...
...
Next Story

জি বাংলায় আসছে ‘তুমি আছো তাই’, লাজু-অনুভব জুটিকে ফেরানোর অনুরোধ দর্শকদের

কিছু বছর আগেও বাংলা টেলিভিশন চ্যানেলে একটি সিরিয়াল এক বছর বা তারও বেশি দর্শকদের মনোরঞ্জন করত কিন্তু এখন যে কোনও ধারাবাহিকের সময়সীমা খুব সীমিত। দর্শকদের বিচারে কিছুটা পিছিয়ে গেলেই অচিরেই বন্ধ হয়ে যায় সেই ধারাবাহিক, তার বদলে আসে নতুন ধারাবাহিক, নতুন গল্প।

Published on: Oct 24, 2026, 13:01:59 IST
Advertisement

কিছু বছর আগেও বাংলা টেলিভিশন চ্যানেলে একটি সিরিয়াল এক বছর বা তারও বেশি দর্শকদের মনোরঞ্জন করত কিন্তু এখন যে কোনও ধারাবাহিকের সময়সীমা খুব সীমিত। দর্শকদের বিচারে কিছুটা পিছিয়ে গেলেই অচিরেই বন্ধ হয়ে যায় সেই ধারাবাহিক, তার বদলে আসে নতুন ধারাবাহিক, নতুন গল্প।

জি বাংলায় আসছে ‘তুমি আছো তাই’
জি বাংলায় আসছে ‘তুমি আছো তাই’

বিগত কিছু মাসে জি বাংলায় এমন বেশ কয়েকটি নতুন ধারাবাহিক সম্প্রচারিত হয়েছে। ‘দুলারি’, ‘সতীপীঠ কালীঘাট’, ‘বাঘিনী’ সহ একাধিক নতুন ধারাবাহিক এসেছে জি বাংলার পর্দায়। নতুন ধারাবাহিকের আগমন মানেই পুরনো ধারাবাহিকের বিদায়। এবার আবার একটি নতুন ধারাবাহিকের প্রথম ঝলক নিয়ে এলো জি বাংলা।

আরও পড়ুন: ‘মনে হয়েছিল সব শেষ হয়ে গেল’, প্রথম কবে প্রেমে পড়েছিলেন ঋত্বিক?

ধারাবাহিকের নাম ‘তুমি আছো তাই’। তবে এই ধারাবাহিকে কারা অভিনয় করছেন তার কোন ইঙ্গিত দেওয়া হয়নি। পুরোটাই কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি করা একটি মোশন পোস্টার তৈরি করেছে জি বাংলা। যে ভিডিওটি চ্যানেলের তরফ থেকে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি বিয়ের মন্ডপ, যেখানে অতিথিরা উপস্থিত থাকলেও নবদম্পতির দেখা নেই। ব্যাস, শুধু এইটুকুই। আপাতত শুধু ধারাবাহিকের নামটাই প্রকাশ্যে এনেছে চ্যানেল।

আরও পড়ুন: 'লড়াই করে আমি তো কিছু পাবো না', কঠিন সময়ে কেন চুপ থাকেন শ্যামোপ্তি?

তবে এবার প্রশ্ন হল এই নতুন ধারাবাহিকটি আসায় কোন ধারাবাহিক বিদায় নেবে জি বাংলা থেকে। জি বাংলায় এই মুহূর্তে যে ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে যতদূর সম্ভব খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ‘কুসুম’। কিছুদিন আগেও এই ধারাবাহিকটি শেষ হওয়ার জল্পনা কল্পনা ছড়িয়েছিল সর্বত্র।

তবে নতুন ধারাবাহিকের সম্প্রচারের সময় যতক্ষণ না প্রকাশ্যে আসছে ততক্ষণ বোঝার উপায় নেই কোন ধারাবাহিকের বদলে এই নতুন ধারাবাহিকটি সম্প্রচারিত হবে। অন্যদিকে জি বাংলায় কিছুদিন আগে আরও একটি নতুন ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে এসেছিল যার নাম ‘নাগকন্যা’। কিন্তু সেখানেও কারা অভিনয় করবেন সেটা প্রকাশ্যে আনা হয়নি। ধারাবাহিকের প্রথম ঝলক দেখানো হলেও ধারাবাহিক নিয়ে আর কোনও আপডেট দেওয়া হয়নি জি বাংলার তরফ থেকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks