সঙ্গীতপ্রেমীদের নজর এখন জি বাংলার পর্দায় গেঁথে রয়েছে। ‘সারেগামাপা’-র মঞ্চে রবিবার রাতেই নির্ধারিত হতে চলেছে সেরা চার প্রতিযোগীর ভাগ্য। আর এই অগ্নিপরীক্ষার ঠিক আগেই প্রতিযোগিতার অন্যতম ফেভারিট, উত্তরবঙ্গের ইসলামপুরের ছেলে আয়ুষ গুপ্তা উঠে এসেছেন চর্চায়। জি বাংলার আসন্ন সিরিয়াল ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’র রোম্যান্টিক গান গেয়ে সবার মন জিতে নিয়েছেন আয়ুষ। নিজের এই সাফল্যের ক্রেডিট আয়ুষ ভাগ করে নিয়েছেন নিজের মেন্টর সৌমেন নন্দীর সাথে। সম্প্রতি সৌমেন স্য়ারের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা উজাড় করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন আয়ুষ, যা দেখে চোখ ভিজেছে অনুরাগীদের।

‘সৌমেন স্যার না থাকলে এই আয়ুষকে দেখতে পেতেন না’:
নিজের পোস্টে হিন্দি ও বাংলার মিশেলে মনের সব আবেগ ঢেলে দিয়েছেন আয়ুষ। মেন্টর সৌমেন নন্দীর উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘আমার গুরু, আমার বন্ধু, আমার বড় ভাই... আজ আমি যা-ই হই না কেন, তার সবচেয়ে বড় ক্রেডিট আপনাকেই যায়। সত্যি বলতে, সৌমেন স্যার যদি আজ আমার জীবনে না থাকতেন, তবে হয়তো আপনারা আজ আয়ুষের এই রূপটা কোনোদিন দেখতেই পেতেন না।’
গুরু-শিষ্যের অটুট বন্ধন:
শো-এর জার্নিতে মেন্টরদের ভূমিকা কতটা গভীর, তা মনে করিয়ে দিয়ে আয়ুষ আরও লেখেন, ‘আপনি সবসময় আমাকে গাইড করেছেন, সাপোর্ট করেছেন। যখনই আমি বিভ্রান্ত হয়েছি বা ভেঙে পড়েছি, আপনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমি ঠিক কী অনুভব করছি, তা প্রকাশ করার মতো এত শব্দ আমার কাছে নেই... ব্যাস এটুকুই জানি যে আপনি আমার আইডল ছিলেন, আর চিরকাল থাকবেন। আমাদের এই গুরু-শিষ্য বন্ধনটা আমার কাছে ভীষণ স্পেশাল। থ্যাঙ্ক ইউ সো মাচ স্যার, লাভ ইউ স্যার।’
ট্রফির অন্যতম দাবিদার:
{{/usCountry}}ট্রফির অন্যতম দাবিদার:
{{/usCountry}}ইসলামপুরের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে নিজের সুরের জাদুতে বিচারক থেকে শুরু করে বাঙালির মন জয় করে নিয়েছেন আয়ুষ। চলতি সিজনে তাঁর একের পর এক পারফরম্যান্স সোশ্যালে ভাইরাল হয়েছে। সঙ্গীত মহলের মতে, এবার সারেগামাপা-র ট্রফি জেতার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন উত্তরবঙ্গের এই প্রতিভাবান গায়ক।
সেরা পাঁচে আয়ুষ গুপ্তা ছাড়াও জায়গা করে নিয়েছে সৃজন পোড়েল, সায়ন্তনী ঘোষ, প্রমি গিরি এবং গীতশ্রী চৌধুরী। রবিবার চোখে জলে শেষ হবে, এক প্রতিযোগীর সফর। সেরা চারের লড়াইয়ে আয়ুষ নিজের জায়গা পাকা করতে পারেন কি না, এখন সেটাই দেখার। তবে ট্রফি আসুক বা না আসুক, গুরু-শিষ্যের এই রসায়ন ইতিমধ্যেই শ্রোতাদের মন জিতে নিয়েছে।