...
...
Next Story

বউকে টাকা দিয়েছেন না বেগার খাটিয়েছেন আদিত্য ধর? ধুন্ধন্ধর ২-এর ক্যামিও নিয়ে জবাব ইয়ামির

'কন হোনার ক্রোড়পতি'-তে ইয়ামি গৌতম অবশেষে স্বামী আদিত্য ধরের 'ধুরন্ধর দ্য রিভেঞ্জ' ছবিতে তার ক্যামিওর জন্য যে ফি পেয়েছিলেন তা প্রকাশ করেছিলেন।

Published on: Oct 17, 2026, 13:00:31 IST
Advertisement

২০২৬ সালের বক্স অফিসের সমস্ত রেকর্ড চুরমার করে বছরের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি হিসেবে ইতিহাস গড়েছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন স্পাই থ্রিলার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar: The Revenge)। রণবীর সিং অভিনীত এই মেগা ব্লকবাস্টার ছবিতে এক বিশেষ চমক হিসেবে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল পরিচালক আদিত্য ধরের স্ত্রী তথা অভিনেত্রী ইয়ামি গৌতমকে।

বউকে টাকা দিয়েছেন না বেগার খাটিয়েছেন আদিত্য ধর? ধুন্ধন্ধর ২-এর ক্যামিও নিয়ে জবাব ইয়ামির
বউকে টাকা দিয়েছেন না বেগার খাটিয়েছেন আদিত্য ধর? ধুন্ধন্ধর ২-এর ক্যামিও নিয়ে জবাব ইয়ামির

সম্প্রতি নিজের আগামী হরর-কমেডি ছবি ‘নয়ী নবেলী’ (Nayyi Navelli)-র প্রচারের কাজে মারাঠি কুইজ শো ‘কোন হোনার কোটিপতি’ (Kon Honaar Crorepati)-তে হাজির হয়েছিলেন ইয়ামী। আর সেখানেই শো-এর সঞ্চালক মাধুরী দীক্ষিত সরাসরি প্রশ্ন করে বসেন— স্বামীর ছবিতে এই বিশেষ ক্যামিও রোলের জন্য ইয়ামি কি মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছিলেন নাকি কেবল ভালোবাসার খাতিরে কাজ করেছেন?

‘কিছু জিনিস সত্যিই অমূল্য!’ — ইয়ামির খোলামেলা জবাব:

প্রশ্নের উত্তরে মিষ্টি হেসে ইয়ামি বলেন—'আমিও কোথাও যেন পড়েছিলাম যে আমি নাকি এই ক্যামিও রোলটির জন্য বিশাল একটা অঙ্কের চেক পেয়েছি! খবরটা দেখে আমি ভাবলাম, এটা আবার কী! কিন্তু আমার মতে, কিছু জিনিস সত্যিই অমূল্য। আদিত্য খুব ভালোবেসে আমাকে বলেছিল— ‘ইয়ামি, তুমি শুধু আমার ছবির গুড লাক হিসেবে এসো এবং স্ক্রিনটা চুরি করে নিয়ে যাও'। এই রকম একজন সেরা পরিচালকের নির্দেশনায় কাজ করতে পারাটাই ছিল আমার আসল পারিশ্রমিক।'

ছবিতে ইয়ামির চরিত্র ও ‘ধুরন্ধর ২’-এর বক্স অফিস সুনামি:

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে ইয়ামি গৌতমকে ‘শাজিয়া বানো’ নামের একজন নার্সের ভূমিকায় দেখা যায়, যিনি আসলে পাকিস্তানে ছদ্মবেশে থাকা একজন ভারতীয় গোপন এজেন্ট।

আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত এই স্পাই-ড্রামাটি ভারতে ১,০০০ কোটি টাকার ব্যবসা অতিক্রম করার পাশাপাশি বিশ্বজুড়ে ১,৮০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে অনন্য ইতিহাস গড়েছে! ‘কেজিএফ ২’, ‘বাহুবলী ২’ এবং ‘আরআরআর’-এর মতো অল-টাইম ব্লকবাস্টার ছবির মোট আয়কেও পেছনে ফেলে দিয়েছে এই ছবি।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks