‘এবার মনে হয় বেলটাও ফাটাবে!’, আর্যকে শান্ত করতে মাথায় জল ঢালল অপর্ণা, হেসে খুন নেটপাড়া

স্টার জলসা থেকে জি বাংলা, সব চ্যানেলের সিরিয়ালেই মোটামুটি শিবরাত্রি স্পেশাল এপিসোড দেখানো হচ্ছে। শিবরাত্রি স্পেশাল প্রমো মুক্তি পেল জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকেরও। কিন্তু নতুন এই প্রোমোটি মুক্তি পেতেই কটাক্ষের বন্যা বয়ে গেল কমেন্ট বক্সে।

Feb 18, 2026, 22:18:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

স্টার জলসা থেকে জি বাংলা, সব চ্যানেলের সিরিয়ালেই মোটামুটি শিবরাত্রি স্পেশাল এপিসোড দেখানো হচ্ছে। শিবরাত্রি স্পেশাল প্রমো মুক্তি পেল জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকেরও। কিন্তু নতুন এই প্রোমোটি মুক্তি পেতেই কটাক্ষের বন্যা বয়ে গেল কমেন্ট বক্সে।

আর্যকে শান্ত করতে মাথায় জল ঢালল অপর্ণা, হেসে খুন নেটপাড়া
আর্যকে শান্ত করতে মাথায় জল ঢালল অপর্ণা, হেসে খুন নেটপাড়া

প্রমো প্রসঙ্গে

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নতুন প্রোমো দেখতে পাওয়া যাচ্ছে, শিবরাত্রি উপলক্ষে মন্দিরে পুজো দিতে এসেছে অপর্ণা। কিন্তু সেখানে কিছু দুষ্কৃতী অপর্ণাকে বিরক্ত করতে শুরু করে। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় আর্য, অপর্ণাকে বিপদে দেখে সঙ্গে সঙ্গে সে ঝাঁপিয়ে পড়ে শত্রুদের ওপর।

আরও পড়ুন: হাতে নটরাজের ট্যাটু, পোষ্যদের সঙ্গে নিয়েই পশুপতির আরাধনা করলেন মিমি

আর্যর হাতে যখন এলোপাথারি মার খাচ্ছে শত্রুপক্ষ ঠিক তখনই বারবার স্বামীকে শান্ত করার চেষ্টা করে অপর্না। কিন্তু যখন অপর্ণা দেখে আর্য কারোর কথা শুনছে না ঠিক তখনই গঙ্গাজল ঢালতে শুরু করে স্বামীর মাথায়। মাথায় জল পড়তেই শান্ত হয়ে যায় আর্য।

ধারাবাহিকের নতুন এই প্রমো মুক্তি পেতেই কটাক্ষের বন্যা বয়ে যায় কমেন্ট বক্স জুড়ে। একজন লেখেন, ‘বেঁচে থাকলে আর কত কিছু দেখতে হবে।’ অন্য একজন লিখেছেন, ‘ভীষণ হাস্যকর লাগলো।’ তৃতীয় একজন লিখেছেন, ‘খেলনা বাড়ি আর কোন গোপনে মন ভেসেছে কে কপি করলো শেষে।’

আরও পড়ুন: লুকিয়ে লাজুকে উপহার দেয় অনুভব, কিন্তু সে কথা জেনে যায় বনলতা, তারপর?

একজন আবার লিখেছেন, ‘কোন না কোন সিরিয়ালে এটা দেখতেই হবে। তাই তো?’ কেউ আবার ধারাবাহিককে ‘কমেডি সিরিয়াল’ বলেও কটাক্ষ করেছেন। একজন আবার লিখেছেন, ‘এবার কি বেলটাও ফাটাবে নাকি?’

এক নেটিজেন আবার জীতু কমলের অভিনয়ের কথা বলতে গিয়ে বলেন, ‘তো বিশ্বাস করবে এই মানুষটাই অপরাজিত সিনেমায় অভিনয় করেছিলেন।’ একজন আবার লেখেন, ‘শেষে টাকার জন্য এমন সিরিয়ালে অভিনয় করছেন ভাবা যায় না।’