কুসুমের সিঁথিতে সিঁদুর দেখে ফেলে ইন্দ্রানী, তবে কি এবার আসল সত্যি হবে ফাঁস?
জি বাংলার কুসুম ধারাবাহিকে দেখতে পাওয়া যাচ্ছে একের পর এক নতুন চমক। কিছুদিন আগেই গাঙ্গুলী পরিবারে ঈশানের বিয়ে নিয়ে তৈরি হয়েছিল বিশাল শোরগোল। ঈশানের বিয়ের দিন দেবলীনার মুখোশ খুলে দিয়ে সকলকে চমকে দেয় কুসুম। মনের মত মানুষকে বিয়ে করতে পারে ঈশান।
জি বাংলার কুসুম ধারাবাহিকে দেখতে পাওয়া যাচ্ছে একের পর এক নতুন চমক। কিছুদিন আগেই গাঙ্গুলী পরিবারে ঈশানের বিয়ে নিয়ে তৈরি হয়েছিল বিশাল শোরগোল। ঈশানের বিয়ের দিন দেবলীনার মুখোশ খুলে দিয়ে সকলকে চমকে দেয় কুসুম। মনের মত মানুষকে বিয়ে করতে পারে ঈশান।
কুসুমের সিঁথিতে সিঁদুর দেখে ফেলে ইন্দ্রানী
কিন্তু সকলকে উপকার করতে গিয়ে নিজের জীবনে বিপত্তি ডেকে নিয়ে আসে কুসুম। দেবলীনা জেলে যেতেই তার দিদি এন্ট্রি নেয় গাঙ্গুলি পরিবারে। খুব স্বাভাবিকভাবেই সকলের মন জয় করে নেয় সে। কিন্তু নিজের পরিচয় গোপন রাখে দেবলীনার দিদি।
এদিকে ইন্দ্রানী দেবলীনা দিদি ওরফে মেঘার আচরণে এতটাই মুগ্ধ হয়ে যায় যে মনে মনে তাকে আয়ুষ্মানের জন্য বাছাই করে নেয়। কিন্তু এই কথা শুনেই মনে মনে ভেঙে পড়ে কুসুম। সে যে আয়ুষ্মানকে নিজের স্বামী বলে মেনে নিয়েছে তাহলে তার কি হবে?
এদিকে ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে কুসুমের ঘরে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ইন্দ্রানী ভাবে, কিভাবে সবাইকে কুসুম আগলে রাখে। কুসুমকে স্নেহের আবেশে আর আদর করতে করতে হঠাৎ করে ইন্দ্রানী চোখ চলে যায় কুসুমের সিঁথির দিকে।
কুসুমের সিঁথি দেখেই চমকে যায় ইন্দ্রানী। কুসুমের সিঁথিতে সিঁদুর এলো কি করে? কুসুমের তো বিয়ে ভেঙে গিয়েছিল তাহলে এই সিঁদুর কার নামে পড়ে কুসুম? খুব স্বাভাবিকভাবেই ইন্দ্রানীর মনে দেখা দেয় হাজার হাজার প্রশ্ন, যার উত্তর খুঁজতে থাকে সে।
ইন্দ্রানী মুখোমুখি হয়ে কুসুম কি সত্যি বলে ফেলবে? সে কি বলে দেবে যে আয়ুষ্মানকে এসে মনে মনে স্বামী বলে মনে করে? যদি কুসুম সবকিছু বলে দেয় তাহলে ইন্দ্রানী কি কুসুমকে মেনে নেবে? এই সবকিছুর উত্তর জানা যাবে আগামী পর্বে।
Home/Entertainment/কুসুমের সিঁথিতে সিঁদুর দেখে ফেলে ইন্দ্রানী, তবে কি এবার আসল সত্যি হবে ফাঁস?