ইতিমধ্যেই জানা গিয়েছে যে এবারের স্টার জলসায় দেবী দুর্গা হিসেবে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তবে জি-এর তরফে সেরকম বিশেষ কোনো ঘোষণা না হওয়ায়, অধীর আগ্রহে অপেক্ষা করছিল বাঙালি। অবশেষে এল জি বাংলার মহালয়া অনুষ্ঠান ‘অশুভনাশিনী ত্রিনয়নী’-র প্রোমো।

জি বাংলার মহালয়ায় দেবী দূর্গা হিসেবে দেখা যাবে জগদ্ধাত্রী হিসেবে খ্যাত অঙ্কিতা মল্লিককে। আর রামের চরিত্রে থাকছেন অভিষেক বসু। রামায়নের প্রেক্ষাপটে এবারের মহালয়া সাজানো হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে দেবী দুর্গার ভক্ত রাম, আর ভদ্রকালীর ভক্ত রাবণ। অত্যাচার বাড়লে রাবণকে বধ করে রাম, দেবী দুর্গা-র আশীর্বাদে।
তবে এভাবে রামায়ণের মাঝে রাম-রাবণ অর্থাৎ রামায়ণ আসায় একেবারেই অখুশি দর্শকরা। সঙ্গে এআই দিয়ে মহালয়ার প্রোমো বানানোরও সমালোচনা হয়েছে। একজন মন্তব্য করেছেন, ‘এই তো বেশ নবরাত্রি নবরাত্রি ফিল হচ্ছে প্রোমোটা দেখে।’ আরেকজন লেখেন, ‘জি বাংলা তো দেখছি পুরো বিজেপি হয়ে গিয়েছে।’
অন্য আরেকটি কমেন্টে লেখা হয়, ‘শেষমেষ মা দুর্গার গায়ে ফুলহাতা ব্লাউজ! আর কী কী দেখতে হবে!’ অন্যজন লেখেন, ‘বাবা অঙ্কিতা মা দুর্গা’। আরেকজন লেখেন, ‘এআই দিয়ে কে মহালয়ার প্রোমো বানায়। এটার তো নাম হওয়া উচিত AI ত্রিনয়নী’।
অন্য দিকে, স্টার জলসার মহালয়ার নাম রাখা হয়েছে রূপে রূপান্তরে মহিষাসুরমর্দিনী। যেখানে দেবী দুর্গা শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রণজয় বিষ্ণু মহাদেব শিব। সঙ্গে জলসার নায়িকা সুস্মিতা, হিয়া, স্বস্তিকা, মানালীদের দুর্গার নানান রূপে দেখা গিয়েছে।
{{/usCountry}}অন্য দিকে, স্টার জলসার মহালয়ার নাম রাখা হয়েছে রূপে রূপান্তরে মহিষাসুরমর্দিনী। যেখানে দেবী দুর্গা শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রণজয় বিষ্ণু মহাদেব শিব। সঙ্গে জলসার নায়িকা সুস্মিতা, হিয়া, স্বস্তিকা, মানালীদের দুর্গার নানান রূপে দেখা গিয়েছে।
{{/usCountry}}পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, এই দিনেই দেবী দুর্গা কৈলাস থেকে মর্ত্যলোকের উদ্দেশ্যে রওনা হন এবং মহিষাসুর বধের মাধ্যমে অন্যায় ও অশুভ শক্তির বিনাশ করেন। চলতি বছরে মহালয়া পড়েছে ১০ অক্টোবর, শনিবার। অর্থাৎ মা দুর্গার মর্তে আসতে বাকি আর ১ মাস ৯ দিন।