পদ্মশ্রীর জন্য শুভেচ্ছা জানাতে উপহারের ডালি হাতে প্রসেনজিতের বাড়িতে যশ-নুসরত! নায়কের জন্য কী কী গিফট নিয়ে গেলেন তাঁরা?
২৫ জানুয়ারি দল্লির কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের জন্য দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পেতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎকে শুভেচ্ছা জানাতে উপহার হাতে নুসরত জাহান ও যশ দাশগুপ্ত হাজির হয়েছিলেন অভিনেতার বাড়ি।
২৫ জানুয়ারি দল্লির কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের জন্য দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পেতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপর থেকেই এই নিয়ে চর্চায় তিনি। ইন্ড্রাস্ট্রির অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে এর মাঝে দেবকে ঘিরে পদ্মশ্রী-টদ্মশ্রী বিতর্ক দানা বেঁধেছিল যদিও তা এখন অতীত। আর আবার প্রসেনজিৎকে শুভেচ্ছা জানাতে উপহার হাতে নুসরত জাহান ও যশ দাশগুপ্ত হাজির হয়েছিলেন অভিনেতার বাড়ি।
পদ্মশ্রীর জন্য শুভেচ্ছা জানাতে উপহারের ডালি হাতে প্রসেনজিতের বাড়িতে যশ-নুসরত!
তাঁদের সেই মুহূর্তের একটি ছবিও প্রকাশ্যে এসেছে। টলিউড অনলাইনের শেয়ার করা ছবিতে সাদা- কালো স্ট্রাইপ দেওয়া জেব্রা প্রিন্টের ওয়ান পিসে দেখা মিলেছে নুসরতের। যশের পরনে ছিল নীল রঙের শার্ট ও হালকা নীল ও ধূসর রঙের জিন্স। অন্যদিকে, প্রসেনজিৎ পরেছিলেন হালকা ধূসর রঙের উলের টাউজার ও ফুল হাতা টি-শার্ট।
ছবিতে প্রসেনজিতের দুপাশে যশ ও নুসরতকে দেখা যায়। নুসরত প্রসেনজিতের কাঁধে মাথা রেখে হাসি মুখে ধরা দিয়েছিলেন। তাঁরা প্রসেনজিতের জন্য উপহারের ডালি সাজিয়ে নিয়ে গিয়েছিলেন। সেই উপহার সহ ছবি তোলেন। উপহারের মধ্যে নানা রকমের ফল ও চকোলেট ছিল। পদ্মশ্রী পাওয়ার জন্য শুভেচ্ছা, শ্রদ্ধা জানাতেই নুসরত ও যশ উৎসবে হাজির হয়েছিলেন।
প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রথম অভিনয় শুরু করেন তাঁর বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পরিচালিত ছবি 'ছোট্ট জিজ্ঞাসা'তে। এই ছবিটি ১৯৬৮ খ্রিষ্টাব্দে মুক্তি পায়। এরপর বড় হয়ে ‘শত্রু’তে খলনায়ক হিসেবে ধরা দেন। তারপর একসময় রোম্যান্টিক হিরো হয়ে ওঠেন তিনি। ধীরে ধীরে প্রসেনজিৎ হয়ে ওঠেন টলিপাড়ার প্রিয় বুম্বাদা। বাণিজ্যিক ছবির মাধ্যমে বাংলা বিনোদনের ব্যবসাকে যেমন তিনি নতুন মোড় দিয়েছেন। তেমনি ভিন্ন ধারা বাংলা ছবিতেও তাক লাগিয়েছেন। তাছাড়াও সম্প্রতি টলিপাড়ার গন্ডি ছাড়িয়ে তিনি বি-টাউনেও পাড়ি জমিয়েছেন। একটা সময় নিজ কাঁধে সমস্ত দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন বাংলা সিনে ইন্ড্রাস্ট্রিকে। তাঁর এই কঠোর পরিশ্রম ও সাধনা এবার স্বীকৃতি পেয়েছে।
কাজের সূত্রে, প্রসেনজিৎকে সর্বশেষ দেখা গিয়েছে 'বীজয়গরের হীরে' ছবিতে। ছবিটি চলতি বছরের ২৩ জানুয়ারি, সরস্বতী পুজোর আবহে মুক্তি পেয়েছে। অন্যদিকে, যশ-নুসরতকে একসঙ্গে সর্বশেষ তাঁদের নিজস্ব প্রযোজনা সংস্থার ছবি 'আড়ি'তে দেখা গিয়েছিল।
Home/Entertainment/পদ্মশ্রীর জন্য শুভেচ্ছা জানাতে উপহারের ডালি হাতে প্রসেনজিতের বাড়িতে যশ-নুসরত! নায়কের জন্য কী কী গিফট নিয়ে গেলেন তাঁরা?