কিছুদিন আগেই জি বাংলায় একাধিক নতুন মেগা শুরু হয়েছে। তার মাঝে জানা যাচ্ছিল ফের একটি নতুন ধারাবাহিক 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' আসছে। ইতিমধ্যেই মেগার দুটি প্রোমোও প্রকাশ্যে এসেছে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল এই মেগার হাত ধরে ফের ছোট পর্দায় ফিরছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়। এই ধারবাহিকে তাঁকে স্বস্তিকার বিপরীতে দেখা যাবে। এবার মেগার তৃতীয় প্রোমোতে ঝলক মিলল সৌম্যদীপের।

বৃহস্পতিবার নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে কিছু দুস্কৃতি একটি বাড়িতে হামলা করে ভাঙচুর করছে। সেই বাড়ি থেকে সব ফেলে দিচ্ছি। সেই বাড়িটির লোকজন রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে। আর এই বিশৃঙ্খলার মাঝেই সেখানে হাজির হয় সৌম্যদীপ অভিনীত চরিত্র। তারপর সে গুন্ডাদের শায়েস্তা করে।
এরপরই দেখা যায় এক গুন্ডা তার মায়ের দেওয়া চশমা ভাঙতে চেষ্টা করে। আর তা দেখে নায়ক জানায়, তার কাছের তার মা আর তার মায়ের দেওয়া উপহার ঠিক কতখানি মূল্যবান। এর মাঝেই রাস্তার অন্য প্রান্তে এর এক সমস্যা শুরু হয়। সেখানে একটি গুন্ডা একটি মেয়ের সম্মানহানির চেষ্টা করে। আর সেখানেই স্বস্তিকা ঘোষ অভিনীত চরিত্র 'স্নেহা' তাকে চড় মেড়ে আইনের পাঠ দেয়।
নায়িকার এই আচরণে মুগ্ধ হয়ে পড়ে নায়ক। নায়িকার মধ্যেই নিজের মায়ের ছায়া খুঁজে পায়। আর তার প্রেমে পড়ে যায়। তারপরই শুরু হয় এক প্রেমে গান। সেই গানের সুরের স্বপ্ন ভেসে যায় নায়ক। এরপর নায়িকা পথ ছাড়তে বললে তার হুঁশ ফেরে।
সব মিলিয়ে প্রোমোটি দেখে নেটিজেনরা ভালোবাসায় ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘সিরিয়াল নাকি সিনেমার প্রোমো বুঝলাম না... যাইহোক অসাধারণ লাগলো প্রোমো টা... জি বাংলার সেরা প্রোমো।’ আর একজন লেখেন, ‘অসাধারণ, সৌম্যদীপদাকে তো এই ভাবেই দেখতে চেয়েছিলাম।’ আর একজন লেখেন, ‘দারুন আমি তো দেখবোই।’ আর এক নেটিজেন মন্তব্য করেন, ‘কি সুন্দর প্রোমো, জুটি টা খুব সুন্দর হবে, বোঝাই যাচ্ছে।’ আবার আর একজন নায়কের আগের কাজ জগদ্ধাত্রীর প্রসঙ্গ টেনে লেখেন, ‘স্বয়ম্ভুর সঙ্গে শুধু জগদ্ধাত্রীকেই মানায় আর অন্য কারও সঙ্গে মানায় না।’
{{/usCountry}}সব মিলিয়ে প্রোমোটি দেখে নেটিজেনরা ভালোবাসায় ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘সিরিয়াল নাকি সিনেমার প্রোমো বুঝলাম না... যাইহোক অসাধারণ লাগলো প্রোমো টা... জি বাংলার সেরা প্রোমো।’ আর একজন লেখেন, ‘অসাধারণ, সৌম্যদীপদাকে তো এই ভাবেই দেখতে চেয়েছিলাম।’ আর একজন লেখেন, ‘দারুন আমি তো দেখবোই।’ আর এক নেটিজেন মন্তব্য করেন, ‘কি সুন্দর প্রোমো, জুটি টা খুব সুন্দর হবে, বোঝাই যাচ্ছে।’ আবার আর একজন নায়কের আগের কাজ জগদ্ধাত্রীর প্রসঙ্গ টেনে লেখেন, ‘স্বয়ম্ভুর সঙ্গে শুধু জগদ্ধাত্রীকেই মানায় আর অন্য কারও সঙ্গে মানায় না।’
{{/usCountry}}মেগার নতুন প্রোমো প্রকাশ্যে আসার সঙ্গে কবে থেকে এটি সম্প্রচার হবে তাও জানানো হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। এই মেগা ১ জুন থেকে জি বাংলার পর্দায় আসছে। তবে মেগার স্লট এখনও জানানো হয়নি।