...
...
Next Story

জ্বলছে চোখ, গলায় সাপ, এ এক অন্য সুরঙ্গনা! ‘গুহকালী’র রহস্য সমাধানে ঐন্দ্রিলা

২০২৩ সালে জি ফাইভ বাংলায় মুক্তি পেয়েছিল স্বেতকালী। দুর্দান্ত এই সিরিজটি সেই সময়ের অন্যতম একটি জনপ্রিয় সিরিজে পরিণত হয়েছিল। সিরিজে অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা সেন, সৌরভ চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, দেবলীনা কুমার সহ আরও অনেকে। এবার ৩ বছর পর আবার সেই একই রহস্যের সম্মুখীন হয়ে দাঁড়াল ঐন্দ্রিলা।

Published on: Aug 13, 2026, 17:01:10 IST
Advertisement

২০২৩ সালে জি ফাইভ বাংলায় মুক্তি পেয়েছিল ‘শ্বেতকালী’। দুর্দান্ত এই সিরিজটি সেই সময়ের অন্যতম একটি জনপ্রিয় সিরিজে পরিণত হয়েছিল। সিরিজে অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা সেন, সৌরভ চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, দেবলীনা কুমার সহ আরও অনেকে। এবার ৩ বছর পর আবার সেই একই রহস্যের সম্মুখীন হয়ে দাঁড়াল ঐন্দ্রিলা।

এ এক অন্য সুরঙ্গনা! ‘গুহকালী’র রহস্য সমাধানে ঐন্দ্রিলা
এ এক অন্য সুরঙ্গনা! ‘গুহকালী’র রহস্য সমাধানে ঐন্দ্রিলা

খুব শীঘ্রই জি ফাইভ বাংলাই আসতে চলেছে ‘গুহকালী’। নাম শুনে বোঝাই যাচ্ছে, শ্বেত কালী সিরিজের পরবর্তী সিজন হতে চলেছে এটি। ওই একই বাড়ি, ওই একই লোকজন কিন্তু গল্পটা একেবারে নতুন। যদিও সিরিজের প্রথম ঝলকে শুধুমাত্র ঐন্দ্রিলা ছাড়া পুরনো আর কাউকে দেখতে পাওয়া যায়নি।

আরও পড়ুন: বারবার আসছে প্রাণনাশের হুমকি, FIR দায়ের করে কী বললেন ডোনা গঙ্গোপাধ্যায়?

সিরিজের প্রথম যে ঝলক মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, একটি বিশাল বড় রাজবাড়ীর মন্দিরে পুজো করা হচ্ছে গুহ কালীকে। সামনে জ্বলছে যজ্ঞের আগুন। লাল শাড়িতে সেজে বসে রয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। বোঝাই যাচ্ছে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সুরাঙ্গনাই।

কিন্তু সুরঙ্গনা একেবারেই নিজের মধ্যে নেই। মাথা নাড়িয়ে সমানে বিড়বিড় করে দুর্বোধ্য ভাষায় কিছু একটা বলে চলেছেন তিনি। নীল চোখ, গলায় সাপ সব মিলিয়ে এ যেন একেবারে অন্য রূপে ধরা দিতে চলেছেন সুরঙ্গনা।

আরও পড়ুন: আবার ধারাবাহিকের ফিরছেন সঞ্চারী, কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

অ্যাক্রপলিস এন্টারটেনমেন্ট প্রযোজিত এই নতুন সিরিজের এই সামান্য ঝলক দেখেই উত্তেজিত দর্শকমহল। সকলের দাবি খুব তাড়াতাড়ি যেন এই সিরিজটি নিয়ে আসা হয়। শ্বেতকালী সিরিজের অসামান্য গল্পের মতোই আরও একটি গল্পের জন্য অপেক্ষা করে রয়েছেন সকলে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks