জি বাংলায় শুরু থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছে কনে দেখা আলো ধারাবাহিকটি। বিয়ের পর কনে বদলের গল্প দিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। নিমেষে দর্শক মনে জায়গা করে নেয় লাজবন্তী অর্থাৎ লাজু ও অনুভবের জুটি। কিন্তু দুজনের মিল হতে যে এখনো বাকি তা বুঝিয়ে দিচ্ছে ঘটনার মোড়। কারণ দেখা যাবে, একসঙ্গে রাত কাটাবে অনুভব ও বনলতা। অর্থাৎ লাজুর সামনে আসতে চলেছে আরও বড় চ্যালেঞ্জ।

বিয়ের পর গ্রামের মেয়ে লাজু কনে বদলের কারণে বর সুদেবকে ছেড়ে চলে আসে অনুভববের কাছে। দুই ভিন্ন মেরুর মানুষ হয়েও তাঁরা একে-অপরকে ভালোবেসে ফেলে। কিন্তু যেহেতু তাঁদের বিয়ে হয়নি, তাই লুকিয়ে যায় মনের কথা। এরপর লাজুকে পড়াশোনায় উৎসাহ দেয় অনুভব। ভর্তি করায় মেডিকেল কলেজে। এরইমাঝে হারিয়ে যাওয়া বর সুদেবকে খুঁজে পায় লাজু। অনুভবও পায় বনলতাকে। এদিকে জানা যায়, বনলতার ষড়যন্ত্রেই আসলে কনে বদলে যায়। বনলতা প্রেমিকের কাছে যেতে চেয়ে করেছিল এমন কাণ্ড।
কিন্তু সেই প্রেমিক বনলতাকে নিতে অস্বীকার করলে, সে ঘনিষ্ঠ হতে চায় অনুভবের সঙ্গে। অনুভব ও লাজু একে-অপরের প্রতি দুর্বল জানার পরে সে চেষ্টা করে দুজনের সম্পর্ক ভাঙতে। এরই মাঝে একাধিক ঘটনাপ্রবাহে ক্রমশ বাড়তে তাকে অনুভব ও লাজুর মধ্যে দূরত্ব। মাঝে অনুভব স্মৃতিও হারিয়ে ফেলে নিজের। পরে ঠাম্মির সাহায্যে সব মনে পড়ে যায় তার। লাজুকে গিয়ে নিজের মনের কথা বলে। ভালোবাসার কথা জানায়। কিন্তু ফিরিয়ে দেয় লাজু। এদিকে বনলতা করে নতুন পরিকল্পনা!
মঙ্গলবারের এপিসোডে দেখা যাবে ঘুমন্ত অনুভব বিড়বিড় করতে থাকে লাজুর নাম। এরপর অনুভব ঘুম ভেঙে দেখে রাত পোশাকে বনলতা। সে জড়িয়ে ধরে শুয়ে আছে তাঁকে। যা দেখে রীতিমতোঅবাক হয়ে যায় অনুভব। ভাবতে থাকে রাতে কী হয়েছিল। আর এপিসোডের এই ঝলক সামনে আসতেই নেটপাড়ার আশঙ্কা, এরপর বনলতা দাবি করবে সে মা হতে চলেছে। ‘ঝুটো প্রেগন্যান্সির নাটক’ করবে। যার ফলে লাজুও হয়তো ভুল বুঝবে অনুভবকে। আরও দূরত্ব এসে যাবে পছন্দের জুটিতে।
{{/usCountry}}মঙ্গলবারের এপিসোডে দেখা যাবে ঘুমন্ত অনুভব বিড়বিড় করতে থাকে লাজুর নাম। এরপর অনুভব ঘুম ভেঙে দেখে রাত পোশাকে বনলতা। সে জড়িয়ে ধরে শুয়ে আছে তাঁকে। যা দেখে রীতিমতোঅবাক হয়ে যায় অনুভব। ভাবতে থাকে রাতে কী হয়েছিল। আর এপিসোডের এই ঝলক সামনে আসতেই নেটপাড়ার আশঙ্কা, এরপর বনলতা দাবি করবে সে মা হতে চলেছে। ‘ঝুটো প্রেগন্যান্সির নাটক’ করবে। যার ফলে লাজুও হয়তো ভুল বুঝবে অনুভবকে। আরও দূরত্ব এসে যাবে পছন্দের জুটিতে।
{{/usCountry}}কনে দেখা আলোয় লাজু ওরফে লাজবন্তী হিসেবে দেখা যাচ্ছে সাইনা চট্টোপাধ্য়ায়কে। নন্দিনী দত্ত অভিনয় করছেন বনলতা চরিত্রে আর অনুভব হিসেবে দেখা যাচ্ছে সোমরাজ মাইত-কে। সুদেবের চরিত্রে রয়েছেন মৈনাক ঢোল। সোম থেকে শুক্রবার রাত সাড়ে ৯টায় সম্প্রচার হয় এই ধারাবাহিক।