হাতে নটরাজের ট্যাটু, পোষ্যদের সঙ্গে নিয়েই পশুপতির আরাধনা করলেন মিমি

জীব সেবাকেই শিব সেবা বলে মনে করেন মিমি চক্রবর্তী। মহাদেবের একনিষ্ঠ ভক্ত অভিনেত্রী। বাড়িতে বেশিরভাগ সময় কেটে যায় প্রিয় সারমেয়দের সঙ্গে। ভোলানাথের ভক্ত মিমি যে কতটা পশুপ্রেমিক তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Published on: Feb 16, 2026, 21:00:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জীব সেবাকেই শিব সেবা বলে মনে করেন মিমি চক্রবর্তী। মহাদেবের একনিষ্ঠ ভক্ত অভিনেত্রী। বাড়িতে বেশিরভাগ সময় কেটে যায় প্রিয় সারমেয়দের সঙ্গে। ভোলানাথের ভক্ত মিমি যে কতটা পশুপ্রেমিক তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

পোষ্যদের সঙ্গে নিয়েই পশুপতির আরাধনা করলেন মিমি
পোষ্যদের সঙ্গে নিয়েই পশুপতির আরাধনা করলেন মিমি

শিবরাত্রির দিন অন্যদের মতোই মহাদেবের আরাধনায় নিমজ্জিত হতে দেখা যায় মিমি চক্রবর্তীকেও। শিবরাত্রির দিন এটি হলুদ চুড়িদার পরে পুজো দেন তিনি। সমস্ত রীতিনীতি মেনে পুজো দেওয়ার পর বাড়িতেও ছোট্ট করে পুজো সারেন অভিনেত্রী।

আরও পড়ুন: শিবরাত্রির দিনেই শুরু ৫০ তম ছবি BAD-এর শ্যুটিং, ছবি শেয়ার করলেন দেব

সোশ্যাল মিডিয়ায় শিবরাত্রির বেশ কয়েকটি ছবি পোস্ট করেন মিমি। ছবিতে দেখা যায় তিনি মন্দিরে একনিষ্ঠভাবে পুজোয় ব্যস্ত। তবে মন্দিরে চুড়িদার পরে পুজো দিলেও বাড়িতে বাড়ির পোশাকেই পুজো দিয়েছেন তিনি।

বাড়ির মহাদেবকে ধূপ ধুনো দিয়ে পুজো দিতে দেখা যায় অভিনেত্রীকে, সঙ্গী হয় বাড়ির আরও দুই সদস্য। মিমি যে কত বড় শিব ভক্ত তার প্রমাণ অনেক আগেই পেয়েছিলেন অনুরাগীরা তবে এই শিবরাত্রি উপলক্ষে সেই ট্যাটুর ছবি আবার প্রকাশ্যে নিয়ে এলেন অভিনেত্রী।

অনেকদিন আগেই ডান হাতে মহাদেবের উগ্ররূপ অর্থাৎ নটরাজের ট্যাটু করিয়েছিলেন মিমি। শিবরাত্রি উপলক্ষে সেই ট্যাটুর ছবি আবারও প্রকাশ্যে নিয়ে এলেন তিনি। সব ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘হর হর মহাদেব’।

প্রসঙ্গত, তবে একজন শিব ভক্ত হওয়ার পাশাপাশি মিমি চক্রবর্তী যে একজন স্পষ্টবক্তা এবং সব বিষয় নিয়ে প্রতিবাদ করেন সে কথাও কারও অজানা নয়। কিছুদিন আগেই বনগাঁর একটি অনুষ্ঠানে তিনি পারফরম্যান্স করতে গিয়ে হেনস্থার সম্মুখীন হয়েছিলেন।

আরও পড়ুন: সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের ভিডিয়োয় তৃণমূলের প্রচার! তবে কি শাশুড়ির পথেই হাঁটছেন তিনি? কবে যোগ দিচ্ছেন দলে?

এই গোটা ঘটনায় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষান্ত হননি তিনি, থানায় অভিযোগ দায়ের করার থেকে শুরু করে আদালতে হাজিরা সবকিছুই দিয়েছিলেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে বারবার তিনি জানিয়েছিলেন, প্রতিবাদ করতে পিছপা হন না কখনও, ভয় পান না কাউকেই।