নয়া বাজেটে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বরাদ্দ দশ হাজার কোটি টাকা! ‘মৌলিক কাজ একটু হলেও ধাক্কা খাবে…’, যা বললেন ঝিলাম-কিরণরা

রবিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নতুন বাজেট ঘোষণা করলেন। আর সেখানেই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে করলেন বড় ঘোষণা। এই খাতে দশ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই প্রসঙ্গে কী বলছেন কিরণ-ঝিলামরা? 

Published on: Feb 01, 2026 7:09 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রবিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নতুন বাজেট ঘোষণা করলেন। আর সেখানেই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে করলেন বড় ঘোষণা। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন অন্যতম একটি গুরুত্বপূর্ণ পেশা হয়ে দাঁড়িয়েছে। এই মাধ্যমের হাত ধরেই খুলে যাচ্ছে অর্থ উপার্জনের নয়া দিশা। তাই এবার এই কন্টেন্ট ক্রিয়েশনকে বাজেটে বিশেষ স্থান দেওয়া হল।

কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বরাদ্দ দশ হাজার কোটি টাকা! কী বলছেন ঝিলাম-কিরণরা?
কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বরাদ্দ দশ হাজার কোটি টাকা! কী বলছেন ঝিলাম-কিরণরা?

আরও পড়ুন: ২ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন বিজয়-রশ্মিকা? উদয়পুরের সিটি প্যালেসের প্রস্তুতির ভিডিয়ো ভাইরাল

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নতুন বাজেট ঘোষণার মাধ্যমে জানিয়েছেন এই খাতে দশ হাজার কোটি টাকা বরাদ্দ হতে চলেছে। শুধু তাই নয় এবার এই বিষয় নিয়ে স্কুল-কলেজেও পড়ানো হবে। পাঠ্যক্রমেও অন্তর্ভুক্ত হতে চলেছে এই কন্টেন্ট ক্রিয়েশন। নতুন প্রজন্মের অনেকেই এই পেশার দিকে ঝুঁকছেন। এবার সরকার তা একপ্রকার মান্যতা দিল।

এই প্রসঙ্গে সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে 'বং গাই' কিরণ দত্ত বলেন, ‘কন্টেন্ট ক্রিয়েটিং এখন যে পর্যায়ে পৌঁছেছে, যে কোনও জায়গা থেকে যে কোনও মানুষ মোবাইল নেটওয়ার্ক আর খানিক ভালো ক্যামেরা থাকলেই তৈরি করতে পারেন। কাজের জন্য আলাদা ভাবে কারও দ্বারস্থও হতে হয় না, সেইজন্যই সেক্টরটা এত ফুলেফেঁপে উঠেছে। তবে এখানে একটা কিন্তু রয়েছে! মাঝখানে আমি শুনছিলাম, সরকারী প্রকল্প নিয়ে কন্টেন্ট তৈরি করলে সরকার ১-২ লক্ষ টাকা দিচ্ছে। এরকম উদ্যোগ হয়তো সেই ভাবনা থেকেই। আমার কাছেও ‘ই-টুয়েন্টি তেল যে ভালো সেটা দর্শককে বোঝানো’র প্রস্তাব এসেছিল। কিন্তু আমি জানতাম, আমাদের দেশের যানবাহনের জন্য এটা ভালো নয়। হয়তো সেভাবেই প্রকল্পের খারাপ দিকগুলিকে ভালোয় মুড়ে কন্টেন্ট ক্রিয়েটারদের মারফৎ জনতার কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা। বিষয়টি যদি সেদিকে গড়ায়, তাহলে মুশকিল! তবে আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েটিং স্বাধীনভাবে করাই ভালো। আর শেখার জন্য তো ইউটিউব রয়েইছে। এক্ষেত্রে হয়তো ক্যামেরা, স্টোরি টেলিং শেখা যাবে। তবে এরকম কোর্স বহু আগে থেকেই চলে আসছে।’

আরও পড়ুন: বিয়ের সারলেন অনুজয়! জানেন পাত্রী দেবারতি কী করেন? সোহিনী-শোভন সহ আর কে কে এল তাঁদের বিয়েতে?

অন্যদিকে এই প্রসঙ্গে সংবাদ প্রতিদিনকে ঝিলাম গুপ্ত বলেছেন, ‘ভালো খবর, তবে কন্টেন্ট ক্রিয়েশন একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ। সেক্ষেত্রে সরকারের টাকা পেতে হলে যদি কিছু নিয়মাবলীর মধ্য দিয়ে যেতে হয়, তাহলে নিঃসন্দেহে মৌলিক কাজ একটু হলেও ধাক্কা খাবে। এবং কীসের ভিত্তিতে ক্রিয়েটাররা এই সুবিধেভোগ করতে পারবেন, সেটাও খতিয়ে দেখতে হবে।’