দেশজুড়ে নিট (NEET) পরীক্ষা ও একাধিক প্রশ্নফাঁস বিতর্ক ঘিরে যখন ছাত্র আন্দোলন উত্তাল, ঠিক তখনই সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তৈরি হওয়া বেশ কিছু রিল ও ভিডিও নজর কেড়েছে। এহেন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে অসম্মান ও গালিগালাজ করার প্রতিবাদ জানাতে গিয়ে এক বিস্ফোরক ও বিতর্কিত মন্তব্য করে বসলেন জনপ্রিয় ধারাবাহিক 'অনুপমা' খ্যাত অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly)। পর্দার অনুমপার এক মন্তব্যের জেরে বর্তমানে নেটপাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

কী লিখেছিলেন রূপালি?
সম্প্রতি সোশাল মিডিয়ায় এক নাবালিকা মেয়ের ভিডিও ভাইরাল হয়, যেখানে সে প্রধানমন্ত্রী মোদীর ছবি রাখা একটি পোস্টারে চটি দিয়ে মারার অভিনয় করে মানুষকে আপত্তিকর পরামর্শ দেয়। এই ভিডিওটি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেত্রী রূপালী।
নিজের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে রূপালি ক্ষোভের সাথে লেখেন, ‘প্রধানমন্ত্রীকে এভাবে অপমান করার পরিণাম অবশ্যই ভোগ করা উচিত!!! ইশ, আমি সত্যিই মনেপ্রাণে চাই উনি যদি একজন একনায়ক (Dictator) হতেন!’
শুধু তা-ই নয়, তামিলনাড়ুতে অভিনেতা বিজয় ও তৃষার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করায় উদয়নিধি স্টালিনের গ্রেফতারির খবরের প্রসঙ্গ টেনে মোদীকে ‘ক্ষমাসুন্দর’ বলে তুলে ধরতে চান রূপালি। স্পষ্ট করেন, কোনওভাবেই প্রধামন্ত্রী ‘স্বৈরাচারী ও একনায়ক নন’।
'সারাভাই ভার্সেস সারাভাই'-এর মায়াকে টেনে ট্রোল নেটিজেনদের!
{{/usCountry}}'সারাভাই ভার্সেস সারাভাই'-এর মায়াকে টেনে ট্রোল নেটিজেনদের!
{{/usCountry}}রূপালি এই 'মোদীকে একনায়ক হিসাবে দেখতে চাওয়া'-র মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় তাঁর ওপর চরম কটাক্ষ ও কটূক্তির বন্যা বয়ে গেছে। সারাভাই ভার্সেস সারাভাই'-এর 'মনীষা' চরিত্রের প্রসঙ্গ টেনে ক্ষুব্ধ নেটিজেনরা রীতমতো ট্রোল শুরু করেছেন। একজন লেখেন, ‘মনিষা বিটা, স্কুলে গিয়ে আবার নাগরিক বিজ্ঞান পড়ো। আর একনায়কত্ব বা ডিক্টেটরশিপের ইচ্ছে প্রকাশ করাটা অত্যন্ত ডাউন মার্কেট এবং মিডল ক্লাস মানসিকতা!’
অনেকে আবার হিটলার, মুসোলিনি কিংবা ইদি আমিনের মতো নৃশংস একনায়কদের ইতিহাস মনে করিয়ে দিয়ে রূপালিকে লিখেছেন যে, প্রকৃত একনায়কতন্ত্র কী জিনিস তা ওঁর ধারণা নেই।
'নেক্সট স্মৃতি ইরানি': নেটিজেনদের একাংশ রূপালির রাজনীতিতে আসার ধরন ও তাঁর মন্তব্য দেখে তাঁকে 'ভবিষ্যতের স্মৃতি ইরানি' বলেও কটাক্ষ করতে ছাড়েননি।
ব্যাপক ট্রোল ও সমালোচনার মুখে পড়লেও, এই ট্রোলের জবাবে এখনও পর্যন্ত নতুন কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী রূপালী গাঙ্গুলী।