...
...
Next Story

Dev-Subahshree: ‘এই ছবি করলে তুমিও ব্যান হতে পারো’, শুভশ্রীকে বলেন দেব, দেশু৭-এর জন্য তৈরি ছিল প্ল্যান বি!

‘ওই লোকটা খুব পাওয়ারফুল, নির্বাচনের ফল অন্যরকম হলে আমরা সবাই ব্যান হতাম। সেটার জন্য আমি তৈরি ছিলাম’, বুধবার ফেসবুক লাইভে বললেন দেব।

Published on: Sep 16, 2026, 21:01:04 IST
Advertisement

বলা নেই-কওয়া নেই বুধবার সন্ধ্য়ায় আচমকা ফেসবুক লাইভে দেব-শুভশ্রী। সঙ্গী রজতাভ দত্ত এবং পার্থ সারথি। দেশু৭ মুক্তির দিন আসন্ন। এই ছবি নিয়ে আড্ডায় মাতল গোটা টিম। এদিন পরিচালক দেবের প্রশংসায় পঞ্চমুখ রজতাভ দত্ত। দেব বললেন, ‘আমি ফার্স্ট লার্নার’। শুভশ্রীর প্রশ্ন, ‘কবে শিখলে পরিচালনার এই কাজ?’ দেব জবাব দেওয়ার আগেই তাঁর সহ-অভিনেতা রজতাভ জানান, ‘হিরো হিসাবে যে কষ্টটা ও পেয়েছে, যে ব়্যাগিংটাও সহ্য করেছে, সেটা আমি স্বচক্ষে দেখেছি। অনেকে হয় আমি যখন ক্ষমতায় আসব তখন আমিও এটা করব, কিন্তু দেবের ক্ষেত্রে উল্টোটা হয়েছে’।

‘এই ছবি করলে তুমিও ব্যান হতে পারো’, শুভশ্রীকে বলেন দেব, তৈরি ছিল প্ল্যান বি!
‘এই ছবি করলে তুমিও ব্যান হতে পারো’, শুভশ্রীকে বলেন দেব, তৈরি ছিল প্ল্যান বি!

কথা প্রসঙ্গে এই ছবিতে সেই সময় নিষিদ্ধ অনিবার্ণকে কাস্ট করা নিয়ে দেব বলেন, ‘আরে হিরোদের তো একটা টাইম থাকে। একটা সময় পেরিয়ে গেলে তো আমি সব রোল করতে পারব না। আমাকে অনেকে জিগ্গেস করেছিল তুমি কি ওকে নিচ্ছো, তাহলে আমরাও ঘোষণা করব। অস্বীকার করার জায়গা নেই ওই লোকটা খুব পাওয়ারফুল ছিল। আমি প্রস্তুত ছিলাম। জানতাম নির্বাচনের ফল অন্যরকম হলে আমরা সবাই ব্যান হতাম। আমি তো সবাইকে ছবি সাইন করবার আগে বলেই ছিলাম, এই ছবি করলে ব্যান হতে পারো। দেখো, তৈরি তো? ইনফ্যাক্ট আমি শুভশ্রীকেও বলেছিলাম।’ পাশ থেকে সম্মতি জানান নায়িকা।

দেব আরও বলেন, ‘তবে আমি প্ল্যান বি, সি নিয়ে তৈরি ছিলাম। আমার এসআরএফটিআইয়ের ছেলেদের বলা ছিল। ওরা ব্যাকআপ দিত। ছবি আমি বানাতামই। দরকারে মুম্বই কিংবা হায়দরাবাদে গিয়েও শ্যুটিং করতাম। আমার জেদ…’।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks