দেব-শুভশ্রীর ছবি দেশু ৭ মুক্তির অপেক্ষায়। এদিকে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে হামেশাই দেখা যাচ্ছে একটি গুঞ্জন, যেখানে দাবি করা হচ্ছে দুই প্রাক্তনের একসঙ্গে ছবি করায় নাকি চিড় ধরতে বসেছে রাজ ও শুভশ্রীর দাম্পত্যে। তবে এসব যে নিছকই ভুল খবর, তা আরও একবার প্রমাণ হল ইউভানের জন্মদিনে। পিকচার পারফেক্ট পারিবারিক ফ্রেমে ধরা দিলেন রাজ ও শুভশ্রী।

শনিবার ছিল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম সন্তান ইউভানের ৬ বছরের জন্মদিন। ছেলেকে নিয়ে আদুরে পোস্ট করেছিলেন মা-বাবা। এখানেই শেষ নয়, বউকে ‘মাতৃত্বের জন্মদিনে’ রাজ তুলে ধরেছিলেন মনের সমস্ত আবেগ। এমনকী, স্ত্রীকে পরিবারের ‘পিলার অফ স্ট্রেন্থ’ বলেও বর্ণনা করেছিলেন।
রাতেই ছিল ইউভানের বার্থ ডে পার্টি। এদিন রাজ-শুভশ্রী দুজনকেই দেখা গেল ক্যাজুয়াল লুকে। ফুল হাতা টি-শার্ট আর শর্টস পরেছিলেন শুভশ্রী। মা-বাবার মাঝে দাঁড়িয়ে কেক কাটে ইউভান। আর সেই সময় রাজের কোলে ছিল ইয়ালিনি। ইউভানের জন্য এসেছিল স্পাইডারম্যান থিমের একটি লাল রঙের কেক।
ইউভানের জন্মদিনের কেক কাটার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন পিসতুতো দিদি সৃষ্টি পাণ্ডে। কেক কাটার পরই তার উপরে থাকা স্পাইডারম্যানটিকে নিয়ে খেলতে শুরু করে ইউভান। এরপর কেকের একটি টুকরো নিয়ে ছেলেকে খাইয়ে দেন শুভশ্রী। তারপর ইউভান কেক খাওয়ায় বোনকে। আর বাবা-মাকে।
দেখুন-
{{/usCountry}}দেখুন-
{{/usCountry}}এই ভিডিয়োর কমেন্ট সেকশনে সকলেই খুদে ইউানকে ভরিয়েছেন ভালোবাসায়। একজন লেখেন, ‘কী কিউট বাচ্চাটা। অনেক আদর ইউভান তোমাকে।’ আরেকজন লেখেন, ‘গোটা পরিবারকে এভাবে একসঙ্গে দেখে খুব ভালো লাছে।’ তবে কিছু মানুষ আবার শুভশ্রীর পোশাক নিয়ে তাঁকে করলেন ট্রোল। একজন লেখেন, ‘এত টাকা থেকে কী লাভ যদি ছেলের জন্মদিনে একটা সুন্দর পোশাকই না পরতে পারে।’ আবার আরেকজন লেখেন, ‘সবাই হাফ প্যান্ট’!
কাজের সূত্রে, আপাতত শুভশ্রী চর্চায় রয়েছেন দেশু ৭ ছবি নিয়ে। যেখানে তাঁরা প্রায় ১১ বছর পর একসঙ্গে কাজ করেছেন। প্রসঙ্গত, দেব আর শুভশ্রীর প্রথম কাজ ছিল চ্যালেঞ্জ। যা পরিচালনা করেছিলেন খোদ রাজ। আর খোকা ৪২০-এর পরপর সম্পর্ক ভাঙে তাঁদের। এই ছবিরও পরিচালক ছিলেন রাজই। মাঝে খোকাবাবু, রোমিও, পরাণ যায় জ্বলিয়া রে ছবিতে তাঁদের দেখা গিয়েছে। আর দুজনের শেষ ছবি ছিল ধূমকেতু।