...
...
Next Story

Zee Bangla Update: বন্ধ হচ্ছে কনে দেখা আলো! বাঘিনী ও সতীপীঠ কালীঘাটের স্লট ঘোষণা, ৪৫ মিনিটের গোরো হটাল জি বাংলা

লাজুৃ-অনুভবের প্রেম কাহিনিকে ‘পরকীয়া’র গল্প বলে কটাক্ষ করেছেন অনেকে। অবশেষে শেষ হতে চলেছে সাইনা-সোমরাজের এই মেগা। বাঘিনী-সতীপীঠ কালীঘাটের স্লট ঘোষণা হতেই হতাশা লাজু ভক্তদের।

Published on: Aug 13, 2026, 08:02:22 IST
Advertisement

জি বাংলা (Zee Bangla)-র দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেল দুই বহুল চর্চিত ধারাবাহিক ‘বাঘিনী’ এবং ‘সতীপীঠ কালীঘাট’-এর সম্প্রচারের সময়। আগামী ২৪ আগস্ট থেকে জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে এই দুই একদম নতুন স্বাদের গল্প। আর কথাতেই আছে কারুর পৌষমাস তো কারুর সর্বনাশ। এই দুই মেগার স্লট সামনে আসতেই কপালে চিন্তার ভাঁজ লাজু-অনুভব ভক্তদের। বাঘিনী ও সতীপীঠ কালীঘাটের জন্য বন্ধের পথে কনে দেখা আলো, ইঙ্গিত তেমনই।

বন্ধ হচ্ছে কনে দেখা আলো! বাঘিনী ও সতীপীঠ কালীঘাটের স্লট ঘোষণা জি বাংলার
বন্ধ হচ্ছে কনে দেখা আলো! বাঘিনী ও সতীপীঠ কালীঘাটের স্লট ঘোষণা জি বাংলার

একটিই সন্ধ্যায় পরপর দুই বড় প্রজেক্টের টাইম স্লট জানিয়ে প্রতিপক্ষ স্টার জলসাকে টক্কর দিতে প্রস্তুত জি বাংলা। প্রাইম টাইম নতুন করে সাজিয়ে তুলল চ্যানেল কর্তৃপক্ষ।

নতুন মেগাগুলোর সময়সূচি:

বাঘিনী: আগামী ২৪ আগস্ট থেকে প্রতিদিন রাত ৯টা-র স্লটে দেখা যাবে নবাগতা সম্পিতা প্রমাণিকের এই মেগা। টেন্ট সিনেমার এই সিরিয়ালের কেন্দ্রে রয়েছে সুন্দরবন অঞ্চলের এক একা মায়ের লড়াইয়ের গল্প।

সতীপীঠ কালীঘাট: 'বাঘিনী'-র ঠিক পরেই, অর্থাৎ প্রতিদিন রাত ৯:৩০টা-র স্লটে সম্প্রচারিত হবে ভক্তি ও ইতিহাসের মেলবন্ধনে তৈরি 'সতীপীঠ কালীঘাট'। কীভাবে সতীপীঠ হয়ে উঠেছিল আদিগঙ্গার তীরে অবস্থিত কালীঘাট সেই ইতিহাস উঠে আসবে এই মেগায়, যার প্রচার ঝলক আগেই দাগ কেটেছে দর্শক মনে।

পুরোনো মেগায় কোপ? দর্শকদের মনে জল্পনা

একই দিনে পরপর দুটো নতুন ধারাবাহিকের স্লট ঘোষিত হতেই টেলিপাড়ায় জোর চর্চা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই এর জেরে স্পষ্ট ৪৫ মিনিটের স্লট আর চালাবে না জি বাংলা। পাশাপাশি রাত ৯:৩০টার বর্তমান মেগা ‘কনে দেখা আলো’-র ভবিষ্যেতর পাশে ঝুলছে প্রশ্নচিহ্ন। নতুন মেগা আসার দরুন এটি কি শেষ হয়ে যাবে, নাকি ওটার সময় পরিবর্তন (Slot Shift) করা হবে— তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। তবে সূত্র বলছে, বন্ধ হচ্ছে লাজবন্তী ও অনুভবের নিষিদ্ধ প্রেমের গল্প কনে দেখা আলো।

টিআরপি চার্ট বেশ কয়েক সপ্তাহ ধরেই বন্ধ। তবে নতুন দুই মেগার সম্প্রচার সময় সামনে আসতেই ফ্যানেদের মধ্যে লড়াই তুঙ্গে। অনেকের দাবি, প্রতিজ্ঞার হাতে পরাস্ত হয়েই বিদায় নিচ্ছে কনে দেখা আলো। বর্তমানে রা ৯.৩০টা থেকে ১০.১৫ পর্যন্ত সম্প্রচারিত হয় এই মেগা। ১০.১৫ থেকে দেখা যায় দিদি নম্বর ১। বিগ বস বাংলা আসছে প্রতিদ্বন্দ্বী চ্যানেলে। সেই আবহে কনে দেখা আলো-কে রাত ১০টায় স্লটে জায়গা দেওয়া হলে আরও পিছোবে দিদি নম্বর ১-এর সম্প্রচার সময়। আপতত চ্য়ানেলের ঘোষণার অপেক্ষায় ভক্তরা।

এক নজরে দেখুন জি বাংলার নতুন প্রাইম স্লট

পরিণীতা- রাত ৮টা

জোয়ার ভাঁটা- ৮.৩০ মিনিট

বাঘিনী — প্রতিদিন রাত ৯টা

সতীপীঠ কালীঘাট — প্রতিদিন রাত ৯:৩০টা

সূচনা: আগামী ২৪ আগস্ট থেকে (শুধুমাত্র জি বাংলায়)

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks