Yograj Singh: আইনি বিপাকে জড়িয়ে পড়লেন যোগরাজ সিং, কেন এফআইআর দায়ের করা হল তাঁর বিরুদ্ধে?
Yograj Singh: একজন দুর্দান্ত ক্রিকেটার হওয়ার পাশাপাশি যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং একজন ভালো অভিনেতাও। খুব সম্প্রতি লুকখে সিরিজে অভিনয় করেছেন তিনি। কিন্তু এই সিরিজে অভিনয় করতে গিয়েই আইনি বিপাকে জড়িয়ে পড়লেন তিনি। যোগরাজের বলা একটি ডায়লগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এমন কি করা হয়েছে এফআইআরও।
Yuvraj Singh Father Yograj Singh: একজন দুর্দান্ত ক্রিকেটার হওয়ার পাশাপাশি যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং একজন ভালো অভিনেতাও। খুব সম্প্রতি ‘লুকখে’ সিরিজে অভিনয় করেছেন তিনি। কিন্তু এই সিরিজে অভিনয় করতে গিয়েই আইনি বিপাকে জড়িয়ে পড়লেন তিনি। যোগরাজের বলা একটি ডায়লগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এমন কি করা হয়েছে এফআইআরও।
আইনি বিপাকে জড়িয়ে পড়লেন যোগরাজ সিং
ভারতীয় ন্যায় সংহিতার ৭৯ নম্বর ধারা ও তথ্যপ্রযুক্তি আইনের ৬২ এ ধারায় মামলা রুজু করা হয়েছে। চন্ডিগড়-এর সেক্টর ৩৬ থানায় এই এফ আই আর দায়ের করেছেন আইনজীবী উজ্জ্বল ভাসিন। আইনজীবী দাবি, বর্তমান যুগে যেভাবে মেয়েরা ঘরের এবং বাইরের কাজ সামলাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু এমন পরিস্থিতিতে স্বনির্ভর নারীদের নিয়ে তৈরি করা সিরিজে যোগরাজের আপত্তিকর মন্তব্য মেনে নেওয়া যায় না।
আইনজীবীর অভিযোগ, সিরিজে পুলিশের উর্দি পরে থাকা অভিনেত্রী রাশি খান্নার চরিত্রের নাম নিয়েও এমন ভাবে কথা বলা হয় যা একেবারেই সমীচীন নয়। এই গোটা বিষয়টি মহিলা কমিশনের নজরে আনার চেষ্টা করেছেন ওই আইনজীবী। সব থেকে বড় কথা, চন্ডিগড়-এর পুলিশ সুপার যেহেতু একজন মেয়ে, তাই এই গোটা ব্যাপারটি খুব কড়া হাতে দেখার জন্য আবেদন জানিয়েছেন ওই আইনজীবী।
প্রসঙ্গত, অ্যামাজন প্রাইম ভিডিওর এই সিরিজে যোগরাজ সিং এবং রাশি খান্না ছাড়া অভিনয় করেছেন শিবাঙ্কি সিং পরিহার, গায়ক কিং, পালক তিওয়ারি। এই সিরিজে পুলিশ অফিসার কুরবানির ভূমিকায় অভিনয় করেছেন রাশি, ওয়ালিয়া সাহেবের চরিত্রে অভিনয় করেছেন যোগরাজ। এই সিরিজেই পুলিশ কর্মীকে নিয়ে করা একটি মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।