...
...
Next Story

Dulri Serial Update: দীর্ঘ অপেক্ষার পর স্লট পেল ‘দুলারি’! কটার সময় আসবে দেবপ্রিয়ার নতুন মেগা?

দুলারি ধারাবাহিক দিয়ে নতুন করে পর্দায় ফিরছেন দেবপ্রিয়া বসু। মাসখানেক ধরে এই ধারাবাহিক নিয়ে চর্চা চললেও, এবার সামনে এল সম্প্রচারের সময়।

Updated on: Jun 20, 2026 11:49 AM IST
Advertisement

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এল দুলারি-র স্লট। তবে ধারাবাহিকের সম্প্রচারের সময় দেখে বেশ হতবাক দর্শকরা। কারণ ২৯ জুন থেকে জি বাংলার এই ধারাবাহিকটি আসবে বিকেল ৫টায়। যেই সময় এতদিন ধরে চলছিল দিদি নম্বর ১।

২৯ জুন থেকে আসছে দুলারি।
২৯ জুন থেকে আসছে দুলারি।

দুলারি ধারাবাহিক দিয়ে নতুন করে পর্দায় ফিরছেন দেবপ্রিয়া বসু। অভিনেত্রী দেবাদৃতা বসুর ছোট বোন তিনি। এর আগে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে মাসখানেক কাজ করলেও, দুলারিতে দেবপ্রিয়া একেবারে কেন্দ্রীয় চরিত্রে। তাঁর মায়ের ভূমিকায় থাকবেন শাঁওলি চট্টোপাধ্যায়। খবর অভিনেতা নীল ভট্টাচার্য নাকি থাকছেন দুলারিতে নায় চরিত্রে। যদিও এই ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য মেলেনি।

পুরুলিয়ার এক প্রত্যন্ত অঞ্চলের মেয়ে দুলারি। নানা বাধা, প্রতিকূলতার পরেও যার চোখে একটাই স্বপ্ন, উচ্চশিক্ষার। প্রোমোয় দেখা যায়, হ্যারিকেনের আলোয় মেঠো ঘরে, রাত জেগে লেখাপড়া করছে দুলারি। আর তারপর ঘণ্টার পর ঘণ্টা পথ অতিক্রম করে, পৌঁছয় পরীক্ষা সেন্টারে। এতদিনের কষ্টের ফলও পায় হাতেনাতে। দারুণ হয় পরীক্ষা।

আসলে দুলারির চোখের স্বপ্ন, সে শহরের কলেজে লেখাপড়া করার স্বপ্ন দেখে। কিন্তু বাড়ি গিয়ে মাকে জানাতেই খেতে হয় বকা। এমনকী, দুলারি-র হাত থেকে বই ছিনিয়ে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে মা। এখন দেখার এই এত প্রতিকূলতা টপকে কীভাবে পারবে সে নিজের স্বপ্নপূরণ করতে।

মজার ব্যাপার হল জি বাংলার দুলারি-র প্রতিপক্ষ স্টার জলসার তুমি ছেড়ো না হাত পথে ধারাবাহিক। যা আসলে 'সাথ নিভানা সাথিয়া' (Saath Nibhana Saathiya)-র বাংলা ডাবিং। অর্থাৎ একটি ডাবিং সিরিয়ালের বিপরীতে একদম নতুন একটি গল্পকে দাঁড় করিয়েছেজি বাংলা। এখন দেখার টিআরপি তালিকাতে কোন খেল দেখায় এটি।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe