সমাজমাধ্যমে নিজের স্পষ্ট ও খোলামেলা মন্তব্যের জন্য বরাবরই পরিচিত কাজলের বোন তথা অভিনেত্রী তনিষা মুখোপাধ্য়ায়। তবে এবার বিবাহিত পুরুষদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হওয়া নারীদের একহাত নিলেন এই বলিউডের এই সিঙ্গল তারকা। নিজে বিয়ে করেননি ৫০-এর দোরগোড়ায় এসেও। সোজা ব্যাটে তিনি সাফ জানিয়ে দিয়েছেন—যেসব নারী বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়ান, তাঁরা আর যা-ই হোন না কেন, কখনোই ‘ফেমিনিস্ট’ বা নারীবাদী হতে পারেন না।

সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়ে পরকীয়া করা নারীদের ‘দুষ্টু’ ও ‘খলনায়িকা’ আখ্যাও দিয়েছেন তনিষা।
‘তারা নারীদেরই শত্রু…’: নেটপাড়ায় তনিষার চরম পোস্ট
সোমবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে তনিষা লেখেন, ‘আমার ব্যক্তিগত মতামত—যেসব নারী বিবাহিত পুরুষদের সঙ্গে অ্যাফেয়ার করেন, তাঁরা কোনোভাবেই নারীবাদী নন। বরং তাঁরা নারীদের বিরুদ্ধে ও নারীজাতির শত্রু! কারণ কারও স্বামীর সঙ্গে সম্পর্কে জড়ানো মানে তাঁর স্ত্রীকে চরম অনাদর ও অপমান করা। অবশ্যই এতে সেই পুরুষেরও সমান দোষ রয়েছে, তাঁর চরিত্রে খামতি আছে। তবে যেসব নারী বিবাহিত পুরুষদের পেছনে ঘোরেন, তাঁরা স্রেফ দুষ্টু বা খল মানসিকতার! আমাদের বাচ্চাদের কাছে এরা কখনোই আদর্শ বা রোল মডেল হতে পারে না। আমি যা বলার বলে দিয়েছি!’
অনুগামীদের সমর্থন ও নারীবাদের পুরোনো বয়ান
{{/usCountry}}অনুগামীদের সমর্থন ও নারীবাদের পুরোনো বয়ান
{{/usCountry}}তনিষার এই পোস্টের পর মুহূর্তের মধ্যে মন্তব্য বাক্সে সমর্থন জানাতে শুরু করেন নেটিজেনরা। এক অনুরাগী লেখেন, ‘একদম সঠিক কথা, উভয়েই সমানভাবে দায়ী।' অন্য আরেকজন মন্তব্য করেন, “কারও বিবাহিত জীবন জেনেশুনে ছারখার করে দেওয়া মানুষগুলোকে নারী-পুরুষ নির্বিশেষে বয়কট করা উচিত।’
উল্লেখ্য, তনুজার কন্যা ও কাজলের ছোট বোন তনিষা ২০০৩ সালে ‘Sssshhh...’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন। পরবর্তীতে ‘সরকার’, ‘নীল অ্যান্ড নিকি’-র মতো ছবি এবং রিয়্যালিটি শো ‘বিগ বস ৭’-এ রানার্স-আপ হয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। নারীবাদের ব্যাখ্যা দিতে গিয়ে ভারতীয় সংস্কৃতির প্রশংসা করা তনিষার এই নতুন পোস্ট ঘিরে এখন বলিউড থেকে নেটপাড়া—সব জায়গায় বইছে আলোচনার ঝড়!