...
...
Next Story

Ayush Gupta: সারেগামাপা-র ট্রফির অন্যতম দাবিদার! আয়ুষকে বিরাট সুযোগ দিল জি বাংলা, জানেন কী?

জি বাংলার জনপ্রিয় মিউজিক রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-র মঞ্চ থেকে উঠে আসা নতুন প্রতিভা আয়ুষ গুপ্ত-র মুকুটে এবার নতুন পালক। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব বা গ্র্যান্ড ফিনালের আগেই বড়সড় ব্রেক পেলেন গায়ক। জি বাংলারই আসন্ন মেগা ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-তে প্লে-ব্যাক করার সুযোগ পেলেন তিনি।

Published on: May 14, 2026, 17:53:01 IST
Advertisement

বিচারকদের প্রশংসা আর দর্শকদের ভালোবাসায় সারেগামাপা-র চলতি মরশুমে শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। ইসলামপুরের ছোট শহর থেকে এসে কলকাতার বড় মঞ্চ জয় করা আয়ুষ গুপ্ত এবার পা রাখলেন প্লে-ব্যাকের দুনিয়ায়। জি বাংলার মেগা ফিনালের ট্রফি কার হাতে উঠবে তা নিয়ে যখন টানটান উত্তেজনা, ঠিক তার আগেই আয়ুষের ঝুলিতে এল এক মস্ত বড় সুযোগ।

সারেগামাপা-র ট্রফির অন্যতম দাবিদার! আয়ুষকে বিরাট সুযোগ দিল জি বাংলা, জানেন কী?
সারেগামাপা-র ট্রফির অন্যতম দাবিদার! আয়ুষকে বিরাট সুযোগ দিল জি বাংলা, জানেন কী?

‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-য় প্লে-ব্যাক:

জি বাংলার নতুন মেগা ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-র জন্য প্লে-ব্যাক করেছেন আয়ুষ। ধারাবাহিকের সর্বশেষ প্রোমোতে জগদ্ধাত্রীর স্বয়ম্ভূ আর অনুরাগের ছোঁয়ার দীপা অর্থাৎ সৌম্য়দীপ-স্বস্তিকার রোম্যান্স ফুটে উঠেছে। সেখানে ব্যাকগ্রাউন্ডে যে সুমধুর কণ্ঠস্বর দর্শকদের কানে পৌঁছেছে, তা আর কারোর নয়— স্বয়ং আয়ুষেরই। ‘মন আমার আজ রাজি, হারতে সব বাজি, এ কেমন কেমন লাগে, সবই আজ’, আয়ুষের সুমধুর কণ্ঠে এই গান ইতিমধ্যেই দর্শক মনে দাগ কেটেছে। সচরাচর রিয়্যালিটি শো শেষ হওয়ার পর প্রতিযোগীরা এমন সুযোগ পান, কিন্তু শো চলাকালীনই প্লে-ব্যাকের অফার পাওয়া আয়ুষের প্রতিভারই জয়গান গাইছে।

আয়ুষের কথায়, এটা আমার জন্য খুব আনএক্সপেক্টেড ছিল। যবে থেকে এই জার্নি শুরু হয়েছে, দর্শকদের ভালোবাসা পেয়েছি আর এবার আমার জীবনের প্রথম প্লেব্য়াক। খুব সৌভাগ্য়বান, এই গানটা গাইতে পেরেছি। এটা বিরাট স্বপ্নপূরণ। ধন্যবাদ, অভিজিৎ (সেন) স্যার, জি বাংলা।'

টপ ৫-এ লড়াই:

প্রতিযোগিতার একেবারে শেষ ধাপে অর্থাৎ ‘টপ ৫’-এ জায়গা করে নিয়েছেন আয়ুষ। ইসলামপুরের মাটির ছেলের এই সাফল্যে খুশির হাওয়া তাঁর শহর জুড়েই। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই অনুরাগী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন তিনি। আয়ুষ নিজেও তাঁর এই নতুন প্রাপ্তির কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কৃতজ্ঞতা জানিয়েছেন জি বাংলা কর্তৃপক্ষকে।

ভবিষ্যতের নক্ষত্র:

সারেগামাপা-র মঞ্চে প্রতিবারই নতুন নতুন সুরের জাদুকরদের খুঁজে পায় বাংলা। আয়ুষের গলায় ক্ল্যাসিক্যাল এবং আধুনিক গানের যে মেলবন্ধন বিচারকদের মুগ্ধ করেছে, তা এবার ধারাবাহিকের মাধ্যমে পৌঁছে যাবে বাঙালির অন্দরমহলে।

ফিনালের ট্রফি শেষ পর্যন্ত আয়ুষের হাতে উঠুক বা না উঠুক, পেশাদার গায়ক হিসেবে আয়ুষের যাত্রা কিন্তু বেশ রাজকীয়ভাবেই শুরু হয়ে গেল।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe