গীতু মোহনদাস পরিচালিত এবং ‘কেজিএফ’ খ্যাত তারকা যশ অভিনীত ছবি 'টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস' মুক্তির পর থেকেই একের পর এক বিতর্ক সামনে আসছে। ছবিটি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ও কটাক্ষের মাঝেই এবার একাধিক ইউটিউবার দাবি করেছেন যে, নেতিবাচক রিভিউ দেওয়ার কারণে ছবির প্রযোজনা সংস্থা ও যশের পক্ষ থেকে তাঁদের আইনি নোটিশ পাঠানো হচ্ছে।

ইউটিউবারদের বিস্ফোরক অভিযোগসুরাজ কুমারের অভিযোগ:
সুরাজ কুমার নামে এক ইউটিউবার 'Aiplex Software Private Limited' থেকে পাওয়া একটি ইমেলের স্ক্রিনশট এক্স-এ ( টুইটার) পোস্ট করেন। সেখান থেকে জানা যায়, প্রযোজক সংস্থা ক্যানসেল বা বিভ্রান্তিকর কনটেন্ট সরানোর ক্ষমতা ওই সংস্থাকে দিয়েছে।
প্রশান্ত রঙ্গস্বামীর কটাক্ষ: 'মুরুগল রোস্ট' খ্যাত জনপ্রিয় রিভিউয়ার প্রশান্ত রঙ্গস্বামীও দাবি করেন, তিনি যশ ও কেভিএন প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আইনি নোটিশ পেয়েছেন। ক্ষোভ প্রকাশ করে প্রশান্ত এক্স-এ লেখেন, ‘ভেবেছিলাম রিয়েল লাইফেও উনি (যশ) সাহসী পুরুষ, কিন্তু এখন মনে হচ্ছে উনিও ক্ষমতাশালী ও প্রভাবশালী একজন সাধারণ ধনী ব্যক্তি!’
আদালতের আসল নির্দেশ কী ছিল?ছবিটি মুক্তির আগেই (২২ আগস্ট) বেঙ্গালুরুর একটি আদালত ‘টক্সিক’-এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মানহানিকর ও মিথ্যা খবর ছড়ানো রোধ করতে এক অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। তবে আদালত স্পষ্ট করেছে যে, এটি কোনো নিরপেক্ষ রিভিউ বা গঠনমূলক সমালোচনা বন্ধ করার জন্য ব্যবহার করা যাবে না।
কপিরাইট ও আইনি নোটিশের অপব্যবহারের অভিযোগদক্ষিণের বড় বাজেটের সিনেমাগুলোর ক্ষেত্রে 'Aiplex'-এর মাধ্যমে রিভিউ দমন বা ভিডিও টেক-ডাউন নোটিশ পাঠানোর অভিযোগ নতুন নয়। অতীতেও অভিযোগ উঠেছে যে, ওপেনিং উইকএন্ডে সিনেমার ভালো ব্যবসা সুনিশ্চিত করতে নেতিবাচক প্রতিক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখতেই এই ধরনের কৌশল ব্যবহার করা হয়।
{{/usCountry}}কপিরাইট ও আইনি নোটিশের অপব্যবহারের অভিযোগদক্ষিণের বড় বাজেটের সিনেমাগুলোর ক্ষেত্রে 'Aiplex'-এর মাধ্যমে রিভিউ দমন বা ভিডিও টেক-ডাউন নোটিশ পাঠানোর অভিযোগ নতুন নয়। অতীতেও অভিযোগ উঠেছে যে, ওপেনিং উইকএন্ডে সিনেমার ভালো ব্যবসা সুনিশ্চিত করতে নেতিবাচক প্রতিক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখতেই এই ধরনের কৌশল ব্যবহার করা হয়।
{{/usCountry}}টক্সিক পরিচালনা করেছেন গীতু মোহনদাস এবং যথাক্রমে কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস এলএলপির মাধ্যমে ভেঙ্কট কে নারায়ণ এবং যশ প্রযোজনা করেছেন। এতে যশ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন, কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত। দু-দিনে বক্স অফিসে ১৩৭ কোটি টাকা আয় করেছে এই ছবি।