...
...
Next Story

উচ্চতা মাত্র ৩ ফুট ৪ ইঞ্চি! KBC-তে বিশ্বের সবচেয়ে খাটো ডাক্তার, কত টাকা জিতলেন?

KBC 18: বিশ্বের সবচেয়ে খাটো ডাক্তার গণেশ বারাইয়া কৌন বানেগা ক্রোড়পতিত ১৮-র সর্বপ্রথম সিজনে এসেছিলেন। অমিতাভ বচ্চনের অনুষ্ঠানে তাঁর ডাক্তার হওয়ার গল্প তুলে ধরেন। জানান ছোটবেলা কীভাবে সার্কাসের লোক নিয়ে যেতে এসেছিল তাঁকে।

Published on: Aug 14, 2026, 08:30:58 IST
Advertisement

অমিতাভ বচ্চনের শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-র ১৮তম সিজন সম্প্রতি শুরু হয়েছে। কেবিসি-র নতুন সিজনের সর্বপ্রথম পর্বে এসেছিলেন বিশ্বের সবচেয়ে খাটো ডাক্তার গণেশ বারাইয়া। উচ্চতা মাত্র ৩ ফিট ৪ ইঞ্চি। তিনি অমিতাভ বচ্চনের সামনে হট সিটে বসে তাঁর জীবনের আবেগঘন গল্প শুনিয়েছেন। যা হতবাক করেছিল বিগ বি-কেও। অমিতাভ বচ্চনের শো-তে গণেশ বারাইয়া তাঁর ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন।

'কৌন বনেগা ক্রোড়পতি'-তে বিশ্বের সবচেয়ে খাটো ডাক্তার

কেবিসি-তে বিশ্বের সবচেয়ে খাটো ডাক্তার গণেশ বারাইয়া।
কেবিসি-তে বিশ্বের সবচেয়ে খাটো ডাক্তার গণেশ বারাইয়া।

গণেশ বারাইয়া গুজরাটের গোরখি গ্রামের বাসিন্দা। তাঁর উচ্চতা ৩ ফুট ৪ ইঞ্চি। 'দ্য বেটার ইন্ডিয়া'-র প্রতিবেদন অনুসারে, গণেশ বামনত্ব এবং চলাফেরার সমস্যায় ভুগছেন, যা তাঁর শরীরের ৭২ শতাংশকে প্রভাবিত করে। এই সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও, ডাক্তার গণেশ দ্বাদশ শ্রেণিতে ৮৭ শতাংশ নম্বর পেয়েছিলেন। তিনি NEET পরীক্ষায় সর্বভারতীয় র‍্যাঙ্ক ২৩৩ অর্জন করেছিলেন। তবে, শারীরিক সীমাবদ্ধতার কারণে তাকে প্রথমে এমবিবিএস কোর্সে ভর্তি হতে দেওয়া হয়নি।

আদালতে জয়লাভের পর তিনি ডাক্তার হন।

এরপর গণেশ তার ভর্তি হতে না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে একটি মামলা লড়েন। এই লড়াইয়ে তাঁর অধ্যক্ষ তাঁর পাশে ছিলেন এবং তিনি মামলাটি জিতে যান। কেবল তখনই ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে সক্ষম হন গণেশ। বর্তমানে ভাবনগরের একটি হাসপাতালের শিশু বিভাগে কাজ করেন গণেশ এবং 'বিশ্বের সর্বকনিষ্ঠ ডাক্তার' হিসেবে পরিচিতি পেয়েছেন।

গণেশ বারাইয়া।

সার্কাসের লোকেরাও গণেশকে নিয়ে যেতে তাঁর বাড়িতে এসেছিল

মাত্র ২৫ হাজার টাকা জিতলেন গণেশ

কেবিসি ১৮-এর সর্বশেষ পর্বে গণেশ ‘ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট’ জিতে অমিতাভ বচ্চনের বিপরীতে হট সিটে বসেন। তিনি তিন লক্ষের প্রশ্ন অবধি পৌঁছেছিলেন। তবে এই পর্যায়ে গণেশের সমস্ত লাইফলাইন শেষ হয়ে গিয়েছিল। গণেশ কেবিসি ১৮ থেকে মাত্র ২৫,০০০ টাকা নিয়ে বাড়ি ফেরেন।

কেবিসি ১৮-এর প্রথম পর্ব প্রচারিত হয় ১০ই আগস্ট। অমিতাভ বচ্চন বেশ কয়েক বছর ধরে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করে আসছেন। মানুষ কেবিসি-কে অমিতাভ বচ্চনের সঙ্গেই যুক্ত করে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe