হাসপাতালের পোশাকে দেখা গেল জাকির খানকে, সব ঠিক আছে তো? উদ্বিগ্ন ভক্তরা

কিছুদিন আগেই জাকির খান জানিয়েছিলেন তিনি কিছুদিনের জন্য বিরতি নিতে চান। অতিরিক্ত কাজের চাপে মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাই কিছুদিনের জন্য এই বিরতি ভীষণ দরকার তার জন্য।

Published on: Mar 14, 2026, 20:37:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছুদিন আগেই জাকির খান জানিয়েছিলেন তিনি কিছুদিনের জন্য বিরতি নিতে চান। অতিরিক্ত কাজের চাপে মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাই কিছুদিনের জন্য এই বিরতি ভীষণ দরকার তার জন্য। জাকির খানের এই বিরতির ঘোষণা শুনে অনেকেরই মন খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু এবার যে ছবিটি প্রকাশ্যে এসেছে, সেটা দেখে যেন আঁতকে উঠলেন সকলে।

হাসপাতালের পোশাকে দেখা গেল জাকির খানকে, সব ঠিক আছে তো? উদ্বিগ্ন ভক্তরা
হাসপাতালের পোশাকে দেখা গেল জাকির খানকে, সব ঠিক আছে তো? উদ্বিগ্ন ভক্তরা

জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান জাকির খানের ভাই আরবাজ খানের ব্লগে কৌতুক অভিনেতাকে হাসপাতালের পোশাক পরে থাকতে দেখা যায়। খুব স্বাভাবিকভাবেই এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে, ভক্ত এবং অনুরাগীদের মধ্যে উদ্বিগ্নতার ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: 'সবকিছুই ভালো লাগে ওর...', প্রবাহকে ভুলে কার প্রেমে মজলেন দেবলীনা?

আরবাজ তাঁর রমজান ব্লগে লীলাবতী হাসপাতালের একটি ঝলক দেখান যেখানে দেখা যায় জাকির একটি গোলাপী রঙের পোশাক পরে বসে রয়েছেন হাসপাতালে বেডে। এই ভিডিওটি যে গত সপ্তাহের সেটা বোঝা যাচ্ছে কারণ জাকির কে পরিবার এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল দেখতে দেখা যায়

ব্লগ চলাকালীন আরবাজ যখন দাদাকে জিজ্ঞাসা করেন, কেমন লাগছে? তখন জাকির বলেন, ম্যাচটি এখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। ভিডিও দেখে এইটুকু স্পষ্ট হয়ে যায়, জাকির শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাই তাকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে।

তবে যেহেতু এই ভিডিওটি জাকির খানের বিরতি ঘোষণা করার পর পোস্ট করা হয় তাই অনেকেই মনে করছেন আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন জাকির খান আর তাই তিনি কাজ থেকে বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন।

জাকিরের এই অবস্থা দেখে একজন লেখেন, কেন আপনি হাসপাতালে? দয়া করে ঈদের আগে সুস্থ হয়ে উঠুন। অন্য একজন লিখেছেন, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। তৃতীয় একজন লিখেছেন, দয়া করে বলুন আপনার কী হয়েছে। কেমন আছেন আপনি। আমরা সবাই চিন্তিত।

আরও পড়ুন: নতুন রূপে ফিরতে চলেছেন স্বস্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

প্রসঙ্গত, জাকির নিজের বিরতি ঘোষণা করে জানিয়েছিলেন, তিনি ২০২৮, ২০২৯ এমনকি ২০৩০ সাল পর্যন্ত বিরতি নিতে পারেন। অতিরিক্ত কাজের চাপে তিনি নিজের যত্ন নিতে পারছেন না আর তাই তিনি নিজেকে দেখার জন্যই এই বিরতি নিতে চাইছেন।