেছি। বাংলা ZEE5 ও বিক্রম চট্টোপাধ্যায় ফিল্মস ‘তারকাটা’-র উন্মাদনা দেখার জন্য আপনাদের অপেক্ষায় রয়েছে।আজ বড় ঘোষণা!'

আর তারপর বেলা বাড়তেই সামনে আসে একটি ভিডিয়ো। সেখানে বিক্রমকে বলতে শোনা যায়, ‘আমিই তারকাটার প্রযোজক।’ তাছাড়াও নায়ক জানান আগামিকাল এর ট্রেলার আসছে।

এই সিরিজে বিক্রমের সঙ্গী হচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। এছাড়াও থাকবেন ম্যায়াং চ্যাং, সত্যম ভট্টাচার্যরা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe