...
...
Next Story

'সিরিয়ালটাকে কমেডি বানিয়ে দিল...', ‘পরিণীতা’ -র নতুন প্রমো দেখে হতাশ নেট পাড়ার বাসিন্দারা

জি বাংলার পরিণীতা ধারাবাহিকটি দর্শকদের মনে প্রথম থেকেই আলাদা জায়গা করে রেখেছে। উদয় প্রতাপ সিং এবং ঈশানী চট্টোপাধ্যায় অভিনীত এই সিরিয়ালের গল্প প্রথম থেকেই দর্শকদের মন কেড়েছে। কিন্তু ধারাবাহিকের নতুন প্রোমোটি দেখে কিন্তু বেশ হতাশ হয়েছে নেট পাড়ার বাসিন্দারা।

Published on: Mar 9, 2026, 16:20:04 IST
Advertisement

জি বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিকটি দর্শকদের মনে প্রথম থেকেই আলাদা জায়গা করে রেখেছে। উদয় প্রতাপ সিং এবং ঈশানী চট্টোপাধ্যায় অভিনীত এই সিরিয়ালের গল্প প্রথম থেকেই দর্শকদের মন কেড়েছে। কিন্তু ধারাবাহিকের নতুন প্রোমোটি দেখে কিন্তু বেশ হতাশ হয়েছে নেট পাড়ার বাসিন্দারা।

প্রমো প্রসঙ্গে

‘পরিণীতা’ -র নতুন প্রমো দেখে হতাশ নেটিজেন
‘পরিণীতা’ -র নতুন প্রমো দেখে হতাশ নেটিজেন

‘পরিণীতা’ ধারাবাহিকের নতুন যে প্রোমোটি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, রায়ানের দাদা মৈনাকের পেটে গুলি লাগায় বিচলিত হয়ে পড়ে পারুল। সংযুক্তাকে শাস্তি দিতে পারুল ও রায়ান চলে যায় লন্ডনে। কিন্তু সংযুক্তার সঙ্গে কথা বলতে বলতেই তারা বুঝতে পারে যে একটা ভয়ানক ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছে তারা।

আরও পড়ুন: উত্তরবঙ্গে শেষ BAD-এর শ্যুটিং, বিদায়বেলায় রঙের খেলায় মাতলেন দেব-রুক্মিণী

কিছু বলার আগেই হঠাৎ করেই মাথায় আঘাত করা হয় রায়ান ও পারুলের। এরপরই দেখতে পাওয়া যায় তারা বালির নিচে চাপা পড়ে রয়েছে। কিছু বুঝতে না বুঝতেই তারা দেখতে পায় সংযুক্ত সামনে দাঁড়িয়ে রয়েছে একটা গল্ফ স্টিক হাতে নিয়ে। প্রথমে নাকি পারুলের মাথায় আঘাত করার মাধ্যমেই সে নিজের এক্সপেরিমেন্ট শুরু করবে। এই কথা শুনেই আর্তনাদ করে ওঠে রায়ান।

আরও পড়ুন: তন্বীর পর এবার ‘চিরদিনই’ থেকে বাদ সুতীর্থ? 'গত একমাস ধরে...', যা বললেন অভিনেতা

একজন দর্শক লিখেছেন, ‘দুঃখের সময় কেন জানি না হাসি পেল। সারা শরীর পুঁতে শুধু মাথা দিয়ে...’। অন্য একজন লিখেছেন, ‘সব থেকে বাজে প্রমো’। কেউ আবার লিখেছেন, ‘এত সুন্দর নাটকটাকে হাস্যকর বানিয়ে দিল’। সব মিলিয়ে পরিণীতা ধারাবাহিকের এই নতুন প্রমো যে একেবারেই ভালো লাগেনি দর্শকদের সেটা কমেন্ট বক্স দেখলেই বোঝা যাবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks