রবীন্দ্রজয়ন্তীর দিন, ৯ মে শনিবার প্রথমবার বাংলায় ক্ষমতায় এল বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু আধিকারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনকালের পর, এবার বাংলায় গেরুয়া ঝড়। বাংলার নির্বাচনে বিজেপির জয়ের পরই, শুভেচ্ছাবার্তা এসেছিল অভিনেতা যশ দাশগুপ্তর থেকে। তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরত জাহানের স্বামীর মুখে এবার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুর ভূয়সী প্রশংসা।

শুভেন্দুর সঙ্গে ছবি শেয়ার করে যশ লিখলেন, ‘পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারিকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। রাজনৈতিক সংগ্রামের অত্যন্ত কঠিন কিছু মুহূর্তে, বাংলার মানুষের প্রতি আপনার নিরলস নিষ্ঠা, অদম্য লড়াইয়ের মানসিকতা এবং গভীর অঙ্গীকার আমি স্বচক্ষে দেখেছি।’
‘আজ, বাংলা বেছে নিয়েছে পরিবর্তন, উন্নয়ন এবং বলিষ্ঠ নেতৃত্বকে। আমাদের রাজ্যকে প্রগতি ও সমৃদ্ধির এক নতুন যুগের পথে এগিয়ে নিয়ে যাওয়ার এই যাত্রায়, আপনার অসীম শক্তি ও সাফল্য কামনা করি।’, আরও লেখেন যশ।
বিজেপি জিততে শুভেচ্ছাবার্তায় যশ লিখেছিলেন, ‘বিজেপির বাংলায় দুর্দান্ত জয়! পরিবর্তন ও উন্নয়নের জন্য প্রস্তুত বাংলা। অভিনন্দন! গণতন্ত্রের জয়।’
টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেন। তৎকালীন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে কলকাতার একটি অনুষ্ঠানে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের উপস্থিতিতে তিনি গেরুয়া শিবিরে নাম লেখান। বিজেপির তৎকালীন জাতীয় সহ-সভাপতি মুকুল রায়, পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয় এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে দলে নাম লেখান যশ।
{{/usCountry}}টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেন। তৎকালীন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে কলকাতার একটি অনুষ্ঠানে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের উপস্থিতিতে তিনি গেরুয়া শিবিরে নাম লেখান। বিজেপির তৎকালীন জাতীয় সহ-সভাপতি মুকুল রায়, পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয় এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে দলে নাম লেখান যশ।
{{/usCountry}}২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি তাঁকে হুগলির চণ্ডিতলা কেন্দ্র থেকে প্রার্থী করেছিল, যদিও তিনি সেই নির্বাচনে পরাজিত হন। তবে এরপর রাজনীতি থেকে নিজেকে খানিক সরিয়ে নেন যশ। এখন দেখার, বাংলার পালাবদলের পর, ফের একবার দলের পাশে তাঁকে দেখা যাওয়া যায় কি না!