২ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন বিজয়-রশ্মিকা? উদয়পুরের সিটি প্যালেসের প্রস্তুতির ভিডিয়ো ভাইরাল
রশ্মিকা মন্দনা এবং বিজয় দেবেরকোন্ডার বিয়ে নিয়ে গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। এবার এই আলোচনা নতুন করে উসকে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিয়ো। সেখানে দাবি করা হয়েছে যে, উদয়পুরের বিখ্যাত সিটি প্যালেসে তাঁদের বিয়ের প্রস্তুতি চলছে পুরোদমে।
রশ্মিকা মন্দনা এবং বিজয় দেবেরকোন্ডার বিয়ে নিয়ে গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। ২০২৫ সালের অক্টোবরে বিজয়ের টিম এইচটি-কে এই জুটির বাগদানের কথা নিশ্চিত করার পর এই গুঞ্জন আরও বেড়ে যায়। এবার এই আলোচনা নতুন করে উসকে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিয়ো। সেখানে দাবি করা হয়েছে যে, উদয়পুরের বিখ্যাত সিটি প্যালেসে তাঁদের বিয়ের প্রস্তুতি চলছে পুরোদমে।

আরও পড়ুন: 'ও নাকি পালিয়ে যাবে…', ১৪ বছরের ছোট সপ্তর্ষিকে বিয়ে করার কারণে শোনা কটাক্ষ নিয়ে মুখ খুললেন সোহিনী!
ওই ভিডিয়োতে দেখা গিয়েছে যে, দুটি মেয়ে প্রাসাদ প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে এবং অনুষ্ঠানস্থলে সাজানো সাজসজ্জার এক ঝলক দেখা যাচ্ছে। ভিডিয়োয় তাঁরা দাবি করছেন যে, এই আয়োজন রশ্মিকা এবং বিজয়ের বিয়ের প্রস্তুতির।
প্রকাশ্যে আসা ওই ভিডিয়োতে দেখা গিয়েছে মঞ্চ, ফুলের সাজসজ্জা এবং যেখানে অনুষ্ঠান হবে সেখানেও জোর কদমে কাজ চলছে। যা ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। ভিডিয়োটিতে মেঝেতে সারি সারি ঝাড়বাতি দেখা গিয়েছে। সেগুলি টাঙানোর আগে ঠিক করে নেওয়া হচ্ছে।
ক্লিপটিতে তাঁদের বলতে শোনা গিয়েছে, ‘বন্ধুরা, আমরা তোমাদের একটা আপডেট দিচ্ছি। আমরা উদয়পুরের সিটি প্যালেসে আছি। প্রাসাদটা সাজিয়ে তোলা হচ্ছে। আর আমরা জানতে পারলাম যে, এখানে কেউ বিয়ে করছে। আন্দাজ করতে পারছেন তাঁরা কারা? কে হতে পারেন? রশ্মিকা মন্দনা এবং বিজয় দেবেরকোন্ডা। তাঁরা বিয়ে করছেন। আমি তোমাদের সেই প্রস্তুতি দেখাচ্ছি। আমি তোমাদের এক্সক্লুসিভ খবর দিচ্ছি। ২ ফেব্রুয়ারি, ওঁরা বিয়ে করতে চলেছেন।’
আরও পড়ুন: বিয়ের সারলেন অনুজয়! জানেন পাত্রী দেবারতি কী করেন? সোহিনী-শোভন সহ আর কে কে এল তাঁদের বিয়েতে?
প্রসঙ্গত, অক্টোবরে তাঁদের পরিবারের উপস্থিতিতে গোপনে বাগদান সম্পন্ন হওয়ার পর, গুঞ্জন শোনা যাচ্ছিল যে, এই জুটি ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে পারেন। হিন্দুস্তান টাইমসের ঘনিষ্ঠ একটি সূত্র অনুসারে, রশ্মিকা-বিজয় উদয়পুরে বিয়ে করবেন। তাঁর কথায়, ‘রশ্মিকা এবং বিজয়ের বিয়ে উদয়পুরের একটি প্রাসাদে হওয়ার কথা রয়েছে। তাঁদের বাগদানের মতোই, বিয়ের অনুষ্ঠানও হবে পরিবার ও ঘনিষ্ট আত্মীয়দের উপস্থিততে।’
উল্লেখ্য, রশ্মিকা এবং বিজয় গত বছরের ৩ অক্টোবর হায়দ্রাবাদে আংটি বদল করেন। ‘গীত গোবিন্দম’ (২০১৮) এবং ‘ডিয়ার কমরেড’ (২০১৯) ছবিতে একসঙ্গে অভিনয় করার পর থেকে তাঁদের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা যেত।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে রশ্মিকাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিজয়ের সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জন কি সত্য? তিনি উত্তর দিয়েছিলেন, ‘এই গুঞ্জন শুরু হওয়ার পর চার বছর হয়ে গিয়েছে, তাই না? এবং সকলে এখনও একই প্রশ্ন জিজ্ঞাসা করছে। সকলে একই জিনিসের জন্য অপেক্ষা করছেন।’
২০২৫ সালের অক্টোবরে তাঁদের বাগদানের খবর ছড়িয়ে পড়ার পর, রশ্মিকা এবং বিজয়কে আংটি পরে থাকতেও দেখা গিয়েছে, কিন্তু তাঁরা এখনও এ বিষয়ে কোনও কথা বলেননি। তাঁরা নিউ ইয়র্কে ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে গিয়েছিলেন। গত বছর ভারত বিয়ন্ড বর্ডারস নামে একটি অনুষ্ঠানেও একসঙ্গে যোগ দিয়েছিলেন।
E-Paper

