...
...
Next Story

Kone Dekha Alo: এই সপ্তাহেই শেষ হচ্ছে কনে দেখা আলো! লাজু-অনুভবের বিয়ে দেখিয়েই দাঁড়ি গল্পে, ক্ষুব্ধ ‘অনুবন্তী’ ভক্তরা

Kone Dekha Alo: লাজু-অনুভবের বিয়ে দেখিয়েই টিভির পর্দা থেকে বিদায় নিচ্ছে কনে দেখা আলো। মাত্র এক বছরেই ইতি টানছে জি বাংলার এই মেগা। খবরে সিলমোহর পেতেই ক্ষোভে ফেটে পড়ল ‘অনুবন্তী’ ভক্তরা।

Published on: Sep 9, 2026, 16:08:31 IST
Advertisement

টেলিপাড়ায় ফের মনখারাপের সুর! মাত্র এক বছরের মাথায় আচমকাই সফর শেষ করতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘কনে দেখা আলো’। কদিন আগেই সিরিয়ালে নন্দিনীর জায়গায় নতুন ‘বনলতা’ হিসেবে অভিনেত্রী সৌমিলির এন্ট্রি হয়েছিল, ভেবেছিলেন দর্শক হয়তো গল্প নতুন মোড় নেবে। কিন্তু ভিলেন বদলালেও ধারাবাহিকের আয়ু আর বাড়ল না। চলতি সপ্তাহের ১২ তারিখ অর্থাৎ শনিবারই বসছে এই সিরিয়ালের শেষ শ্যুটিংয়ের আসর।

এই সপ্তাহেই শেষ হচ্ছে কনে দেখা আলো! লাজু-অনুভবের বিয়ে দেখিয়েই ইতি,ক্ষুব্ধ ভক্তরা
এই সপ্তাহেই শেষ হচ্ছে কনে দেখা আলো! লাজু-অনুভবের বিয়ে দেখিয়েই ইতি,ক্ষুব্ধ ভক্তরা

নায়িকা সাইনার বড় ঘোষণা

আচমকা শ্যুটিং গোটানোর খবরে টেলিপাড়ায় গুঞ্জন শুরু হলেও, তা একপ্রকার নিশ্চিত করেছেন খোদ ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘লাজবন্তী’ ওরফে অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে এক অনুরাগীর প্রশ্নে প্রতিক্রিয়া দিতে গিয়ে এবং নিজের অফিশিয়াল হ্যান্ডেলে সাইনা জানান ‘হ্যাঁ, আমরাও গতকালই জানলাম। শেষ হচ্ছে, ধন্যবাদ এই ভালোবাসার জন্য’।

সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট শেয়ার করে সাইনা আরও লেখেন, তাঁরা জানতেন না এই জার্নিটা সকলকে এতটাই ভালোবাসতে বাধ্য করবে! তবে তাঁরা নিজেদের সেরাটা দিয়ে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন এবং একটি সফল সফর শেষ করছেন।

সাইনার পোস্ট

হ্যাপি এন্ডিং সত্ত্বেও ক্ষুব্ধ অনুরাগীরা

এই মেগার সঙ্গেই লিড হিরোইন হিসাবে সফর শুরু করেছেন অভিষেক চট্টোপাধ্যায় কন্যা সাইনা। মাত্র ১৫ বছর বয়সেই বয়সের চেয়ে পরিপক্ক চরিত্রে অভিনয় করে সবার মন জিতেছেন। কো-স্টার সোমরাজ মাইতির সঙ্গে তাঁর রসায়ন বরাবর চোখ টেনেছে। বয়সের ফারাক কোনওদিন বাধা হয়নি তাঁদের কেমিস্ট্রিতে। আপনারা কতটা মিস করবেন এই জুটিকে?

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks