৫ অপরাধীর অচেনা যুদ্ধ, প্রকাশ্যে ‘গণশত্রু’ সিরিজের মুক্তির দিনক্ষণ
অপরাধ জগতের পাঁচ জন কুখ্যাত ব্যক্তিত্বের ব্যক্তিগত জীবন নিয়ে আসছে গণশত্রু। পাওলি দাম এবং রুদ্রনীল ঘোষ সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছিলেন, তা থেকে মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে অপরাধ জগতের কাহিনি নিয়েই তৈরি হবে এই সিরিজ।
অপরাধ জগতের পাঁচ জন কুখ্যাত ব্যক্তিত্বের ব্যক্তিগত জীবন নিয়ে আসছে গণশত্রু। পাওলি দাম এবং রুদ্রনীল ঘোষ সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছিলেন, তা থেকে মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে অপরাধ জগতের কাহিনি নিয়েই তৈরি হবে এই সিরিজ। তবে এবার প্রকাশ্যে এল সিরিজের ট্রেলার। শুধু তাই নয়, জানা গেল কবে মুক্তি পাবে এই সিরিজ। কোন কোন চরিত্রে কে কে অভিনয় করছেন, সিরিজে তাঁদের লুক কেমন হতে চলেছে, সেটাও মোটামুটি স্পষ্ট এই নতুন ভিডিয়ো থেকে।জি ৫ নতুন যে ভিডিয়ো পোস্ট করেছে সেখানে দেখা যাচ্ছে, পাঁচজন অপরাধীর ভিন্ন ভিন্ন স্টাইলে খুনের দৃশ্য দেখানো হয়েছে। পাওলি দামকে দেখে ভয় পেতে হয়, কি অসাধারণ ভাবে ঠান্ডা মাথায় খুন করে চলেছে অভিনেত্রী অভিনীত ত্রৈলোক্যদেবী চরিত্রটি। সামাজিক অবমাননার শিকার হওয়া এক ব্রাহ্মণ বিধবা শুধুমাত্র টাকার লোভে হয়ে ওঠে সিরিয়াল কিলার। ১৯৯৩ সালে বউবাজার বিস্ফোরণ অথবা আন্ডারওয়ার্ল্ডে ঘটে যাওয়া একের পর এক খুনের নেপথ্যে যারা ছিল, তাদের চরিত্রই ফুটে উঠবে, এই সিরিজের মাধ্যমে। শুধু গল্প কথা নয়, বাস্তবের সিরিয়াল কিলারদের দেখানো হবে সিরিজে। ট্রেলারে দেখানো হয়েছে সিরিজ মুক্তির তারিখও। আগামী ৩১ অক্টোবর জি ৫ ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ। এর অর্থ আর মাত্র কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের। পাওলি দাম ছাড়া এই সিরিজে হুব্বা শ্যামল চরিত্রে অভিনয় করবেন রুদ্রনীল। একজন গুন্ডা যে বারবার অপরাধ করেও ছাড়া পেয়ে গিয়েছে আইনের জাল থেকে। সজল বাড়ুই একজন তরুণ খুনি যে শুধুমাত্র তার খুনের পদ্ধতির মাধ্যমেই সকলের মনে ভয় ধরিয়ে দেয়। রশিদ খান, যিনি কিনা কলকাতায় বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসের পরিকল্পনা করেছিলেন তার এই বর্বরতার পেছনে লুকিয়ে থাকা আসল রহস্যের কথাও জানা যাবে এই সিরিজের মাধ্যমে। তবে পাঁচজন খুনি নয়, এই সিরিজে রয়েছে পাঁচজন পরিচালকও।পাঁচজন পরিচালক হলেন মধুরা পালিত, অভিরূপ ঘোষ, শমীক রায়চৌধুরী, শ্রীমন্ড সেনগুপ্ত এবং সায়ন দাশগুপ্ত। পাওলি, রুদ্রনীল ছাড়া আছেন আয়ুশ দাস, সুব্রত দত্ত, পারমিতা মুখোপাধ্যায় ও দেবপ্রিয় মুখোপাধ্যায়।
Home/Photos/৫ অপরাধীর অচেনা যুদ্ধ, প্রকাশ্যে ‘গণশত্রু’ সিরিজের মুক্তির দিনক্ষণ
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe