...
...
Next Story

‘হ্য়াঁ,আমি সম্পর্কে আছি…’, প্রেমে সিলমোহর ঝিলম! উত্তরবঙ্গের নির্জন পরিবেশে আদুরে ছবি পৌলমীর সাথে

ঝিলম-পৌলমীর বন্ধুত্ব নিয়ে সোশ্য়াল মিডিয়ায় কাটাছেঁড়ার শেষ নেই। নিন্দকদের পাত্তা দিতে না-রাজ দুজনেই। সিটং-এ ছুটি কাটাচ্ছেন যুগল। এর মাঝেই প্রেম নিয়ে বড় কনফেশন ঝিলমের।

Published on: Nov 24, 2026, 13:30:46 IST
Advertisement

সোশাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তথা ‘বিগ বস বাংলা’-র চলতি সিজনের অন্যতম আলোচিত প্রতিযোগী ঝিলম গুপ্তা। বরাবরই স্পষ্টবাদী ও রসবোধসম্পন্ন হিসেবে পরিচিত ঝিলম এবার নিজের ব্যক্তিগত জীবন এবং পরিবারের এক অজানা ও যন্ত্রণাদায়ক অধ্যায় প্রকাশ্যে আনলেন। সম্প্রতি ‘সেলিব্রেটিং হার স্টোরি’ (Celebrating Her Story) শীর্ষক একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের প্রেম, আর্থিক অবস্থান এবং বাবার লেখা চিত্রনাট্য চুরি যাওয়ার মতো চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তিনি।

‘হ্য়াঁ,আমি সম্পর্কে আছি…’, প্রেমে সিলমোহর ঝিলম! উত্তরবঙ্গে আদুরে ছবি পৌলমীর সাথে
‘হ্য়াঁ,আমি সম্পর্কে আছি…’, প্রেমে সিলমোহর ঝিলম! উত্তরবঙ্গে আদুরে ছবি পৌলমীর সাথে

বান্ধবী পৌলমীর সঙ্গে ঘনিষ্ঠতার জল্পনার মাঝেই প্রেম নিয়ে কী বললেন ঝিলম?

বিগত কিছুদিন ধরেই বান্ধবী পৌলমী গুহ-র সঙ্গে ঝিলমের সমীকরণ নিয়ে নেটপাড়ায় বিস্তর কাটাছেঁড়া চলছে। বর্তমানে পৌলমীর সঙ্গেই পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন ঝিলম, আর সোশাল মিডিয়ায় উঠে আসছে তাঁদের একের পর এক মিষ্টি মুহূর্ত। সিটং-এর রোম্যান্টিক পরিবেশে আদুরে ছবিও পোস্ট করছেন সমানতালে। এরই মাঝেই মুক্তি পাওয়া ওই পডকাস্টে ঝিলমকে সরাসরি প্রশ্ন করা হয়— তিনি কি কোনো সম্পর্কে আছেন?

প্রশ্ন শুনে মুচকি হেসে ঝিলম জবাব দেন, ‘এই প্রশ্নের আমি খুব শর্টে উত্তর দেব। হ্যাঁ, আমি একটা সম্পর্কে আছি এবং খুব খুশি আছি।’ তবে সঙ্গীর নাম বা সম্পর্কের খুঁটিনাটি নিয়ে এর চেয়ে বেশি কোনো কথা বলতে চাননি তিনি, ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে চেয়েছেন।

আজও কেনার আগে প্রাইজ ট্যাগ দেখেন! নিজের রোজগার নিয়ে অকপট ঝিলম:

বাবার স্ক্রিপ্ট ‘ঝেড়ে’ জাতীয় পুরস্কার জিতেছেন টলিউড পরিচালক! বিস্ফোরক দাবি:

এই সাক্ষাৎকারে নিজের জীবনের এক অজানা ও আক্ষেপের কথাও তুলে ধরেন ঝিলম গুপ্তা। তিনি জানান, টলিউডের একজন পরিচালক তাঁর বাবার লেখা স্ক্রিপ্ট চুরি করে (‘ঝেড়ে’) জাতীয় পুরস্কার (National Award) পর্যন্ত জিতে নিয়েছেন!

ঝিলমের আক্ষেপ, ওই চরম প্রতারণার ঘটনার পর থেকেই তাঁর বাবা মানসিকভাবে ভেঙে পড়েন এবং সেভাবে আর কলম ধরতেই রাজি হননি।

এই অভিজ্ঞতা থেকেই ঝিলম বিশ্বাস করেন যে, জীবনে ভাগ্য অত্যন্ত বড় একটি ফ্যাক্টর। ভাগ্য সহায় থাকলে আজ তিনিও গর্ব করে নিজেকে একজন সফল চিত্রনাট্যকারের মেয়ে বলে পরিচয় দিতে পারতেন।

 

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks