...
...
Next Story

৮ ডিসেম্বর থেকে ৭টার স্লটে বেশ করেছি প্রেম করেছি, বন্ধ হবে জগদ্ধাত্রী? অবাক করা জবাব সৌম্যদীপের

Besh Korechi Prem Korechi: তারে ধরি ধরি-র আগেই বেশ করেছি প্রেম করেছি-র স্লট জানিয়ে দিল জি বাংলা। সকলকে অবাক করে জগদ্ধাত্রীর জায়গা নিল এই নিউ এজ রোম্য়ান্সের গল্প। শেষ হবে ব্লুজের জনপ্রিয় মেগা?

Published on: Nov 23, 2025, 12:30:57 IST
By
Prefer HTon Google
Advertisement

বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না জি বাংলার! চিরদিনই তুমি যে আমার বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার চ্যানেল কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ জগদ্ধাত্রী ভক্তরা। শুক্রবার জি বাংলা আসন্ন মেগা বেশ করেছি প্রেম করেছির স্লট ঘোষণা করতেই গণ্ডোগোল। নিউ এজ রোম্যান্সের গল্প নিয়ে আসছে চ্যানেল।

৮ ডিসেম্বর থেকে ৭টার স্লটে বেশ করেছি প্রেম করেছি, বন্ধ হবে জগদ্ধাত্রী? অবাক করা জবাব সৌম্যদীপের
৮ ডিসেম্বর থেকে ৭টার স্লটে বেশ করেছি প্রেম করেছি, বন্ধ হবে জগদ্ধাত্রী? অবাক করা জবাব সৌম্যদীপের

স্কুলজীবনের রোম্যান্স, বড়লোকের মেয়ের সঙ্গে গরীব ছেলের প্রেম- এইসব নিয়েই কৌশিকি-রাজদীপের নতুন মেগা। তাঁদের বৃষ্টিভেজা রোম্যান্সের প্রথম ঝলক যতটা চোখ টেনেছিল সিরিয়ালের স্লট ঘোষণা করতেই পালটে গেল ছবিটা। কারণ আগামী ৮ই ডিসেম্বর থেকে সন্ধ্যা ৭.০০টায় আসবে এই মেগা সিরিয়াল। অর্থাৎ বর্তমানে জি বাংলা তথা বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরোনো মেগা জগদ্ধাত্রীর জায়গা নিতে চলেছে এই মেগা সিরিয়াল।

এখন প্রশ্ন হল, তবে কি অন্য স্লটে যাবে জগদ্বাত্রী? জানিয়ে রাখি ব্লুজ প্রোডাকশনের আওতায় তৈরি অঙ্কিতা-সৌম্য়দীপের এই মেগা। অন্যদিকে বেশ করেছি প্রেম করেছিও নিয়ে আসছে একই প্রযোজনা সংস্থা। সুতরাং এই সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়া হয়েছে। তাই নতুন স্লটে জগদ্ধাত্রীর যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এমনটাই জানা যাচ্ছে। যদিও জগদ্ধাত্রীর নায়ক সৌম্যদীপের মুখে অন্য বুলি। অভিনেতা হিন্দুস্তান টাইমসকে জানান, ‘সিরিয়াল বন্ধ হওয়ার ব্যাপারে আমি কিছু জানি না। এখন তো শ্যুটিংয়েই যাচ্ছি। অফিসিয়্যালি আমাদের কিন্তু জানানো হয়নি যে জগদ্ধাত্রী শেষ হচ্ছে’।

২০২২ সালের অগস্ট মাসে শুরু হয়েছিল জগদ্ধাত্রী। তারপর দাপটের সঙ্গে ১১০০ পর্ব পার করেছে এই মেগা। যদি এই মেগা শেষ হয়, স্বয়ম্ভূর থেকে কী প্রাপ্তি হবে সৌম্যদীপের? এক সেকেন্ডও ভাবতে সময় নেননি। নায়ক বললেন, ‘মানুষের ভালোবাসা। পাঁচ মিনিট আগে সিগন্যালে দাঁড়িয়েছিলাম, চার-পাঁচজন এসে আমাকে এই সেম প্রশ্নটা করল জগদ্ধাত্রী কী শেষ হচ্ছে? শেষ হলে আমরা খুব মিস করব। এটাই তো কাজ করার এনথু জোগায়। এই ভালোবাসাটা থেকে যাবে’।

বেশ করেছি প্রেম করেছি-র আগেই সামনে এসেছে তারে ধরি ধরি-র প্রোমো, তবে এখনও পল্লবী শর্মা-বিশ্বরূপ বন্দ্যোপাধ্য়ায় অভিনীত মেগার স্লট জানায়নি চ্যানেল। তাই বেশ করেছি প্রেম করেছি-র টাইম স্লট পেয়ে অবাক অনেকেই। গীতা এলএলবি শেষ করার পর জলসায় নতুন মেগা এনেছে ব্লুজ (প্রফেসর বিদ্য়া ব্য়ানার্জি), এখানেও তেমনটাই ঘটতে চলেছে বলে খবর।

সদ্য়ই ব্লুজের শোলক সারিও শেষ হয়েছে সান বাংলায়। এবার নাকি পালা জগদ্ধাত্রীর! স্বভাবতই মন খারাপ অঙ্কিতা-সৌম্যদীপ জুটির ভক্তদের। কারণ এখনও দর্শক মনে দাপিয়ে বেড়ায় জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ জুটি। টিআরপি তালিকায় এখনও সেরা পাঁচে নিজেদের জায়গা অচিরেই ধরে রাখেন তাঁরা। জগদ্ধাত্রীর পর তাঁর কন্য়ে দুর্গার গল্পও মন জিতেছে দর্শকদের। তার মাঝেই ঘটতে চলেছে অঘটন। যদিও সিরিয়াল বন্ধ হওয়ার খবর এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে।

এর আগে গীতা এলএলবি-র মেহেক হয়ে দর্শকদের মন জিতেছেন কৌশিকি। জুঁইয়ের চরিত্রে দর্শক তাঁকে কতটা ভালোবাসা দেবে সেটা এখন দেখবার। এই সিরিয়ালে নায়িকার ‘ভিলেন’ বাবার চরিত্রে থাকছেন ভরত কল। এছাড়াও দেখা মিলবে ইন্দ্রাণী দত্তর।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe