অনুজয় মঞ্চ থেকে সিনেমা, সিরিজ সর্বত্রই দাপটের সঙ্গে কাজ করছেন। অন্যদিকে দেবারতিও একজন মঞ্চাভিনেতা। মঞ্চে অভিনয় করতে গিয়েই প্রেম শুরু অনুজয়-দেবারতিকে। পাশাপাশি, দেবারতি পারফর্মিং আর্ট নিয়ে শিক্ষকতা করেন প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ে।
শনিবার সকালে সাদা পাঞ্জাবি ও পাজামায় ধরা দিয়েছিলেন অনুজয়। দেবারতির পরনে ছিল সোনালি রঙের শাড়ি ও মানানসই ব্লাউজ। খোলা চুলে একটি গোলাপি রঙের গোলাপ আর ছোট্ট টিপে ভারী মিষ্টি দেখাচ্ছিল তাঁকে। গলায় হালকা নেকলেস ও কানে দুলও পরেছিলেন তিনি। এদিন সকালের ছবি সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে অনুজয় ক্যাপশনে লেখেন, ‘সন্ধের ছবি এখনও পাইনি, তাই সকালের ছবি দিয়েই বলে যাই। আমি আর দেবারতি।’
এরপর শনিবার রাতে কনের বেশে ধরা দেন দেবারতি। তিনি লাল শাড়ি, গলায় সোনার হাঁসুলি, ঝোলা লম্বা চেন ও ঝুমকো কানের দুলে সেজে উঠেছিলেন। কপালে ছিল ছোট্ট টিপ। আর তাঁর সিঁথি ভরে উঠে ছিল লাল টকটকে সিঁদুরে। অন্যদিকে, অনুজয়ের পরনে ছিল অফ হোয়াইট রঙের ধুতি ও পাঞ্জাবি। এক কাঁধে লাল রঙের শাল নিয়েছিলেন তিনি।
হলুদ গাঁদা, রজনীগন্ধা আর টুনি আলোয় সেজে উঠেছিল তাঁদের বিয়ের আসর। তাঁদের বিয়েতে ইন্ড্রাস্ট্রির অনেকেই হাজির ছিলেন। দেখা মিলেছিল অরিজিতা মুখোপাধ্যায়, আভেরী সিংহ রায়, দেবরাজ ভট্টাচার্য। তাছাড়াও অভিনেত্রী স্ত্রী সোহিনী সরকারকে নিয়ে এসেছিলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ও। আভেরী এদিন সন্ধ্যার নানা ছবি সমাজ মাধ্যমে শেয়ারও করেন।
কাজের সূত্রে অনুজয়কে ‘লজ্জা’, 'কালরাত্রি', 'কালরাত্রি ২' সহ আরও বেশ কিছু সিরিজ ও ছবিতে দেখা গিয়েছে।
Home/Entertainment/বিয়ের সারলেন অনুজয়! জানেন পাত্রী দেবারতি কী করেন? সোহিনী-শোভন সহ আর কে কে এল তাঁদের বিয়েতে?