‘দাদাগিরি’-র পর এবার ‘বিগ বস বাংলা’-র সঞ্চালকের আসনেও নিজের জাত চিনিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুরুর দিকে তাঁর সঞ্চালনা নিয়ে নানা প্রশ্ন উঠলেও, সময়ের সঙ্গে সঙ্গে মহারাজ বুঝিয়ে দিয়েছেন যে মাঠের বাইশ গজের মতোই রিয়ালিটি শোয়ের বাউন্সার সামলাতেও তিনি সমান পারদর্শী। সম্প্রতি বিগ বসের ঘর থেকে বহিষ্কৃত প্রতিযোগী নন্দিনী বাইরে এসে শো এবং সঞ্চালক সৌরভকে নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন। এবার সেই বিতর্ক সহ শোয়ের খুঁটিনাটি নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

নন্দিনী বিতর্কে সপাট জবাব: ‘মারধর করলে প্রতিবাদ করবই, সানা হলেও করতাম’
বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে নন্দিনী সৌরভের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মহারাজ স্পষ্ট ভাষায় জানান, নন্দিনী বাইরে কী বলেছেন তা তিনি শোনেননি, তবে নিয়মভঙ্গ বা হিংসাত্মক আচরণের ক্ষেত্রে তিনি কোনো আপস করবেন না।
সৌরভের কথায়, ‘আমি শুনিনি নন্দিনী কী বলেছে! তবে এটুকু বলতে পারি, কেউ যদি মারধর করে তাহলে আমি অবশ্যই তার প্রতিবাদ করব। আমার মেয়ে (সানা) করলেও বলব। বিগ বস ওকে বাড়িতে ফেরার দ্বিতীয় সুযোগ দিয়েছিল। সেই সুযোগ পেয়ে ও সম্পূর্ণ পাল্টে গিয়েছিল এবং মারধর করেছিল। তাই বিগ বস ওকে বের করে দিয়েছে।’
সানার প্রসঙ্গ টেনে নন্দিনী বলেছিলেন, সৌরভের নিজের মেয়ে সানাও তাঁর প্রায় সমবয়সী। তাই সঞ্চালক হিসেবে তাঁর কড়া কথার বদলে নন্দিনীর খেলার ইতিবাচক দিকগুলোর কিছুটা প্রশংসাও করা যেতে পারত। সৌরভ বলেছিলেন, ‘নন্দিনী তুমি এই শো-তে থাকা ডিজার্ভ করো না।’ পালটা নন্দিনী বলেছিলেন, ‘ভগবান এসে বললেও বিশ্বাস করব না আমি ডিজার্ভ করি না’:
বিগ বস সঞ্চালনার অভিজ্ঞতা ও ‘সফট’ ইমেজ প্রসঙ্গে:
{{/usCountry}}বিগ বস সঞ্চালনার অভিজ্ঞতা ও ‘সফট’ ইমেজ প্রসঙ্গে:
{{/usCountry}}ক্রিকেট মাঠ আর টেলিভিশন সঞ্চালনার তুলনা টেনে সৌরভ জানান, দুটো জায়গাই বেশ কঠিন। ক্রিকেটে সেঞ্চুরি করলে সাফল্য মাপা যায়, কিন্তু টেলিভিশনে ভালো কাজ করলেও দর্শকদের পছন্দের ওপর অনেক কিছু নির্ভর করে। তিনি অকপটে স্বীকার করেন, বিগ বসের প্রথম সাত দিন তিনি কিছুই বুঝতে পারতেন না— ঝগড়াঝাঁটি ও মারপিট দেখে অবাক হতেন। তবে এখন প্রতিদিন নিয়ম করে শো দেখে তিনি সবটাই রপ্ত করে নিয়েছেন।
সঞ্চালক হিসেবে তিনি প্রতিযোগীদের বকলেও আবার আদর করে কথা বলেন, এমনকি প্রতিযোগীরাও তাঁকে পাল্টা উত্তর দেন— এই প্রসঙ্গে মহারাজ হাসতে হাসতে বলেন, 'অসুবিধা নেই। প্রতিযোগীদেরও মতামত রয়েছে। সানাকেও বকলে ও উত্তর দেয়, এখানেও সেটাই হয়।'
বিগ বস কি ‘স্ক্রিপ্টেড’? জল্পনা ওড়ালেন মহারাজ:
রিয়ালিটি শো মানেই সবটা আগে থেকে ঠিক করা বা ‘স্ক্রিপ্টেড’— দর্শকদের একাংশের এই ধারণা সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, এই শোয়ে কোনো স্ক্রিপ্ট নেই। প্রতিযোগীরা ঘরের ভেতরে যেমন পারফর্ম করেন, তা দেখেই তিনি সঞ্চালনা ও পরিচালনা করেন।