...
...
Next Story

‘তুমি মেয়ে পটাও, তাদের সিরিয়াল ছেড়ে চলে যেতে হয়.', জীতুর শিবভক্তি নিয়েও চরম অপমান নন্দিনীর, চটল নায়কের ভক্তরা

দিতিপ্রিয়ার প্রসঙ্গ থেকে জীতুর শিবভক্তি, একের পর এক কটাক্ষ নন্দিনীর। বিগ বসের ঘরে জি বাংলার দুই তারকার ধুন্ধুমার কাণ্ড।

Published on: Sep 16, 2026, 15:28:31 IST
Advertisement

‘বিগ বস বাংলা’-র অন্দরে কাদা ছোঁড়াছুড়ি এবার কোনো সীমানাই মানছে না! রিয়্যালিটি শোর গণ্ডি পেরিয়ে ব্যক্তিগত জীবন, অতীতের বিতর্ক এমনকি পেশাগত সম্পর্ক তুলে ধরে তীব্র আক্রমণ চলল অভিনেতা জীতু কমলের ওপর। তবে বিপরীতে দাঁড়িয়ে জীতুর মাথা ঠান্ডা রাখা এবং অসীম পরিপক্কতা দেখে একযোগে প্রশংসায় পঞ্চমুখ তারকা মহল থেকে সাধারণ দর্শক।

‘তুমি মেয়ে পটাও, তাদের সিরিয়াল ছেড়ে চলে যেতে হয়.', জীতুর শিবভক্তি নিয়েও চরম অপমান নন্দিনীর, চটল নায়কের ভক্তরা
‘তুমি মেয়ে পটাও, তাদের সিরিয়াল ছেড়ে চলে যেতে হয়.', জীতুর শিবভক্তি নিয়েও চরম অপমান নন্দিনীর, চটল নায়কের ভক্তরা

তর্ক-বিতর্কের এক পর্যায়ে সমস্ত মার্জিন অতিক্রম করে নন্দিনীর এমন বিষোদ্গার দেখে রীতিমতো ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ।

ব্যক্তিগত অতীত নিয়ে অশালীন আক্রমণ

টাস্ক ও বাকবিতণ্ডার মাঝে কথা কাটাকাটি চলাকালীন জীতুর শিবভক্তি নিয়ে কটাক্ষ করে বসেন নন্দিনী। তাঁর জপ করা ও আধ্যাত্মিকতা নিয়ে প্রথম প্রশ্ন তোলেন নন্দিনী। তিনি বলেন: ‘তুমি কি সারাদিন জপ করে গিয়ে বসে কূটকচালি করো? তাহলে জপ করার মানে কী? জপের মালা ছিঁড়ে ফেলে দাও'।

জীতু শান্ত কণ্ঠে পালটা কটাক্ষ করে বলেন, ‘মাথায় হাত দিয়ে ওই ছেলে পটানো আমার হবে না।’ আর তাতেই যেন আগুন জ্বলে ওঠে! মেজাজ হারিয়ে অতীতে জিতুর ব্যক্তিগত জীবন ও কাজ সম্পর্কিত পুরোনো বিতর্কের জেরে কদর্য আক্রমণ চালিয়ে নন্দিনী বলেন, ‘তুমি পটাতেও পারবে। তুমি তো মেয়ে পটাও, তারপর তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো… তারপর তাদের সিরিয়াল ছেড়ে চলে যেতে হয়!’ এরপর জীতুকে ‘মিসোজনিস্ট’ বা নারীবিদ্বেষী বলে তোপ দাগেন নন্দিনী।

ঘরের ভেতর এত বড় ব্যক্তিগত আক্রমণ এবং বারবার ‘ওই ছেলেটা’ বলে অবমাননা করা সত্ত্বেও বিন্দুমাত্র উত্তেজিত হননি জীতু কমল। কোনও ড্রামা না করে, শান্ত ও সংযত ভঙ্গিতে যুক্তির খাতিরে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন তিনি। এখানেই শেষ নয়, নন্দিনীর প্রিয় পাত্র রাজবীর জীতুকে ফ্লপ অভিনেতা বলে তোপ দাগেন। সেই নিয়েও পরিণত মানসিকতার পরিচয় দিয়েছেন জীতু। দর্শকদের মন জয় করে নিলেও, নন্দিনীর আচরণ দেখে ক্ষোভ উগরে দিচ্ছেন জীতু অনুরাগীরা।

সামাজিক মাধ্যমে সোচ্চার হয়ে সিংহভাগ দর্শকেরই দাবি—রিয়্যালিটি শোর দোহাই দিয়ে কারও ব্যক্তিগত জীবন নিয়ে চরিত্রহনন করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্টার জলসা (Star Jalsha) এবং শোর নির্মাতাদের উচিত অবিলম্বে হস্তক্ষেপ করা এবং নন্দিনীর এই কুরুচিকর ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া!

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks