বাইরে থেকে ঝলমলে জীবন, কিন্তু খোদ নিজের বাড়ির রান্নাঘরেই যে দিনের পর দিন এমন জঘন্য অপরাধ ঘটে চলেছে, তা কল্পনাও করতে পারেননি জনপ্রিয় ইউটিউবার দম্পতি লখন অর্জুন রাওয়াত এবং নীতু বিস্ট। সম্প্রতি নিজের ভ্লগে নিতু যে সত্য ফাঁস করেছেন, তা শুনে যে কারোর গা গুলিয়ে উঠবে। দীর্ঘ ৫ মাস ধরে তাঁদের রাঁধুনি রান্নার বাসনে থুতু ছিটিয়ে নোংরামি করে আসছিল, যার জেরে অসুস্থ হয়ে পড়ছিল গোটা পরিবার।

কীভাবে ফাঁস হলো রাঁধুনির কুকীর্তি?
বেশ কিছুদিন ধরেই নীতুর পেটের সমস্যা ও শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছিল। বাইরের খাবার না খেয়েও কেন এমন হচ্ছে, তা নিয়ে সন্দেহ জাগে। এরপরই রান্নাঘরে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেন তাঁরা। আর সেই ক্যামেরাতেই ধরা পড়ে যায় গা শিউরে ওঠা দৃশ্য। দেখা যায়, যেখানে বাসন মাজা হয় এবং খাবার রাখা থাকে, সেই সিঙ্কেই গুটখা খেয়ে বারবার থুতু ফেলছে রাঁধুনি। সেই থুতুর ছিটে সপাটে গিয়ে পড়ছে ধুয়ে রাখা বাসন এবং রান্নার উপাদানে।
অসুস্থ পরিবার, মানসিক ট্রমা:
লখন জানিয়েছেন, তাঁদের পরিবার সাধারণত ব্যক্তিগত বিষয় এভাবে জনসমক্ষে আনে না। কিন্তু স্বাস্থ্যের প্রশ্ন জড়িত থাকায় তাঁরা চুপ থাকতে পারেননি। সিসিটিভি ফুটেজ দেখে লখনের মা রাঁধুনিকে কড়া ধমক দেন। লখন বলেন, ‘নীতু গত কয়েক মাস ধরে অসম্ভব পেটের কষ্টে ভুগছিল। এখন বুঝতে পারছি এর পেছনের বীভৎস কারণটা কী ছিল।’ রাঁধুনিকে উত্তরাখন্ডের। তবে তাঁর পরিচয় ফাঁস করেননি ইউটিউবার দম্পতি। তাঁর মুখ ব্লার করে দেন।
ছেড়ে দিলেন নিজের বাড়ি:
{{/usCountry}}ছেড়ে দিলেন নিজের বাড়ি:
{{/usCountry}}এই ঘটনায় ইউটিউবার দম্পতি এতটাই মানসিক ধাক্কা খেয়েছেন যে, তাঁরা কিছুদিনের জন্য ওই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে শিফট করে গিয়েছেন। তাঁদের বক্তব্য, যে রান্নাঘরে এত নোংরামি চলেছে, সেখানে মন শান্ত না হওয়া পর্যন্ত তাঁরা আর ফিরতে পারছেন না। এই ভিডিওর মাধ্যমে ভক্তদের সাবধান করে দিয়ে তাঁরা জানিয়েছেন, বাড়ির পরিচারক বা রাঁধুনি নিয়োগের ক্ষেত্রে এখন থেকে যেন সবাই অত্যন্ত সতর্ক থাকেন এবং নজরদারিতে কোনো খামতি না রাখেন।