২য় বিয়ের পর প্রথমবার বইমেলায় এলেন মধুমিতা, সঙ্গে নেই স্বামী দেবমাল্য! কে ছিল নায়িকার সঙ্গী?

কিছুদিন আগেই বিয়ের সেরেছেন মধুমিতা সরকার। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে ২৩ চলতি বছরের জানুয়ারি সাত পাকে ঘুরেছেন তিনি। তবে এবার বিয়ের পর প্রথমবারের জন্য জনসমক্ষে এলেন তিনি, তাও আবার বই মেলায়। তবে দেবমাল্য নয়, নায়িকার সঙ্গী ছিল অন্য একজন। জানেন তিনি কে?

Published on: Feb 1, 2026, 21:41:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছুদিন আগেই বিয়ের সেরেছেন মধুমিতা সরকার। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে চলতি বছরের ২৩ জানুয়ারি সাত পাকে ঘুরেছেন তিনি। তাঁদের বিয়ে ও প্রীতিভোজের নানা ছবি স্যোশাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছিল। তবে বিয়ের পর সেভাবে দেখা মেলেনি নায়িকার। কিন্তু এবার বিয়ের পর প্রথমবারের জন্য জনসমক্ষে এলেন তিনি, তাও আবার ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। তবে দেবমাল্য নয়, নায়িকার সঙ্গী ছিলেন অন্য একজন। জানেন তিনি কে?

২য় বিয়ের পর প্রথমবার বইমেলায় এলেন মধুমিতা, সঙ্গে নেই স্বামী দেবমাল্য!
২য় বিয়ের পর প্রথমবার বইমেলায় এলেন মধুমিতা, সঙ্গে নেই স্বামী দেবমাল্য!

আরও পড়ুন: নয়া বাজেটে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বরাদ্দ দশ হাজার কোটি টাকা! ‘মৌলিক কাজ একটু হলেও ধাক্কা খাবে…’, যা বললেন ঝিলাম-কিরণরা

তিনিও কিন্তু টলিপাড়ার জনপ্রিয় মুখ। আন্দাজ করতে পারছেন তিনি কে? তিনি হলেন তৃণা সাহা। বইমেলায় এক সঙ্গে দেখা মিলল দুই সুন্দরীর। টলিউড অনলাইনের শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা যায় মিন্ট রঙের একটি চুরিদারে নো মেকআপ লুকে বইমেলায় হাজির হয়েছেন তিনি। তাঁর হাতে শাখা-পলা, কপালে ছোট্ট লাল টিপ, সিঁথিতে সিঁদুর। খোলা চুলে বেশ মিষ্টি দেখাচ্ছিল নায়িকাকে।

অন্যদিকে, কালো রঙের ড্রেসে ধরা দেন তৃণা। তিনি কানে বড় মুক্তোর কানের পরেছিলেন। খোলা চুলে তিনিও ধরা দিয়েছিলেন। তাঁদের নিজেদের মধ্যে কথপোকথন করতেও শোনা যায়। তৃণা মধুমিতাকে জিজ্ঞাসা করেন, ‘তোমার বর এসেছে?’ তাঁর প্রশ্নের উত্তরে মধুমিতা বলেন, ‘না।’

আরও পড়ুন: 'ও নাকি পালিয়ে যাবে…', ১৪ বছরের ছোট সপ্তর্ষিকে বিয়ে করার কারণে শোনা কটাক্ষ নিয়ে মুখ খুললেন সোহিনী!

কাজের সূত্রে, মধুমিতাকে বর্তমানে স্টার জলসার জনপ্রিয় মেগা 'ভোলে বাবা পার করেগা'তে দেখা যাচ্ছে। এই মেগায় তাঁর বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন তৃণার বর নীল ভট্টাচার্য। অন্যদিকে, তৃণাও স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা ‘আজকের নায়ক পরশুরাম’-এ নায়িকার ভূমিকায় অভিনয় করছেন।

প্রসঙ্গত, ২৩ জানুয়ারি বারুইপুর রাজবাড়িতে বিয়ে সারেন তাঁরা। তারপর ২৫ জানুয়ারি হয় রিসেপশন। শোভাবাজার রাজবাড়িতে বসে প্রীতিভোজের আসর। তবে এর আগেও ঘর বেঁধেছিলেন মধুমিতা। তখন তাঁর অনেকটাই অল্প বয়স ছিল। প্রথম মেগা 'সবিনয় নিবেদন' চলাকালীনই সৌরভ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেটেই হয়েছিল আলাপ। ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে বিয়ে করে ফেলেন মধুমিতা। তারপর ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাঁদের। এরপর থেকে নিজেকে 'সিঙ্গল' বলেই দাবি করেন টলি নায়িকা।